মিয়ানমার সেনাবাহিনীর ‘মূল পেইজ’ সরালো ফেইসবুক

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, সহিংসতা ঘটাতে পারে এমন পোস্ট নিষিদ্ধ- এই নীতির আওতায় পেইজটি মুছে দেওয়া হয়েছে বলে রোববার জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। চলতি বছর ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এর রেশ ধরে সারা দেশ জুড়ে অভ্যুত্থানবিরোধী আন্দোলন শুরু হয়। পুলিশের গুলিতে দুই আন্দোলনকারী নিহত […]
গাড়ি নির্মাণ শিল্পে পা রাখার পরিকল্পনা শাওমির

আইফেংনিউজের বরাত দিয়ে গিজমো চায়না উল্লেখ করেছে, চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেরা গাড়ি তৈরির পরিকল্পনা করেছে, এবং গোটা বিষয়টিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করছে। পরিকল্পনার বিস্তারিত এখনও জানা যায়নি। কোন পথে এগোবে শাওমি তা-ও এখনো অনিশ্চিত। সংশ্লিষ্ট সূত্ররা বলছেন, এখনও অনেকটা পথ বাকি, কোনো কিছুই একদম নিশ্চিতভাবে ঠিক করা হয়নি। পুরো প্রকল্পটির সরাসরি নেতৃত্বে শাওমি’র প্রতিষ্ঠাতা […]
ইউটিউব অ্যান্ড্রয়েড অ্যাপে এলো ৪কে এইচডিআর

খবরটি আপাতত সনি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুসংবাদ। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট মন্তব্য করেছে, ৪কে পর্দা রয়েছে এমন স্মার্টফোনের তালিকা করলে তা সনির পণ্য দিয়ে শুরু হবে, শেষও হবে সনির নাম দিয়েই। এ পদক্ষেপের ফলে এখন বাড়তি একটি অপশন হাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। স্মার্টফোনের পর্দা ৪কে না হলেও, ইউটিউবের অপশন থেকে ভিডিও মান হিসেবে ২১৬০পি নির্বাচন করে […]
ওয়্যার ওএস চালিত দুটি গ্যালাক্সি ওয়াচ আনতে পারে স্যামসাং

স্মার্টওয়াচের বেলায় নিজেদের পরিধেয় অপারেটিং সিস্টেম বাদ দিয়ে গুগলের অপারেটিং সিস্টেমেই যেন আসতে চাইছে স্যামসাং – তাদের সাম্প্রতিক পদক্ষেপ অনেকটা সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। গুগলের ওয়্যার ওএস আগে অ্যান্ড্রয়েড ওয়্যার হিসেবে পরিচিত ছিল, এটি বর্তমানে ফসিল, হুয়াওয়ে এবং টিকওয়াচের মতো ছোট স্মার্টওয়াচ নির্মাতাদের মধ্যে জনপ্রিয়। ডাচ সাইট গ্যালাক্সিক্লাব –এর তথ্য অনুসারে, নতুন দুই গ্যালাক্সি ওয়াচ ডিভাইসের […]
চিপ সংকটে ফক্সকন গ্রাহকদের উপর প্রভাব ‘সীমিত’ থাকবে

এ ব্যাপারে ফক্সকন চেয়ারম্যান লিউ ইয়ং-ওয়ে বলেছেন, “যেহেতু আমাদের অধিকাংশই বড় গ্রাহক, তাই তাদের সবারই সতর্কতামূলক পরিকল্পনা রয়েছে। এ কারণে বড় গ্রাহকদের উপর প্রভাব পড়লেও তা হবে সীমিত।” এ বছরের প্রথমার্ধে ফক্সকনের ব্যবসা ভালো হবে এমনটাই প্রত্যাশা করছেন লিউ। “বিশেষ করে মহামারী যখন কমে আসছে এবং চাহিদা এখনও যথেষ্টই রয়েছে।” কোভিড-১৯ মহামারীর মুখে বিশ্বে ল্যাপটপ, […]
স্মার্টফোন উৎপাদন অর্ধেকেরও বেশি কমাচ্ছে হুয়াওয়ে

