ক্যাটাগরি

সূচক, লেনদেনে চাঙা পুঁজিবাজার

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬৮ দশমিক ৫১ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৮৪ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। ডিএসইতে ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের কর্মদিবসে ৭০৭ টাকা ৫৪ লাখ ছিল। ডিএসইতে লেনদেন […]

ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে ১৫% নগদ, ১৫% স্টক লভ্যাংশ

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করেছে। আগামী ২৬ এপ্রিল সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ২৮ মার্চ। সেখানে অনুমোদন পেলে ডাচ বাংলা ব্যাংকের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা ৫০ পয়সা করে পাবেন এবং প্রতি ১০০ শেয়ারে নতুন […]

সপ্তাহ শেষে সূচকে স্বস্তি

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২৭ দশমিক ৭০ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ বেড়ে ৫ হাজার ৫১৫ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করছে। তবে ঢাকার পুঁজিবাজারে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। বৃহস্পতিবার ঢাকায় ৭০৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৭৭৫ টাকা ৮৪ লাখ ছিল। ডিএসইতে […]

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমানোর দাবি

সেইসঙ্গে মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট কর হার ২৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ২০২১-২২ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ছায়েদুর রহমান তাদের এ দাবি তুলে ধরেন। ঢাকার সেগুনবাগিচায় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিমের সভাপতিত্বে এই প্রাক বাজেট আলোচনা […]

এনআরবিসি ব্যাংকের আইপিও লটারির ফল প্রকাশ

বুধবার সকালে ঢাকার একটি হোটেলে এই লটারির ড্র হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। লটারির ওই ফলাফল ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়বসাইটেও (https://dsebd.org/ipo_lottery_result.php) প্রকাশ করা হয়েছে। এখন সাধারণ বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্টে শেয়ার জমা হলেই স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হয়ে যাবে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ১৮ নভেম্বর এনআরবি কমার্শিয়াল ব্যাংককে […]

দুই বাজারেই দরপতন

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ২০ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ কমে ৫ হাজার ৪৮৮ দশমিক শূণ্য ৭ পয়েন্টে অবস্থান করছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেনও কমেছে আগের দিনের তুলনায়। বুধবার ঢাকায় ৭৭৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আগের কর্মদিবসে ছিল ৮৩৩ টাকা ৯৪ লাখ ছিল। ডিএসইতে […]

৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড আনছে বেক্সিমকো

গতবছরের শেষে দেশে প্রথমবারের মত সুকুক চালু হওয়ার পর বেসরকারি খাতে এটাই হবে সবচেয়ে বড় শরিয়াহ বন্ড।   মঙ্গলবার বেক্সিমকোর পর্ষদ সভায় সুকুক বন্ড ছাড়ার সিদ্ধান্ত হয়। এরপর বুধবার তা স্টক ঢাকা এক্সচেঞ্জকে (ডিএসই) জানানো হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে এই বন্ডের নাম হবে বেক্সিমকো সুকুক আল ইসতিস্না। বেক্সিমকো এই বন্ড থেকে […]

লাফার্জ হোলসিমের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

মঙ্গলবার লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের পর্ষদ সভা ছিল। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করেছে। লাফার্জ হোলসিম ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা করে পাবেন। সোমবার এ শেয়ার ঢাকার পুঁজিবাজারে ৫১ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল, […]

ফ্লোর প্রাইস: সমন্বয়ের নির্দেশনা কার্যকর

সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১ মার্চ থেকে এ বিষয়ক নির্দেশনা কার্যকরের কথা জানিয়েছে। পুঁজিবাজারের ধস ঠেকাতে গত বছর ১৯ মার্চ সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস বেঁধে দেয় বিএসইসি। গত ১৫ ফেব্রুয়ারি বেঁধে দেওয়া শেয়ারের সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস সাধারণভাবে বহাল রেখে বোনাস বা রাইট শেয়ার ঘোষণার পর সংশ্লিষ্ট কোম্পানির ক্ষেত্রে পরিবর্তন […]

বারাকা পতেঙ্গার শেয়ারের প্রান্তসীমা মূল্য ৩২ টাকা

নিলামের জন্য নিয়ন্ত্রক সংস্থা নির্ধারিত ওয়েবসাইট https://www.essbangladesh.com/login.xhtml থেকে মঙ্গলবার এ তথ্য জানা গেছে। এর আগে ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে ফেব্রুয়ারির ২৫ তারিখ নিলাম হয়। নিলামে ৩৫৭ জন প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী অংশ নেন। তারা বারাকা পতেঙ্গা পাওয়ারের ৩ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২৮৮টি শেয়ারের জন্য দাম হাঁকান। নিলামে সর্বোচ্চ দাম ডাকা ৩২ টাকা আর সর্বনিম্ন দাম […]