‘সুগার ড্যাডি’দের খোঁজ দিতো সুগারবুক, আটক নির্মাতা

আটক ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ। তবে সুগারবুক ওয়েবসাইট এবং গণমাধ্যমের প্রতিবেদনে ওই ব্যক্তির নাম ড্যারেন চ্যান এবং বয়স ৩৪ বলে জানা গেছে৷ আর্থিক সহায়তা প্রয়োজন এমন কমবয়সী নারীদের সঙ্গে বয়স্ক বিত্তবান পুরুষদের যোগাযোগ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় সুগারবুক। গেল সপ্তাহেই অ্যাপটিতে কয়েক হাজার শিক্ষার্থী যোগ দিয়েছে যাদেরকে ‘সুগার বেবি’ হিসেবে ডাকা হয়। আর […]
ব্যবহারকারীর সংখ্যায় ম্যাক ছাড়িয়ে ক্রোমবুক

মাইক্রোসফট উইন্ডোজ বা অ্যাপলের ম্যাকওএস-এর মতো অপারেটিং সিস্টেমের ব্যবহার ট্র্যাক করে পরামর্শক প্রতিষ্ঠান আইডিসি৷ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ক্রোম ওএস-এর ব্যবহার প্রথমবারের মতো ম্যাক ওএস-কে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠেছে বলে দেখা গেছে আইডিসির অনুসন্ধানে৷ সস্তা ল্যাপটপেই বেশি চলে ক্রোম অপারেটিং সিস্টেম৷ ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে অনেক দেশে স্কুলের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে এই […]
কোভিড: নকল ওয়েবসাইট বানিয়ে তথ্য চুরির ফাঁদ

বাংলাদেশ সরকারের ওয়েবসাইট corona.gov.bd এর মত হুবুহু দেখতে ওই পোর্টালের ঠিকানা corona-bd.com; সেখানে আবার অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাওয়ার জন্য আবেদন করার প্রলোভন দেখানো হচ্ছে। এই ফাঁদে পা দিলে এনআইডি নম্বর, জন্মতারিখসহ ব্যক্তিগত তথ্য চলে যাবে হ্যাকারদের হাতে। একইভাবে মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরীক্ষার ওয়েবসাইট www.imei.info এর মত দেখতে আরেকটি ফিশিং ওয়েবসাইট হ্যাকাররা খুলেছে, যার নাম […]
ফোল্ডএবল আইফোনের পর্দা বানাতে পারে এলজি

ডিজিটাইমসের তথ্য অনুসারে, এলজি অ্যাপলের সঙ্গে মিলে ভবিষ্যত ফোল্ডএবল আইফোনের ওএলইডি প্রযুক্তি তৈরিতে কাজ করবে। প্রতিবেদনে আরও উঠে এসেছে, বাজার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম পুরুত্বের পর্দা বানাতে চাইছে অ্যাপল। অ্যাপল ২০১৬ সাল থেকেই ফোল্ডএবল ডিভাইস নিয়ে গবেষণা করছে। কিন্তু গত কয়েক মাসে অ্যাপলের ফোল্ডএবল ডিভাইসের ব্যাপারে গুঞ্জন বেড়েছে। তবে, এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন প্রযুক্তি জায়ান্ট […]
অনলাইন শিক্ষাদানকে উন্নত করতে গুগল মিটে নতুন টুল

দ্য পাইয়োনিয়ারের এক প্রতিবেদনে উঠে এসেছে, শিক্ষকরা আগামীতে সবার জন্য মিটিং বন্ধ করে দিতে পারবেন। এতে করে শিক্ষক চলে যাওয়ার পর শিক্ষার্থীরা কলে অপেক্ষা করতে পারবে না। এমনকি ব্রেকআউট রুমেও এটি করা সম্ভব হবে না। এটি বাদেও শিক্ষকদের হাতে চলে আসবে ‘মিউট অল’ অপশন। চাইলেই সবাইকে মিউট করে দিয়ে ক্লাসের কাজ চালিয়ে নিতে পারবেন তিনি। […]
ফোল্ডএবল আইফোনে থাকতে পারে স্টাইলাস সমর্থনও

গবেষণা প্রতিষ্ঠান ইকুয়াল ওশানের তথ্যমতে, নতুন ফোল্ডএবল আইফোনে আসবে অ্যাপল পেন্সিল সমর্থন৷ এই ডিভাইসটি ক্ল্যামশেল নকশার হবে বলেও প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ৷ ডিভাইসটিতে থাকতে পারে ৭.৩ থেকে ৭.৬ ইঞ্চি ওলেড পর্দা৷ কুপার্টিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি এখনও এ বছর ফোল্ডএবল আইফোন আনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি৷ তবে, বলা হচ্ছে এরই মধ্যে দুইটি প্রোটোটাইপ বানিয়েছে […]
গোপনতা উদ্বেগ: পুরোনো ফোনে আগ্রহী হংকংবাসী

সাবেক এ ব্রিটিশ কলোনিটিতে ২০১৯ সালে শুরু হয় চীন বিরোধী বিক্ষোভ। এর জের ধরে ২০২০ সালে শহরটিতে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করে বেইজিং। অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয় সে সময়। স্বাস্থ্য মন্ত্রী সোফিয়া চ্যান অবশ্য অভয় দিয়েছেন, অ্যাপে কোনো গোপনতা শঙ্কা নেই, এটি শুধু ব্যবহারকারীর ফোনেই ডেটা সংরক্ষণ করে এবং কোনো তৃতীয় পক্ষ তা সংগ্রহ […]
টিমস বিভ্রাট: অ্যাপের ত্রুটি তদন্ত করছে মাইক্রোসফট

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, বার্তা পেতে বিলম্বের অভিযোগ করেছেন শত শত গ্রাহক৷ অভিযোগের প্রেক্ষিতে বুধবার অ্যাপটির ত্রুটি অনুসন্ধানের কথা জানিয়েছে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানটি৷ করোনাভাইরাস মহামারীতে বাসা থেকে কাজ এবং অনলাইন ক্লাসের জন্য টিমস এবং স্ল্যাক-এর মতো অন্যান্য অ্যাপে আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল হয়েছে মানুষ৷ মাইক্রোসফট স্বীকার করেছে, বার্তায় বিলম্বের কারণে মার্কিন গ্রাহকরা ভুক্তভোগী […]
অ্যান্ড্রয়েড ১২-এ আরও উন্নত হতে পারে অটোরোটেট ফিচার

সাম্প্রতিক এক প্রতিবেদনে ৯টু৫গুগল উল্লেখ করেছে, ‘স্মার্ট অটোরোটেট’ নামে নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল। এখন পর্যন্ত তেমন কোনো বিস্তারিত জানা যায়নি। শুধু জানা গেছে, এটি চেহারার উপর নির্ভর করে পর্দা ঘুরিয়ে দেবে। এ কাজের জন্য ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করবে স্মার্ট অটোরোটেট ফিচারটি। ব্যবহারকারীর চেহারা যেভাবে থাকবে, সে অনুসারে ঘুরে যাবে পর্দাটি। যদি লম্বাভাবে […]
ফেইসবুককে ৭০ লাখ ইউরো জরিমানা ইতালির

ইতালির নীতিনির্ধারক সংস্থা বুধবার জরিমানা করার খবর জানিয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। অন্যায্য বাণিজ্যিক চর্চা বন্ধ করতে নীতিনির্ধারকদের অনুরোধ মানেনি প্রতিষ্ঠানটি – দাবি করেছে সংস্থাটি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ফেইসবুক৷ এর আগে ২০১৮ সালের নভেম্বরে ইতালির অ্যান্টিট্রাস্ট সংস্থা রায় দিয়েছিল,ডেটা সংগ্রহ এবং ব্যবহার বিষয়ে গ্রাহককে সঠিকভাবে অবহিত করে না ফেইসবুক৷ সে সময়ও […]