নারীদের পোশাক টাঙিয়ে বাঁচার চেষ্টা মিয়ানমারের বিক্ষোভকারীদের

মেয়েদের পরনের পোশাকের নিচ দিয়ে গেলে পুরুষের অমঙ্গল হয়, এমন সংস্কার সামনে রেখে তারা রাস্তার উপরে আড়াআড়ি টাঙানো দড়িতে নারীদের পোশাক মেলে দিয়ে পুলিশ ও সৈন্যদের হতোদ্যম করে দেওয়ার চেষ্টা করছেন; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহত্তম শহর ইয়াঙ্গনের রাস্তার উপরে কাপড় শুকানোর দড়িতে লুঙ্গি আবার কোথাও কোথাও নারীদের অন্তর্বাসও মেলে দেওয়া হয়েছে। “রাস্তার উপরে লুঙ্গি […]
মিয়ানমারে বিক্ষোভে পুলিশের কাঁদুনে গ্যাস, স্টান গ্রেনেড

শনিবার মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শানার প্রতিবাদকারীদের হত্যার জন্য ক্ষমতাসীন জান্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ইয়াঙ্গনে পুলিশ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী শনিবার মিয়ানমারজুড়ে বিক্ষিপ্ত প্রতিবাদ হয়েছে। ইয়াঙ্গনের সানচাং এলাকায় একটি বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস […]
ভারতে পালিয়ে যাওয়া ৮ পুলিশকে ফেরত চায় মিয়ানমার

শনিবার উত্তরপূর্ব ভারতের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স একথা জানিয়েছে। গত ১ ফেব্রুয়ারি মিয়ানামরের নির্বাচিত নেত্রী অং সান সু চিসহ ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেতাদের গ্রেপ্তার করার পর দেশটির নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী। সেনা শাসনের বিরুদ্ধে মিয়ানমারের বিভিন্ন শহরে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই বিক্ষোভ, ধর্মঘটসহ নানান কর্মসূচি হচ্ছে। বিক্ষোভ দমাতে পুলিশ ও […]
বিরোধীদের বিক্ষোভ, বয়কটের মধ্যেই আস্থা ভোটে জিতলেন ইমরান

শনিবারের ভোটে তিনি ১৭৮ জনের সমর্থন নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তার প্রয়োজন ছিল ১৭২ এমপির সমর্থন। এদিন ইমরান নিজের দল পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) ছাড়াও এমকিউএম-পি, বেলুচিস্তান আওয়ামী পার্টি, পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ, গ্র্যান্ড ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স, আওয়ামী মুসলিম লীগ ও জামহুরি ওয়াতান পার্টির এমপিদের ভোট পেয়েছেন বলে জানিয়েছে ডন। পরে স্পিকার […]
ভারতে কৃষক বিক্ষোভের ১০০ দিন

শনিবার বিক্ষোভের শততম দিনে কৃষকরা রাজধানী দিল্লির কাছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে বন্ধ করে দিয়ে আন্দোলন করেছেন। কৃষকরা হেঁটে, গাড়ি, ট্রাক এবং ট্রাক্টরে করে বিক্ষোভস্থলে জড় হন। বিক্ষোভে অংশ নেওয়া ৬৮ বছরের কৃষক অমরজিৎ সিং বলেন, ‘‘মোদী সরকার কৃষকদের এই আন্দোলনকে তাদের মানসম্মানের বিষয় বানিয়ে ফেলেছে। তাই তারা কৃষকদের যন্ত্রণা দেখতে পাচ্ছে না। ‘‘তারা আমাদের সামনে […]
মিয়ানমারে প্রাণহানি: সামরিক জান্তার বিরুদ্ধে ব্যবস্থা চান জাতিসংঘের দূত

শুক্রবার জাতিসংঘ নিরাপত্ত পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘের এই দূত নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের নভেম্বরের নির্বাচনের ফলের প্রতি সমর্থন জানাতে এবং দেশটির জনগণের পাশে দাঁড়াতেও বলেছেন। মিয়ানমারের সামরিক বাহিনী গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের পাশাপাশি অং সান সু চিসহ অসংখ্য রাজনৈতিক […]
ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ

বিবিসি জানায়, বুধবার উত্তর প্রদেশের হারদই জেলায় এ ঘটনা ঘটে। মেয়ের হত্যাকারী সন্দেহে পুলিশ সরভেশ কুমার নামের ওই ব্যক্তিকে গেপ্তার করেছে। পুলিশ জানায়, সরভেশ তার ১৭ বছরের মেয়ের কাটা মাথা হাতে করে থানার দিকে যাচ্ছিলেন। পুলিশ এ ঘটনা ভিডিও করেছে। ভিডিওতে সরভেশকে বলতে শোনা যায়, তার পছন্দ নয় এমন একজনের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক […]
মিয়ানমারে বিক্ষোভে ফের পুলিশের গুলি, নিহত ১

শুক্রবার মান্দালয়ে এ গুলির ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে জাতিসংঘ বুধবার বিক্ষোভকারীদের ওপর পুলিশ ও সৈন্যদের গুলি এবং সংঘাতে ৩৮ জনের মৃত্যুর খবর দিয়েছিল। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর বিক্ষোভে এরই মধ্যে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ দমনপীড়ন উপেক্ষা করেই দেশটিতে অভ্যুত্থানবিরোধী আন্দোলন অব্যাহত […]
মিয়ানমারের ৫টি টিভি চ্যানেল সরালো ইউটিউব

ফেব্রুয়ারিতে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিক্রিয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “কমিউনিটি গাউডলাইন ও প্রযোজ্য আইন অনুযায়ী আমরা ইউটিউব থেকে বেশ কয়েকটি চ্যানেল বন্ধ করে দিয়েছি এবং অনেকগুলো ভিডিও সরিয়ে নিয়েছি,” এক প্রশ্নের জবাবে দেওয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইউটিউবের এক মুখপাত্র। এর […]
‘যাকেই দেখবো, গুলি করবো’, টিকটকে হুমকি মিয়ানমারের সেনাদের

তাদের এ অভিযোগের প্রেক্ষিতে চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি মিয়ানমারে সহিংসতা উসকে দিতে পারে এমন সব কনটেন্ট সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স । গত মাসের অভ্যুত্থানের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে মিয়ানমারের সেনাবাহিনী ও এর সংশ্লিষ্ট সকল কিছুকে নিষিদ্ধ করার পর দেশটির সামরিক জান্তা অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর দিকে ঝুঁকতে শুরু […]