ক্যাটাগরি

মিয়ানমারের মান্দালয়েও সামরিক অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ

বৃহস্পতিবার মান্দালয়ে একদল প্রতিবাদকারী ব্যানার উঁচিয়ে অভ্যুত্থান বিরোধী শ্লোগান দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবি ও ভিডিওতে এমনটি দেখা গেছে।  সোমবার সেনাবাহিনী দেশটির ক্ষমতা গ্রহণ করার পর থেকে রাস্তায় নেমে এ ধরনের প্রতিবাদ এটিই প্রথম বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শক্তি প্রয়োগের মাধ্যমে রাজপথের প্রতিবাদ দমনের ইতিহাস আছে মিয়ানমারের পূর্ববর্তী সামরিক জান্তাগুলোর।   ফেইসবুকে আসা ভিডিওতে […]

মিয়ানমারের অভ্যুত্থান ‘ব্যর্থ করার’ আহ্বান জাতিসংঘ প্রধানের

নির্বাচনের উল্টো ঘটনা ‘অগ্রহণযোগ্য’, এটি যে দেশ শাসনের কোনো উপায় না তা অভ্যুত্থান নেতাদের বুঝিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, “মিয়ানমারের ওপর পর্যাপ্ত চাপ প্রয়োগ করে এই অভ্যুত্থানের ব্যর্থতা নিশ্চিত করার জন্য বিশ্ব সম্প্রদায়ে মূল ভূমিকা পালনকারী দেশগুলোকে সক্রিয় করতে সম্ভাব্য সবকিছুই করবো আমরা। “নির্বাচনের ফল ও জনগণের ইচ্ছা উল্টে দেওয়া পুরোপুরি […]

কৃষক বিক্ষোভ নিয়ে রিহান্নার টুইট দায়িত্বজ্ঞানহীন: ভারত

বিবিসি জানায়, রিহান্নার টুইটের কয়েকঘণ্টা পরই কিশোরী জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বোনের মেয়ে মিনা হ্যারিস কৃষক আন্দোলনের পক্ষে টুইট করেন। তাদের টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, লাখ লাখ মানুষ তাতে লাইক বা কমেন্ট করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের করা নতুন তিন কৃষি আইন সম্পূর্ণ বাতিলের দাবিতে গত বছর ডিসেম্বর […]

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রথম ব্যাপক প্রতিবাদ

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাতে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনে এ পর্যন্ত সবচেয়ে বড় গণপ্রতিবাদে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ‘অমঙ্গল দূর হবে’ বলে শ্লোগান দেন এবং ঐতিহ্য অনুযায়ী অমঙ্গল দূর করতে ধাতুর পাত্র বাজান। দেশটির অন্তত ২০টি সরকারি হাসপাতালের চিকিৎসা কর্মীরা ধর্মঘট করার পরিকল্পনা করছেন বলে বিবিসি জানিয়েছে। আন্দোলনকারীরা আইন অম্যান্য আন্দোলনেরও ডাক দিয়েছেন।   একটি ছবিতে […]

মিয়ানমারের রাজপথে হাঁড়ি-পাতিল বাজিয়ে সামরিক অভ্যুত্থানের প্রতিবাদ

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রাতে দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গনে এ পর্যন্ত সবচেয়ে বড় গণপ্রতিবাদে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ‘অমঙ্গল দূর হবে’ বলে শ্লোগান দেন এবং রীতি অনুযায়ী অমঙ্গল দূর করতে হাঁড়ি-পাতিল বাজান। দেশটির অন্তত ২০টি সরকারি হাসপাতালের চিকিৎসা কর্মীরা ধর্মঘট করার পরিকল্পনা করছেন বলে বিবিসি জানিয়েছে। আন্দোলনকারীরা আইন না মানার আন্দোলনেরও ডাক দিয়েছেন। একটি ছবিতে সুরক্ষা পোশাক […]

ভারতে কোভিডে মৃতদের স্মরণে ভার্চুয়াল স্মৃতিসৌধ

বিবিসি জানায়, কলকাতায় গত শনিবার কোভিড কেয়ার নেটওয়ার্কের হাত ধরে করোনাভাইরাসের বলি স্বজনদের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে -ন্যাশনালকোভিডমোমোরিয়াল.ইন- স্মৃতিমঞ্চ। ওয়েবসাইটে ঢুকে করোনাভাইরাসে মারা যাওয়া প্রিয়জনের ছবি এবং সংক্ষিপ্ত জীবনীর পাশাপাশি স্মৃতিকথার ব্লগ পোস্ট করতে পারবেন যে কেউ। স্মৃতিচারণার ছবি, লেখা পাঠানো যাবে। তাছাড়া, প্রতি বছরই মৃত্যুদিনে ভার্চুয়াল ফুল-মালা দিয়ে, প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা যাবে […]

সু চিকে মুক্তি দেওয়ার আহ্বান তার দলের

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এনএলডির কার্যনির্বাহী কমিটি মঙ্গলবার এক ফেইসবুকে পোস্টে এ আহ্বান জানায়। দলটির নেতা মে উয়িন মিন্টের ফেইসবুক পেইজ থেকে ওই বিবৃতি পোস্ট করা হয়েছে। গত নভেম্বরের নির্বাচনের ফলাফলের স্বীকৃতি দেওয়ার ও পার্লামেন্ট অধিবেশন শুরু করার আহ্বান জানানো হয়েছে সেখানে। গত বছরের ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল এনএলডি বড় জয় পায়। […]

মিয়ানমার: রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ জাতিসংঘের, বসছে নিরাপত্তা পরিষদ

সোমবার বৈশ্বিক এ সংস্থার এক মুখপাত্র এ আশঙ্কা ব্যক্ত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে হওয়া অভ্যুত্থান নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা। তার আগের দিন জাতিসংঘের এক মুখপাত্র মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে পরিস্থিতি নিয়ে এ উদ্বেগ জানালেন। সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু […]

মিয়ানমার: রোহিঙ্গাদের নিয়ে ভয় জাতিসংঘের, বসছে নিরাপত্তা পরিষদ

সোমবার বৈশ্বিক এ সংস্থার এক মুখপাত্র এ আশঙ্কা ব্যক্ত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে হওয়া অভ্যুত্থান নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা। তার আগের দিন জাতিসংঘের মুখপাত্র মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে এ উদ্বেগ জানালেন। সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে সরিয়ে […]

মিয়ানমারের অভ্যুত্থানে ভারতের ‘গভীর উদ্বেগ’

সোমবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিক্রিয়া জানিয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “মিয়ানমারে যা ঘটছে গভীর উদ্বেগের সঙ্গে আমরা তা লক্ষ করছি। আমরা বিশ্বাস করি, আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই বজায় রাখতে হবে।  “পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা।” সোমবার স্থানীয় সময় ভোররাতে মিয়ানমারের নেত্রী অং সান সু […]