ক্যাটাগরি

চিপ নির্মাতা ইনটেল কবে ফিরে পাবে শীর্ষস্থান?

প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে চিপ বা প্রসেসর বাজারে ইনটেল যতোটা পিছিয়ে পড়েছে সেটি পুষিয়ে নিতে হলে প্রতিষ্ঠানটির কতোটা সময় লাগতে পারে। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, ওয়াল স্ট্রিট জর্নাল যেটা বলেছে তা হলো, এটা দুই তিন বছরে মিটিয়ে ফেলার মতো বিষয় নয়। গত বেশ কয়েক বছর ধরে ইনটেল নতুন উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনে হিমসিম খাচ্ছে। এএমডি […]

‘পেইড পডকাস্ট সাবস্ক্রিপশন’ আনছ অ্যাপল, স্পটিফাই

আগামী সপ্তাহের যে কোনো সময়ে চলে আসতে পারে স্পটিফাইয়ের সেবাটি– সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলছে ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন। অন্যদিকে, প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদনে উঠে এসেছে, অ্যাপলের মতো প্রতি সদস্যের কাছ থেকে ফি বা আয়ের কোনো অংশ নেবে না স্পটিফাই। উল্টো পডকাস্টারদেরকে নিজ মূল্য ঠিক করার সুযোগ দেবে। স্পটিফাইয়ের আইওএস অ্যাপ ব্যবহার করছেন এমন ব্যবহারকারীদেরকে লেনদেন […]

বো বাইডেনের এক ইঙ্গিতে বিটকয়েনে ধ্বস

বাইডেন প্রশাসন আসন্ন মার্কিন বাজেটে করের হার পূনর্বিন্যাস করবে এবং বেশি আয়ের ব্যক্তিদের করের হার প্রায় দ্বিগুণ করা হতে পারে এমন জল্পনার ধাক্কা ক্রিপ্টোকারেন্সির গায়ে এসে লেগেছে বলে প্রতিবেদনে বলছে রয়টার্স। বড় গুজবটি হলো, বছরে ১০ লাখ ডলারের ওপরে যারা কামাই করবেন, কর কাঠামো নতুন করে বিন্যাসের ফলে তাদের ওপর প্রায় ৩৯.৬ শতাংশ কর ধরা […]

নতুন তহবিল জুমের, বিনিয়োগ করবে স্টার্টআপে

দশ কোটি ডলারের নতুন তহবিল তৈরি করেছে জুম। যে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো জুমের প্রযুক্তি অ্যাপে ব্যবহার করবে, সেগুলোতে ওই তহবিল থেকে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। মহামারীর এ সময়ে শুধু জুম নয়, প্রতিদ্বন্দ্বী ভিডিও কনফারেন্সিং সেবা নিয়ে মাঠে নেমেছে মাইক্রোসফট ও সিসকোর মতো বড় প্রতিষ্ঠান-ও। মাইক্রোসফটের ভিডিও কনফারেন্সিং সেবার নাম ‘টিমস’, অন্যদিকে সিসকো সিস্টেম ইনকর্পোরেটেডের সেবার নাম ওয়েবেক্স। […]

আইনী বিষয় গুগলে অনুবাদ করছেন? সাবধান!

‘এনজয়েন’ এর মানে কোনো পদক্ষেপের সমর্থন বা তা নিষিদ্ধ – দুটোই হতে পারে। ইংরেজিতে আদালতের দেওয়া এক রায়কে গুগল অনুবাদ সফটওয়্যার ভারতীয় কানাড়া ভাষায় অনুবাদ করেছে, আদালত সহিংসতার নির্দেশ দিয়েছে। আদতে আদালত ‘এনজয়েন’ শব্দটি ব্যবহার করে সহিংসতা নিষিদ্ধ করেছিল। সমস্যাটি যে শুধু ‘এনজয়েন’ শব্দটিকে নিয়ে তা নয়। ‘অল ওভার’, ‘ইভেনচুয়াল’ এবং ‘গারনিশ’ এর মতো শব্দগুলোকে […]

রমজানে ব্র্যান্ড সার্ভিস অফার অপো’র

অফারের মধ্যে রয়েছে স্মার্টফোন মেরামত/রক্ষণাবেক্ষণে চার্জের ওপর ৩০ শতাংশ পর্যন্ত এবং সকল ইন্টারনেট অব থিংকস (আইওটি) ডিভাইস ও অ্যাকসেসরিজে (এনকো ডব্লিউ১১, ডব্লিউ৫১ ইত্যাদি) এর এর ওপর ৫ শতাংশ ছাড়। এ ছাড়া এই সময়ে গ্রাহকরা সার্ভিস সেন্টার থেকে বিনামূল্যে ট্রান্সপারেন্ট ব্যাক কাভার, ফ্রি স্ক্রিন প্রটেক্টর এবং ওয়াইপ ক্লথ পাবেন। ২২ এপ্রিল শুরু হয়ে অফারটি চলবে ২২ […]

অডিও ভিত্তিক সেবার পথে ফেইসবুক?

‘সোশাল অডিও’ হিসেবে পরিচিত এই নতুন শ্রেণিতে নতুন পণ্য নিয়ে পয়লা জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ব্লগ ভক্স। সেই জানানোও যে খুব পরিষ্কার কিছু এমন নয়। যতোদূর বোঝা গেছে, ফেইসবুকের পরিকল্পনা হলো পণ্যটি সম্পর্কে জানানো এবং এর অল্প সময়ের মধ্যেই একদুইটি সেবা চালু করা। ভক্স বলেছে, “অথবা সবগুলো সেবাই এক সঙ্গে আসতে পারে, আমরা শীগগিরই জানতে পারব”। ফেইসবুক […]

মালয়েশিয়ায় ‘ডেটা সেন্টার অঞ্চল’ বানাচ্ছে মাইক্রোসফট

গত ফেব্রুয়ারি মাসে মালেয়েশিয়া মাইক্রোসফট, গুগল, অ্যামাজন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন টেলেকোম মালয়েশিয়া মিলে হাইপার-স্কেল ডেটা সেন্টার তৈরি, ব্যবস্থাপনা এবং ক্লাউড সেবা দেওয়ার অনুমতি শর্তসাপেক্ষে দেয়। এর পর এটাই দেশটিতে মাইক্রোসফটের সবচেয়ে বড় বিনিয়োগ বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। গত বছর দেশটিতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) শতকরা ৬৮ ভাগ হ্রাসের পর দেশটিতে এই বিনিয়োগ এলো। দক্ষিণ-পূর্ব এশিয়ায় […]

যৌনতা বিষয়ক কনটেন্টে রেটিং সিস্টেম আনছে রোব্লক্স

প্রতিষ্ঠানটির বিশ্বাস এবং সুরক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট রেমি মালান সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, মূলত রেটিং ব্যবস্থা নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। ওই রেটিং ব্যবস্থার মাধ্যমে শিশুরা কোন গেইমগুলো খেলবে তা ঠিক করে দিতে পারবেন অভিভাবকরা। এতে করে বর্তমানের চেয়েও বেশি নিয়ন্ত্রণ থাকবে থাকবে তাদের হাতে।  রেটিং সিস্টেমটি কবে নাগাদ এসে পৌঁছাতে পারে, সে ব্যাপারে […]

ফাইল ফরম্যাট ‘পিডিএফ’ উদ্ভাবকের জীবনাবসান

প্রথমবারের মতো বিশ্বকে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (পিডিএফ) সফটওয়্যার উপহার দেয় এ প্রতিষ্ঠানটি। এতে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। এটি বাদেও বহু অডিও-ভিজুয়াল সফটওয়্যারের নির্মাতাও অ্যাডোবি। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গেশক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে। অ্যাডোবি প্রধান নির্বাহী শান্তানু নারায়েন জানিয়েছেন, চাক নামে সুপরিচিত গেশকে “ডেস্কটপ পাবলিশিং বিপ্লবের স্ফুলিঙ্গটা ছড়িয়ে দিয়েছিলেন তিনি।” “গোটা […]