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে নিককেই এশিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছর সাত থেকে আট কোটি স্মার্টফোনের জন্য যথেষ্ট উপকরণ অর্ডার দেওয়ার পরিকল্পনা রয়েছে হুয়াওয়ের। গত বছর ১৮ কোটি ৯০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে চীনা প্রযুক্তি জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে স্মার্টফোন বিক্রির সংখ্যাটি আরও বেশি ছিল। সে বছর ২৪ কোটি স্মার্টফোন বিক্রি করেছিল হুয়াওয়ে। এ […]
উইন্ডোজ পিসি ও ম্যাকে আসছে অফিস ২০২১

নতুন অফিস অ্যাপটি শুধু একবার কিনলেই হবে, মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশনের ঝামেলা থাকছে না। এখনও নতুন ফিচারের ব্যাপারে বিস্তারিত জানায়নি নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে, মাইক্রোসফট বলছে, অফিস ২০২১ এবং অফিস এলটিএসসি-কে পাঁচ বছরের জন্য সমর্থন দেবে তারা। প্রযুক্তিবিষয় সাইট দ্য ভার্জের প্রতিবেদন বলছে, অফিস এলটিএসসি সংস্করণে ডার্ক মোড সমর্থন এবং উন্নত অ্যাকসেসিবিলিটি চোখে পড়বে যার অধিকাংশই পরে […]
সমালোচনার পরও বিতর্কিত নীতিমালাতেই হোয়াটসঅ্যাপ

নিজেদের অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে সবকিছু ঠিক রেখে শুধু ব্যবহারকারীদেরকে নতুন আপডেট নিয়ে পড়তে তাদের ইচ্ছামতো সময় দেবে, আর বাড়তি তথ্য দিয়ে একটি ব্যানার প্রদর্শন করবে অ্যাপটি, প্রতিবেদনে এমনটাই জানিয়েছে রয়টার্স। চলতি বছর জানুয়ারিতে নিজেদের নতুন গোপনতা নীতিমালা আনতে প্রস্তুতির বিষয়ে ব্যবহারকারীদের অবগত করে এনক্রিপটেড মেসেজিং সেবাদাতা এই অ্যাপটি। প্রস্তাবিত ওই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের ডেটা নিজেদের […]
মার্চেই ফের কংগ্রেসের মুখোমুখি তিন প্রযুক্তি মোড়ল

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদন বলছে, ২৫ মার্চ মার্কিন হাউস এনার্জি অ্যান্ড কমার্স কমিটির সদস্যদের মুখোমুখি হবেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ, গুগল প্রধান সুন্দার পিচাই এবং টুইটার প্রধান জ্যাক ডরসি৷ নতুন শুনানির ঘোষণা দিয়ে বিবৃতিতে করোনাভাইরাসের টিকা নিয়ে মিথ্যা দাবি এবং সামাজিক মাধ্যমে ছড়ানো নির্বাচন জালিয়াতির বিষয়গুলোর দিকে ইশারা করেছেন হাউস এনার্জি অ্যান্ড কমার্স কমিটির নেতারা৷ […]
এবার লাইভ স্ট্রিমিংয়ে নজর টিকটকের

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ‘মিক্সড মার্শাল আর্টস’ সংস্থার সঙ্গে একাধিক বছরের জন্য কনটেন্ট লাইভ স্ট্রিমিং চুক্তি করেছে চীনা বাইটড্যান্স মালিকানাধীন প্রতিষ্ঠানটি৷ এখন পর্যন্ত চুক্তির আর্থিক বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কোনো প্রতিষ্ঠান৷ এক ব্লগ পোস্টে টিকটক জানিয়েছে, চুক্তির আওতায় সাপ্তাহিক ইউএফসি লাইভ স্ট্রিমিং থাকছে৷ এর মধ্যে আড়ালে থেকে যাওয়া ফুটেজ এবং খেলোয়াড়দের সঙ্গে কথপোকথন থাকবে৷ […]