সাইবার অপরাধীদের জন্য স্বর্ণখনি হয়ে উঠেছে গুগল ড্রাইভ

গুগল ড্রাইভ মূলত গুগলের ফাইল সংরক্ষণ সেবা যা ব্যবহারকারীদেরকে নিজ ফাইল বিভিন্ন ডিভাইসের মাধ্যমে সংরক্ষণ করার এবং শেয়ার করার সুযোগ দেয়। সাইবার সুরক্ষা গবেষক রাজশেখর রাজাহারিয়ার দাবি, জিপড কমপ্রেসড ফাইল ফরম্যাটে হাজারো অবৈধ ও বিশদ কনটেন্ট গুগল ড্রাইভের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। “হাজারো পর্ন ভিডিও বাদেও ম্যালওয়্যার, সফটওয়্যার, চলচ্চিত্র, গেইম এবং আরও অনেক অবৈধ কিছুর অন্তত […]
নতুন ম্যাকবুক প্রো-তে ফিরতে পারে এসডি কার্ড স্লটও

২০১৬ সালের ম্যাকবুক প্রো’র নতুন নকশা বাজারে আসার পর আর এই ডিভাইসে দেখা মেলেনি এসডি কার্ড স্লটের৷ ডিভাইসটিতে শুধু চারটি ইউএসবি-সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রেখেছে অ্যাপল৷ বাকী সব পোর্টের জন্য গ্রাহককে নির্ভর করতে হয়েছে ডংগলের ওপর৷ অ্যাপলের এমন পদক্ষেপে অনেক সমালোচনার মুখেও পড়েছে প্রতিষ্ঠানটি৷ প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ২০২১ সালের নতুন […]
প্রকৌশলীর বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ টেসলার

বিদ্যুতচালিত পরিবহন ও সেবা সম্পর্কিত মার্কিন সংবাদমাধ্যম ইলেকট্রিক এক প্রতিবেদনে জানিয়েছে, গত বছর ডিসেম্বরের শেষের দিকে চাকরিতে যোগ দেন প্রকৌশলী অ্যালেক্স খাটিলভ। এর মাত্র তিন দিনের মধ্যেই তার বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা ঠুকে টেসলা। শুধু চুরি নয়, খাটিলভের বিরুদ্ধে চুরি ধামাচাপা দেওয়ার অভিযোগও তুলেছে টেসলা। প্রতিষ্ঠানটি বলছে, তদন্তকারীদের বারবার জিজ্ঞাসা সত্ত্বেও মিথ্যা বলেছেন খাটিলভ। ব্যক্তিগত […]
আইফোন মাত্রই ফেইসবুক থেকে ‘লগড আউট’!

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, শুক্রবার সম্যসার মুখে পড়েন ব্যবহারকারীরা। কেন এটি হয়েছে, তার ব্যাখ্যা এখনও মেলেনি। তবে, দেখে মনে হচ্ছে, সব আইওএস ব্যবহারকারীকেই ফের লগ ইন করতে হয়েছে। অনেক ব্যবহারকারী আবার নতুন আরেক সমস্যার মুখে পড়েছিলেন। ‘এসএমএস টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবহার করেন যারা, তাদের পুনরায় সংযোগ পেতে সমস্যা হয়েছে। সামাজিক মাধ্যম পোস্টের বরাতে এনগ্যাজেট উল্লেখ […]
উবারের বিরুদ্ধে আদালতমুখী লন্ডনের ট্যাক্সি চালকরা

বিবিসি’র প্রতিবেদন বলছে, পরিকল্পিত এই মামলা সফল হলে লাখ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা গুণতে হবে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটিকে৷ লন্ডনের ঐতিহ্যবাহী কালো ট্যাক্সি চালকের পক্ষ থেকে চলতি বছর উবার বিরোধী প্রচারণার অংশ এই মামলা৷ ২০১২ থেকে ২০১৮ সালের মধ্যে উবার ব্যক্তিগত নিয়োগ নীতিমালা অনুসরণ করেনি বলে দাবি ট্যাক্সি চালক জোটের৷ এদিকে উবার দাবি করেছে, তারা […]
নাগরিকদের ‘লোকেশন ডেটা’ কিনছে মার্কিন গোয়েন্দা সংস্থা

প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সিনেটর রন ওয়াইডেনকে পাঠানো মেমোতে গোয়েন্দা সংস্থাটি বলেছে, তৃতীয় পক্ষের কাছ থেকে লোকেশন ডেটা কেনা হয় “এবং কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্র বা তার বাইরে অবস্থান করছেন কি না, তেমনভাবে এই ডেটাগুলো আলাদা করা নয়।” ডিআইএ আরও বলেছে, “নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন পেলেই” কেবল মার্কিন লোকেশন ডেটাবেইজের অনুরোধ করতে পারবেন কর্মকর্তারা। গত […]
মোবাইলে ‘সার্চ’ নকশা বদলাচ্ছে গুগল

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, মোবাইলের নতুন নকশায় লেখা পড়া আরও সহজ হবে। এতে লেখাগুলো বড় ও মোটা করা হবে, যাতে মানুষের চোখ তা সহজে স্ক্যান করতে পারে এবং সার্চ ফলাফল বুঝতে সহজ হয়। নতুন নকশায় মোবাইল পর্দায় আগের চেয়ে বেশি জায়গা নেবে সার্চ ফলাফল। সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি বলেছে, নতুন নকশায় “রঙ আরও […]
করোনাভাইরাস: পপ-আপ টিকা ক্লিনিক খুলবে অ্যামাজন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ২৪ জানুয়ারিতে চালু হবে এই পপ-আপ ক্লিনিক। এই ক্লিনিকের মাধ্যমে প্রথম দিনেই যোগ্য দুই হাজার সদস্যকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে অ্যামাজনের। ওয়াশিংটনের গভর্নর জেই ইনলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার ঘোষণা দিয়েছেন অ্যামাজনের গ্লোবাল কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট জেই কার্নেই। ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাকসিন কমান্ড সেন্টারের সঙ্গে অ্যামাজনের […]
চার প্রযুক্তি মোড়ল প্রধানকে শুনানিতে ডেকেছে ইইউ

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো যাতে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে ন্যায্য আচরণ করে এবং প্ল্যাটফর্মে ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট আটকাতে আরও সক্রিয় হয়, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোকে চাপ দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান কমিশন। এই প্রস্তাবে এবার শর্ত যোগ করবে ইউরোপিয়ান পার্লামেন্টও। প্রতিষ্ঠানগুলোকে পাঠানো চিঠিতে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, “পয়লা ফেব্রুয়ারি পরিকল্পিত এই শুনানির উদ্দেশ্য বিশ্বের […]
‘আরও বেশি’ প্ল্যাটফর্মে আসছে রেসিডেন্ট ইভিল ভিলেজ

ক্যাপকম এক স্ট্রিমে জানিয়েছে, রেসিডেন্ট ইভিল ভিলেজ খেলা যাবে এক্সবক্স সিরিজ এক্স, সিরিজ এস, প্লেস্টেশন ৫ এবং পিসি প্ল্যাটফর্মে। এক্বক্স ওয়ান এবং পিএস৪ গেইমাররাও খেলার সুযোগ পাবেন গেইমটি। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, পিএস৪ গেইমাররা তাদের পিএস৫ ডিজিটাল লাইব্রেরি থেকে গেইমটি বিনামূল্যে খেলতে পারবেন। গেইমটি এক্সবক্স স্মার্ট ডেলিভারি সহ আসবে। ফলে এক্সবক্স ওয়ান গেইমাররা সিরিজ […]