মূল বাজারে লেনদেনে ফিরল ৪ কোম্পানি

কোম্পানিগুলো হচ্ছে বস্ত্র খাতের তমিজ উদ্দিন টেক্সটাইল মিল এবং মুন্নু ফেব্রিক্স লিমিটেড । কাগজ খাতের বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। বৃহস্পতিবার বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিগুলোর মূল বাজারে লেনদেনের অনুমতি দেওয়ার কথা জানায়। সাধারণত তালিকাভুক্ত কোনো কোম্পানি ভালো করতে না পারলে শাস্তি হিসেবে সে সব কোম্পানিকে ওটিসি মার্কেটে পাঠিয়ে […]
আইপিও: বারাকা পতেঙ্গা পাওয়ারের নিলাম শুরু ১৫ ফেব্রুয়ারি

বারাকা পতেঙ্গা পাওয়ারের কোম্পানি সচিব মোহাম্মদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। গত ৬ জানুয়ারি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২২৫ কোটি টাকা তোলার অনুমতি দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি। এখন তাদের শেয়ারের প্রান্তসীমা মূল্য (কাটঅফ প্রাইস) নির্ধারণের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫টা থেকে ১৮ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত নিলাম হবে। […]
পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৫ দশমিক ৮০ পয়েন্ট বা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৪৭ দশমিক ৬৭ পয়েন্ট হয়েছে। ডিএসইতে ৭১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা আগের কর্মদিবসে ৭৯৪ কোটি ৬১ লাখ টাকা ছিল। লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের […]
মীর আক্তারের শেয়ারে ‘কারসাজি’ ঠেকাতে বিএসইসির পদক্ষেপ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। এদিকে নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপের পর বাজারে মীর আক্তারের শেয়ারের দরপতন হয়েছে বৃহস্পতিবার। মঙ্গলবার এ শেয়ারের লেনদেন শুরুর পর প্রথম দুদিনে ৫৪ টাকায় তালিকাভুক্ত এ শেয়ারের দাম বেড়ে ১০০ টাকা হয়। বৃহস্পতিবার দাম কমে […]
ব্র্যাকের ১৩৫০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই বন্ড ছেড়ে তোলা টাকা দিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ক্ষুদ্র ঋণের কার্যক্রম বাড়াবে। বন্ডের প্রতি ইউনিটের দাম হবে এক কোটি টাকা। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট […]
চতুর্থ দিনে সূচক ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৭ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৮১ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে। ঢাকার পুঁজিবাজারে লেনদেনে আগের দিনের তুলনায় বেড়েছে। বুধবার ৭৯৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৭০২ কোটি ৯৩ লাখ টাকা ছিল। ডিএসইতে লেনদেন […]
এনআরবিসি ব্যাংকের আইপিওর আবেদন শুরু বুধবার

একটি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট (বিও) থেকে সর্বোচ্চ এক লট (৫০০) শেয়ারের জন্য আবেদন করা যাবে। প্রতি শেয়ারের দাম ১০ টাকা ধরে মোট খরচ হবে পাঁচ হাজার টাকা। মোট শেয়ারের চেয়ে বেশি আবেদন জমা হলে লটারির মাধ্যমে শেয়ার বণ্টনের ব্যবস্থা হবে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত আবেদন করা যাবে। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ১৮ নভেম্বর এনআরবি কমার্শিয়াল […]
মীর আক্তারের শেয়ার দর প্রথম দিনেই বাড়ল ৫০%

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার ৮১ টাকায় হাতবদল হয়। আইপিওতে মীর আক্তার হোসেনের শেয়ার ৫৪ টাকায় বিক্রি হয়। সে হিসেবে প্রথম দিনে বিনিয়োগকারীরা ৫০ শতাংশ বেশি দামে তা বিক্রি করতে পেরেছেন। এ দিন ৪৫ বারে মীর আক্তারের মোট ৭৩০টি শেয়ার হাতবদল হয়, টাকার অঙ্কে যার দাম ৫৯ হাজার ১৩০ টাকা। তালিকাভুক্তির […]
তালিকাভুক্ত-অতালিকাভুক্ত কোম্পানি করের ব্যবধান বাড়িয়ে ১৫% করার পক্ষে বিএসইসি প্রধান

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম একথা জানান। তিনি বলেন, ভালো ভালো কোম্পানিকে বাংলাদেশের পুঁজিবাজারে আনতে হলে ছাড় দিয়ে আনতে হবে। তালিকাভুক্ত হতে গেলে বহুজাতিক কোম্পানিগুলোর খরচ কিছুটা বেড়ে যাবে। “আগে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির করের পার্থক্য ছিল ১০ শতাংশ। কিন্তু গত অর্থবছরের বাজেটে এই ব্যবধান কমিয়ে […]
টানা তৃতীয় দিনের মত দরপতন পুঁজিবাজারে

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৬৩ শতাংশ কমে ৫ হাজার ৫৬৪ দশমিক ৬৯ পয়েন্ট হয়েছে। গত সপ্তাহের শেষ দিন ২৮ জানুয়ারি ডিএসইএক্স ছিল ৫ হাজার ৭২৪ পয়েন্টে। এরপর চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই সূচক কমেছে। এ নিয়ে গত তিন দিনে ১৬০ পয়েন্ট হারিয়েছে ডিএসইর […]