মিয়ানমারে রক্তাক্ত দিন পেরিয়ে ফের অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ

বৃহস্পতিবার বেশ কয়েকটি শহরে বিক্ষোভ দমনে পুলিশ তাজা গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়লেও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। আগের দিন বিক্ষোভকারীদের ওপর পুলিশ এবং সৈন্যদের গুলি ও সংঘাতে ৩৮ জনের মৃত্যুর খবর দিয়েছিল জাতিসংঘ। সে হিসাবে, ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর বুধবারই ছিল দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সবচেয়ে […]
মিয়ানমারে ‘এভরিথিং উয়িল বি ওকে’ প্রতিবাদকারীর জন্য শোক

কায়াল সিন নামেও পরিচিত অ্যাঞ্জেল বুধবার মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান, এ সময় তার পরনে যে টি শার্টটি ছিল তাতে ‘এভরিথিং উয়িল বি ওকে’ বার্তাটি লেখা ছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যারা শোক জানাতে এসেছেন তাদের অনেকেই অ্যাঞ্জেলের বয়সী, সবাই লাইন ধরে তারে খোলা কফিনের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং […]
ভারতে মিয়ানমারের ৩ পুলিশের আশ্রয় প্রার্থনা

বৃহস্পতিবার ভারতের একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিজোরামের সেরচিপ জেলার পুলিশ সুপার স্টিফেন লালরিনাওমা বলেন, “তারা বলছে যে তারা সামরিক শাসন থেকে নির্দেশনা পেয়েছে যেগুলো তারা মানতে পারবে না, তাই তারা পালিয়ে এসেছে।” তিনি জানান, মিয়ানমারের ওই তিন ব্যক্তি বুধবার স্থানীয় সময় বিকালে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে। […]
ভারতে মিয়ানমারের ১৯ পুলিশের আশ্রয় প্রার্থনা

বৃহস্পতিবার ভারতের একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিয়ানমারের এ পুলিশ সদস্যরা মিজোরামের চাম্পাই ও সেরচিপ জেলা দিয়ে ভারতে প্রবেশ করেছে, জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। “এরকম আরও আসবে বলে মনে হচ্ছে,” বলেছেন তিনি। ১৯ জনের মধ্যে তিনজন বুধবার স্থানীয় সময় বিকালে সেরচিপ দিয়ে ভারতে প্রবেশ করে; কর্তৃপক্ষ এখন […]
অভ্যুত্থানের পর সবচেয়ে রক্তাক্ত মিয়ানমারে

বুধবার পুলিশ ও সৈন্যরা তেমনভাবে সতর্ক না করেই গুলি করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মঙ্গলবার দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলো মিয়ানমারের সামরিক বাহিনীকে আরও সংযম দেখানোর আহ্বান জানানোর পরদিনই এক মাসের মধ্যে সবচেয়ে বেশি রক্ত ঝড়ার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতেও মিয়ানমারের গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা বৃহস্পতিবার আরও বিক্ষোভ আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। “আমরা জানি যেকোনো […]
অভ্যুত্থানের পর সবচেয়ে রক্তাক্ত দিন মিয়ানমারে

এর মধ্যেই দেশটির গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা বৃহস্পতিবার নতুন করে বিক্ষোভে নামার অঙ্গীকার করেছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক মাস আগে মিয়ানমারের সেনাবাহিনী সে দেশের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই সেখানে বিক্ষোভ ও রক্তপাত ধারাবাহিকভাবে বাড়ছে। মঙ্গলবার দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশী দেশগুলো মিয়ানমারের সামরিক বাহিনীকে সংযম দেখানোর আহ্বান জানানোর পরদিনই এক মাসের মধ্যে সবচেয়ে বেশি […]
মিয়ানমারের মান্দালয়ে ২ বিক্ষোভকারী নিহতের খবর

বুধবার নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টার সময় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা। মৃতদেহ দুটি দেখেছেন বলে দাবি করা একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, দুই বিক্ষোভকারীই গুলিতে জখম হয়ে মারা গেছেন। তিনটি গণমাধ্যম সংস্থা, ঘটনাস্থলে যাদের প্রতিনিধি আছে তারাও এ হত্যাকাণ্ডের খবর দিয়েছে। এর আগে মান্দালয়ে পুলিশের রবার বুলেটে নয় জন জখম হয়েছেন […]
মিয়ানমারে বিক্ষোভ দমনে ফের গুলি, নিহত ৯

দক্ষিণপূর্ব এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার মিয়ানমারের সামরিক বাহিনীকে সংযম দেখানোর আহ্বান জানানোর একদিন পর বুধবার নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে হতাহতের এসব ঘটনা ঘটল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের একটি প্রতিবাদস্থলে সংঘর্ষে দুই জন নিহত হন বলে একজন প্রত্যক্ষদর্শী ও গণামাধ্যম জানিয়েছে। বৃহত্তম শহর ইয়াঙ্গনে পুলিশের গুলিতে আরেক ব্যক্তি নিহত হয়েছেন বলে […]
ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু

ভিবান্ডির ৪৫ বছর বয়সী সুখদেব কিরদাত মঙ্গলবার মারা গেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একজন চক্ষু বিশেষজ্ঞের গাড়িচালকের কাজ করা কিরদাতকে টিকার দ্বিতীয় ডোজটি দেওয়ার পর একটি পর্যবেক্ষণ কক্ষে রাখা হয়েছিলে, সেখানে প্রায় ১৫ মিনিট পর তিনি অচেতন হয়ে পড়েন। তাকে পার্শ্ববর্তী ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুই সন্তানের এই জনককে মৃত ঘোষণা করেন। […]
আফগানিস্তানে টেলিভিশনের ৩ নারী কর্মীকে গুলি করে হত্যা

বিবিসি জানিয়েছে, ১৮ থেকে ২০ বছর বয়সী এ নারীদের পৃথক কিন্তু সমন্বিত দুটি আক্রমণে হত্যা করা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। হামলায় চতুর্থ আরেক নারী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা নেতৃত্বদানকারী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে, সে তালেবানের সঙ্গে জড়িত। কিন্তু তালেবান এসব হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। আফগানিস্তানে পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক, এনজিও কর্মী ও […]