বিজেপি নেতৃত্বাধীন জোট ছাড়ল রাজস্থানের আরএলপি

শনিবার দলটির প্রধান হনুমান বেনিওয়াল রাজস্থানের আলওয়ারে শাহজাহানপুর-খেদা সীমান্তে নতুন কৃষি সংস্কার আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পর এ ঘোষণা দেন। আন্দোলনে সমর্থন জানানোর পাশাপাশি শিগগিরই ‘দিল্লি অভিমুখে যাত্রা’ করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, জানিয়েছে এনডিটিভি। “এনডিএ’র সঙ্গে ফেভিকলের আঠার মতো আটকে নেই আমি। নিজেকে এনডিএ থেকে বিচ্ছিন্ন করলাম। যারা কৃষকদের বিরুদ্ধে আমরা তাদের সঙ্গে থাকতে […]
ভারতে যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইটে ৫ আক্রান্তের খোঁজ

তবে তারা সম্প্রতি যুক্তরাজ্যে আবিষ্কৃত করোনাভাইরাসের অতি সংক্রামক ধরনটিতে আক্রান্ত কিনা তা পরিষ্কার নয় বলে মঙ্গলবার জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। মহামারীতে বিশ্বজুড়ে ১৭ লাখেরও বেশি আর ব্রিটেনে ৬৭ হাজারেরও বেশি লোকের মৃত্যুর মধ্যেই করোনাভাইরাসের নতুন ধরন আবিষ্কার আতঙ্ক ছড়াচ্ছে। সোমবার ভারতের বিমান পরিবহন মন্ত্রণালয় বুধবার থেকে চলতি মাসের শেষ পর্যন্ত যুক্তরাজ্যের সব ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে […]
বিজেপি এমপি’র স্ত্রী তৃণমূলে, অতঃপর বিয়ে বিচ্ছেদের নোটিস

স্ত্রীর কাণ্ডে হতবাক সৌমিত্র কয়েকঘণ্টা পরই জানান, তিনি সুজাতাকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন এবং অনুরোধ করেছেন, সুজাতা যেন নিজের নামের শেষে আর তার পদবী ব্যবহার না করেন। পশ্চিমবঙ্গে গত কয়েকদিন ধরেই দলবদলের এই নাটক চলছে। গত শনিবার তৃণমূল কংগ্রেসের ‘হেভিওয়েট’ নেতা শুভেন্দু অধিকারী দলের আরও কয়েকজন নেতাকে নিয়ে বিজেপি’তে যোগ দেন। তার দুইদিন পর সোমবার […]
আইনি চ্যালেঞ্জের মুখে নেপালের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত

পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীর আগাম নির্বাচনের ডাককে ‘সাংবিধানিক ক্যু’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছেন তারা। সোমবার নেপালের সুপ্রিম কোর্টের মুখপাত্র ভদ্রকালি পোখারেল জানিয়েছেন, পার্লামেন্ট বিলুপ্তির বিরুদ্ধে তিনটি পিটিশন দাখিল করা হয়েছে, সেগুলো ‘নিবন্ধনের প্রক্রিয়া চলছে’। রোববার দেশটির প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের সুপারিশ করেন। এতে করোনাভাইরাসের […]
কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৯

আইনপ্রণেতা খান মোহাম্মদ ওয়ারদক বিস্ফোরণ থেকে প্রাণে বাঁচলেও ২০ আহতের মধ্যে আছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাসউদ আন্দারাবি। তিনি জানান, এটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা ছিল নাকি আইনপ্রণেতা যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সে পথের পাশে পার্ক করা কোনো গাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল, তা পরিষ্কার হয়নি। শেষ খবর পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। […]
অযোধ্যায় রামমন্দিরের বদলে পাওয়া জমিতে মসজিদের নকশা প্রকাশ

আগামী বছরের ২৬ জানুয়ারি প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। হাসপাতালের কাজ শুরু হবে দ্বিতীয় পর্যায়ে। শনিবার প্রকাশিত নকশায় নতুন মসজিদটি পাশ্চাত্য স্থাপত্যের আদলে নির্মিত হচ্ছে বলে দেখা গেছে। এতে বিশালাকার গম্বুজ আর মসজিদ চত্বরে কার পার্কিংয়েরও ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে আনন্দবাজার। কট্টর হিন্দুত্ববাদীদের ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণে গত বছর ভারতের সুপ্রিম কোর্ট […]
কোভিড-১৯: ভারতে শনাক্ত কোটি ছাড়াল

শনিবার দেশটিতে মোট শনাক্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা আরো আগেই ভারতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল। বিশেষ করে সেপ্টেম্বরের মাঝামাঝিতে যখন দৈনিক শনাক্ত লাখের কাছাকাছি থাকতো। তবে গত মাস থেকে ওই অবস্থার পরিবর্তন হয়েছে। এ মাসে গড়ে দৈনিক ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে। ভারতে গত ২৪ ঘণ্টায় […]
ভারতে ‘জানুয়ারিতে’ কোভিড টিকাদান কর্মসূচি শুরুর আশা

নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্বাস্থ্য কর্মকর্তারা বিবিসিকে বলেন, একাধিক কোম্পানি ভারতে তাদের টিকার জরুরি অনুমোদনের আবেদন করেছে। ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই’ হয়তো তাদের কেউ ‘ড্রাগ রেগুলেটরের’ অনুমোদন পেয়ে যাবে। বিবিসি জানায়, দুইটি কোম্পানি এরই মধ্যে ভারতে তাদের কোভিড টিকার অনুমোদন পেতে আবেদন করেছে। আরো ছয়টি কোম্পানির টিকা ‘ক্লিনিক্যাল ট্রায়ালের’ নানা ধাপে রয়েছে। দেশটি আগামী অগাস্টের […]
নতুন আইনে কৃষকরাই লাভবান হবেন: মোদী

নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত ১৭ দিন ধরে হাজার হাজার ভারতীয় কৃষক টানা আন্দোলন করে যাচ্ছেন। তারমধ্যেই শনিবার ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ৯৩তম বার্ষিক সভায় মোদী আরও একবার কৃষি সংস্কার আইনের সুফল তুলে ধরার চেষ্টা করেন। বলেন, ‘‘কৃষি পরিকাঠামো, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও ফসল মজুদসহ ভিন্ন ভিন্ন কৃষি নির্ভর বাণিজ্যক্ষেত্রগুলির মধ্যে অদৃশ্য […]
পিপিই সঙ্কটের প্রতিবাদ, পাকিস্তানে বহু চিকিৎসক গ্রেপ্তার

সোমবার বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের চিকিৎসকরা প্রতিবাদে নামে বলে সিএনএন জানিয়েছে। রোববার কোয়েটায় ১৩ জন চিকিৎসকের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পিপিই সঙ্কট নিয়ে প্রতিবাদের এ ঘটানটি ঘটে। প্রতিবাদস্থল থেকে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে সিএনএনকে নিশ্চিত করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজ্জাক চীমা। এই গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানের ইয়ং ডক্টরস […]