ক্যাটাগরি

দেশে চলছে গ্যালাক্সি এস২১ আল্ট্রা ৫জি প্রি-অর্ডার

স্যামসাং জানিয়েছে, ডিভাইসটি স্যামসাং নক্স ভল্ট দ্বারা সুরক্ষিত। এ ছাড়াও ডিভাইসটিতে রয়েছে এক্সিনস ২১০০ চিপসেট। স্যামসাং গ্যালাক্সি এস২১ আল্ট্রা ৫জি ডিভাইসে রয়েছে ৬.৮ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২এক্স পর্দা, যেটি কন্টেন্ট অনুযায়ী পর্দার রিফ্রেশ রেট ১০ হার্টজ  থেকে ১২০ হার্টজে নিয়ে যেতে পারবে। এতে করে দীর্ঘসময় ব্যাটারি সুবিধা পাওয়া যাবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। ডিভাইসটিতে রয়েছে […]

নেটফ্লিক্স ‘শাফল প্লে’ নিয়ে আসবে এ বছরই

গোটা প্রক্রিয়াটিই নির্ভর করবে ব্যবহারকারী কোন ধরনের কনটেন্ট দেখেন, তার উপর। মূলত ওই তথ্যের ভিত্তিতেই নতুন অনুষ্ঠান এনে ব্যবহারকারীর সামনে হাজির করবে নেটফ্লিক্স। ভ্যারাইটির এক প্রতিবেদন বলছে, এ সপ্তাহে নিজেদের চতুর্থ প্রান্তিকের ফলাফল ঘোষণার অংশ হিসেবে বড় পরিসরে ফিচারটি আনার পরিকল্পনার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। ফিচারটি আনার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন ও পণ্য কর্মকর্তা গ্রেগ […]

পাসওয়ার্ড খোয়া গেলে জানিয়ে দেবে এজ ব্রাউজার

ধরা যাক, এজে সেভ করে রাখা ব্যবহারকারীর পাসওয়ার্ড তৃতীয় পক্ষের ডেটা অনুপ্রেবশের কারণে খোয়া গেছে। এক্ষেত্রে এজ নিজে থেকেই ওই পাসওয়ার্ড পরিবর্তন করার ব্যাপারে ব্যবহারকারীকে নোটিফিকেশন পাঠাবে। এভাবে ক্ষতি কমানোর চেষ্টা করবে মাইক্রোসফটের ব্রাউজারটি। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট বলছে, গোটা বিষয়টি আগাগোড়া নতুন কিছু নয়। এর আগে গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স একই ধরনের ফিচার নিয়ে […]

বন্ধ হচ্ছে অ্যালফাবেটের প্রজেক্ট লুন

বেলুনের মাধ্যমে ভূপৃষ্টের ২০ কিলোমিটার উপর দিয়ে উড়ে ওয়্যারলেস ইন্টারনেট সেবা বিতরণের প্রচষ্টা ছিল প্রজেক্ট লুন। লুন প্রধান নির্বাহী আলিস্টেয়ার ওয়েস্টগার্থ এক ব্লগ পোস্টে লিখেছেন, “আমরা পথচলার সময় অনেক ইচ্ছুক অংশীদার পেয়েছি, কিন্তু দীর্ঘমেয়াদী, টেকসই ব্যবসা গড়ে তোলার জন্য খরচ পর্যাপ্ত কমানোর কোনো উপায় পাইনি।” এক্স মুনশট প্রজেক্টস থেকে ২০১৮ সালেই সরে এসে অ্যালফাবেটের অধীনে […]

‘হোয়াটসঅ্যাপের মতো’ ফিচার নিয়ে এলো সিগনাল

ডব্লিউএবেটাইনফো সম্প্রতি জানিয়েছে এ সম্পর্কে। ওই প্রতিবেদনে আলোকে জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের কোন ফিচারগুলো নিয়ে এসেছে সিগনাল। চ্যাট ওয়ালপেপার সিগনালে আগে ব্যবহারকারীরা নিজ চ্যাটবক্সের আবহ পরিবর্তন করতে পারতেন না। কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক আগে থেকেই এ সুবিধাটি ছিল। এবার সিগনাল নিজেও ফিচারটি নিয়ে এসেছে। ফিচারটিকে ‘নকল’ হিসেবেই দেখছে ডব্লিউএবেটাইনফো। কনট্যাক্ট অ্যাবাউট হোয়াটসঅ্যাপের একটি অংশ ছিল যেখানে […]

অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন সেবা বন্ধের হুমকি গুগলের

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া সরকারের ঐতিহাসিক এই আইন বাস্তবায়িত হলে সংবাদ কনটেন্টের জন্য দেশটির প্রকাশকদেরও লাভের ভাগ দিতে বাধ্য থাকবে গুগল, ফেইসবুকসহ অন্য প্রযুক্তি কোম্পানিগুলো, যারা এ ধরনের কনটেন্ট প্রকাশ ও প্রচারের মাধ্যমে মুনাফা করে।   গুগল বলছে, এ ধরনের আইন করলে তা অস্ট্রেলিয়ায় তাদের সেবাকে বাধাগ্রস্ত করবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, […]

টুইটারে এসেই ইলন মাস্ককে ফোকসভাগেন প্রধানের খোঁচা

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, প্রথম টুইটে ডিয়েস জানিয়েছেন, বাজারে টেসলার শেয়ারের পেছনে লেগেছে ফোকসভাগেন এবং ইউরোপের ক্রেতাদের কাছে ইতোমধ্যেই জিতছে। বুধবার প্রথম টুইটে ডিয়েস বলেন, “হ্যালো @টুইটার! আমি এখানে এসেছি ভিডাব্লিউ গ্রুপ নিয়ে প্রভাব ফেলতে, বিশেষ করে রাজনৈতিক বিষয়ে। আর হ্যা, অবশ্যই ইলন মাস্ক, বাজারে আপনার কাছ থেকে খানিকটা দখল নেওয়ার লক্ষে। যাই হোক […]

ল্যাপটপের জন্য ৯০ হার্টজ ওএলইডি পর্দা বানাবে স্যামসাং ডিসপ্লে

মহামারীর সময় ল্যাপটপের বিক্রি বেড়েছে। এ বিষয়টিও মাথায় রেখেছে তারা। স্যামসাং ডিসপ্লে জানিয়েছে, ৯০ হার্টজ ওএলইডি পর্দা তৈরির কাজ এ বছরের মার্চে শুরু হবে। স্যামসাং ডিসপ্লে আরও জানিয়েছে, বর্তমানে বাজারের অধিকাংশ ল্যাপটপের পর্দাই ৬০ হার্টজ রিফ্রেশ রেটের। কিন্তু তাদের নতুন পণ্য ব্যবহারকারীদের আরও নির্বিঘ্ন সেবা দিতে পারবে। কোরিয়া হেরাল্ড উল্লেখ করেছে, পণ্যটির জন্য আরও শক্তি […]

হোয়াইট হাউস ওয়েবসাইটে ‘কোডার’ চেয়ে গোপন কোড

রয়টার্স উল্লেখ করেছে, মূলত হোয়াইট হাউস ডটগভ-এর এইচটিএমএল কোডের মধ্যে লুকোনো রয়েছে কোডটি। ইউএস ডিজিটাল সার্ভিস – হোয়াইট হাউসের অধীন একটি প্রযুক্তি ইউনিট। প্রযুক্তি প্রেমীদের উদ্দেশ্যে লেখা বার্তা বলছে, “আপনি যদি এটি পড়তে পারেন, তাহলে আরও ভালোভাবে গড়ে ওঠার জন্য আমাদের আপনার সাহায্য প্রয়োজন।” সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালে ‘ইউএস ডিজিটাল সার্ভিস’ এর […]

হোয়াটসঅ্যাপ: ভারতীয় পার্লামেন্ট ডেকেছে ফেইসবুককে

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ফেইসবুকের কেন হোয়াটসঅ্যাপের নীতিমালা বদলাতে হবে এবং গ্রাহকের ওপর এটি কেমন প্রভাব ফেলবে, নির্বাহী কর্মকর্তাদেরকে সেই প্রশ্ন করবে এই প্যানেল। চলতি মাসের শুরুতে হোয়াটসঅ্যাপ যখন নতুন গোপনতা নীতিমালার প্রস্তুতির বিষয়টি গ্রাহককে জানাতে শুরু করে তখনই সমালোচনার ঝড় ওঠে মেসেজিং প্ল্যাটফর্মটি নিয়ে। নতুন নীতিমালার আওতায় ফেইসবুক এবং তার সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে […]