ক্যাটাগরি

টিকা নিতে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ভারতের চুক্তি

স্থানীয় টেলিভিশন চ্যানেল সিএনবিসি-টিভি ১৮ এর বরাত দিয়ে সোমবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক কোটি ১০ লাখ ডোজ টিকার জন্য ওই চুক্তি হয়েছে। প্রতি ডোজ টিকার জন্য তাদের দিতে হবে ২০০ রুপি (২.৭২ ডলার) করে। সেরাম ইনস্টিটিউট ছাড়াও ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকের সঙ্গেও করোনাভাইরাসের টিকার জন্য দেশটির সরকার চুক্তি করেছে বলে টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে। রয়টার্সের […]

ভারতের ৭ রাজ্যে বার্ড ফ্লু, আরও ছড়ানোর আশঙ্কা

এ রাজ্যগুলো হল উত্তর প্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও গুজরাট; জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। আরও বেশ কয়েকটি রাজ্যে বন্য পাখি, কাক ও পোল্ট্রি খামারে হাঁস-মুরগির আকস্মিক মৃত্যুতে সেখানেও এভিয়েন ইনফ্লুয়েঞ্জার ভাইরাস ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার ভারতজুড়ে ১২০০ পাখির মৃত্যু হয়েছে, জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। রোগের বিস্তার ঠেকাতে কেন্দ্রীয় সরকার স্থানীয় কর্তৃপক্ষগুলোর […]

ভারতে হাসপাতালে আগুন, ধোঁয়ায় ১০ নবজাতকের মৃত্যু

মুম্বাই থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে ভান্ডারা জেলায় অবস্থিত ওই চার তলা হাসপাতালে স্থানীয় সময় দিবাগত রাত ২টার দিকে আগুন লাগে বলে শনিবার ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। অগ্নিকাণ্ডের সময় হাসপাতালটির স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) ১৭ শিশু ভর্তি ছিল। দমকলকর্মীরা ৭ শিশুকে উদ্ধার করতে পারলেও ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাকি ১০ শিশু মারা যায়। মৃত নবজাতকদের বয়স […]

ভারতের মধ্যপ্রদেশে ৩ শতাধিক কাকের মৃত্যু, বার্ড ফ্লুর আশঙ্কা

দেশটির ন্যাশনাল ইনিস্টিটিউ অব হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস (এনআইএইচএসএডি) এ ইন্দোর ও মন্দসৌর থেকে আনা কিছু মৃত কাকের নমুনা পরীক্ষায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভাইরাস এইচ৫এন৮ এর উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি। পশুপালন বিভাগের কয়েকটি সূত্রের তথ্যের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি এলাকায় আকস্মিকভাবে প্রায় ৩৭৬টি কাকের মৃত্যু হয়েছে, এরমধ্যে ইন্দোরে ১৪২, মন্দসৌরে ১০০, […]

পাকিস্তানে আইএসের হামলায় ১১ খনি শ্রমিক নিহত

শনিবার জঙ্গিরা ওই শ্রমিকদের অপহরণ করার পর খনির কাছেই হত্যা করে বলে জানিয়েছে বিবিসি। নিহত শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। ইসলামের শিয়া ধারার অনুসারী হওয়ায় এই গোষ্ঠীটি বারবার উগ্রপন্থিদের হামলার শিকার হয়েছে। এই ঘটনাকে ‘অমানবিক সন্ত্রাসী কর্মকান্ড’ বলে বর্ণনা করে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  বিবিসি জানায়, শনিবার রাতে আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী […]

অনুমোদনের অপেক্ষা ফুরালো, ভারতে টিকাদান শুরু শিগগিরই

ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভিজি সোমানি রোববার এক সংবাদ সম্মেলনে দুই টিকা অনুমোদনের এই ঘোষণা দেন। তিনি বলেন, ‘নিয়ন্ত্রিত জরুরি ব্যবহারের’ জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ও স্থানীয় কোম্পানি ভারত বায়োটেক্সের টিকার অনুমোদন দেওয়া হয়েছে এবং এই দুটি টিকাই নিরাপদ। “নিরাপত্তার ব্যাপারে সামান্যতম উদ্বেগ থাকা কোনো কিছু আমরা কখনো অনুমোদন করবো না। এই টিকাগুলো শতভাগ নিরাপদ,” বলেছেন […]

মুম্বাই হামলার কথিত ‘মাস্টারমাইন্ড’ লাকভি গ্রেপ্তার

সন্ত্রাসবাদে অর্থায়নের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার লস্কর ই তৈয়বা নেতা জাকিউর রহমান লাকভিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পাকিস্তানের একজন কাউন্টার টেররিজম কর্মকর্তা জানিয়েছেন। লাকভিকে নির্দিষ্ট কোনো জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়নি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) একজন মুখপাত্র বলেন, “নিষিদ্ধ সংগঠন লস্কর ই […]

কোভিড-১৯: ভারতে অনুমোদন পেল অক্সফোর্ডের টিকা

এর ফলে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে টিকা দেওয়ার বিশাল কর্মযজ্ঞের পথ খুলে গেলো বলে মন্তব্য বার্তা সংস্থা রয়টার্সের। শনিবার ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকার জানিয়েছেন, শুক্রবার এই টিকাটি সবুজ সংকেত পেয়েছে। রয়টার্স জানিয়েছে, ভারতে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া প্রথম কোভিড-১৯ টিকা এটি। যুক্তরাষ্ট্রের পর এ পর্যন্ত ভারতেই সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। […]

ভারতে যুক্তরাজ্যফেরত ৬ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন

যুক্তরাজ্যে প্রথম শনাক্ত করোনাভাইরাসের নতুন এ ধরনটি নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হওয়ার পর দেশে দেশে সীমান্ত বন্ধেরও হিড়িক পড়েছে বলে জানিয়েছে বিবিসি।  ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনাক্ত ৬ রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সঙ্গে ভ্রমণ করা ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে। “তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে,” বিবৃতিতে বলেছে তারা।  ভারত চলতি মাসের ২৩ থেকে […]

বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় ৭ সেনা নিহত

শনিবার গভীর রাতে হারনাই অঞ্চলে আধাসামরিক ফ্রন্টিয়ার কর্পসের একটি ফাঁড়িতে এ হামলা হয়। হামলার পর দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের মাঝে ৭ সৈন্য নিহত হয়েছে বলে রোববার বিবৃতিতে জানায় পাকিস্তান সেনাবাহিনী।  হামলাকারীরা যেন পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে; বন্দুকধারীদের ধরতে বিস্তৃত অভিযানও শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় […]