ক্যাটাগরি

করোনাভাইরাস: ৩০% বেতন নেবেন না ভারতের রাষ্ট্রপতি, মন্ত্রী-সাংসদরা

করোনাভাইরাস মোকাবেলা এবং অর্থনৈতিক বিপর্যয় সাম‌লাতে তারা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছেন। সাংসদদের ভাতা ও পেনশনও এক বছরের জন্য ৩০ শতাংশ কাটার সিদ্ধান্ত হয়েছে। এই অর্থ যাবে প্রধান‌মন্ত্রীর ত্রাণ তহবিলে। সোমবার মন্ত্রিসভার এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এনডিটিভি জানায়, বেতন কাটা শুরু হবে এপ্রিল থেকেই। বেতনের এই অংশ দেশটির কনসোলিডেটেড […]

মুম্বাইয়ের এক হাসপাতালের ২৬ নার্স ও ৩ চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত

এ ঘটনার পর কর্তৃপক্ষ ওয়াকহাট নামের ওই হাসপাতালটি বন্ধ করে দিয়ে সেটিকে আইসোলেটেড করেছে বলে এনডিটিভি জানিয়েছে।  আগেই মুম্বাইকে করোনাভাইরাস সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করেছিল ভারত সরকার। এ অবস্থার মধ্যেও কীভাবে হাসপাতালটিতে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ল তদন্ত করে তা বের করার নির্দেশ দেয়া হয়েছে বলে মুম্বাইরে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ওই হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দুইবার […]

কোভিড-১৯: সর্বদলীয় বৈঠকের ডাক মোদীর

আগামী ৮ এপ্রিল, বুধবার ওই বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। শনিবার এক চিঠিতে দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, লোকসভায় যে রাজনৈতিক দলগুলোর অন্তত পাঁচ জন সদস্য রয়েছেন তাদেরই ওই বৈঠকে যোগ দেওয়ার আহ্ববান জানানো হবে। শনিবার ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা তিন হাজার ৭২ জনে এবং মৃতের সংখ্যা […]

করোনাভাইরাস: ভারতে আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই, মৃত ৬৮

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটির ৬০১ জনের দেহে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এ সময়ের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। সব মিলিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৬৮ তে পৌঁছেছে। এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী ভারতে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৩ হাজার ছাড়িয়ে গেছে। তাদের দেওয়া সর্বশেষ […]

করোনাভাইরাস: ভারতে এক দিনে সর্বোচ্চ রোগী

দেশটিতে শুক্রবার ৪৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, যাদের নিয়ে রোগীর সংখ্যা পৌছেছে ২ হাজার ৫৪৭ জনে। ভারতে রোগীর সংখ্যার এই উল্লম্ফনের জন্য দিল্লিতে তাবলিগ জামাতের এক সমাবেশকে দায়ী করা হচ্ছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই সমাবেশে থাকা তাবলিগ সদস্যদের ৬৪৭ জনের দেহে ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। গত দুই দিনে […]

দিল্লির জমায়েতে জড়িতদের ৬৪৭ জন করোনাভাইরাস পজিটিভ

শুক্রবার সরকার পক্ষ থেকে একথা জানানো হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্তদের মধ্যে এত মানুষ আক্রান্ত হওয়ার এ তথ্য জানান। এতে ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের ৯৫০ জনের বেশিই এখন দিল্লির ওই তাবলিগ জামাতে যোগ দেওয়ার ফলে সংক্রমিত হয়েছে বলে প্রতীয়মাণ হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “১৪টি রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে। ওই […]

দিল্লির জমায়েত: গত দু’দিনে ৬৪৭ জন করোনাভাইরাস পজিটিভ

শুক্রবার সরকার পক্ষ থেকে একথা জানানো হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্তদের মধ্যে এত মানুষ আক্রান্ত হওয়ার এ তথ্য জানান। এতে ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের ৯৫০ জনের বেশিই এখন দিল্লির ওই তাবলিগ জামাতে যোগ দেওয়ার ফলে সংক্রমিত হয়েছে বলে প্রতীয়মাণ হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “১৪টি রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে। ওই […]

ভারতে লকডাউনে জন্ম নেওয়া যমজের নাম ‘করোনা’ ও ‘কোভিড’

জনমনে এ দুটি শব্দের মানে এখন কেবলই ভয় আর বিপর্যয়। কিন্তু ছত্তিশগড়ের রায়পুরের ওই দম্পতি ভারতজুড়ে চলা লকডাউনে জন্ম নেওয়া তাদের সন্তানকে আদর করে এখন ডাকছেন এ নামেই। তাদের মতে, বিশ্বে এখনকার দুর্বিষহ পরিবেশে যমজ ছেলে-মেয়ের জন্ম হওয়াটাই ইতিবাচক। তাই নামকরণে সে দিকটিকেই তারা তুলে ধরতে চেয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাসকে জয় করার মানসেই এমন নামকরণ […]

সংবাদ ভাষ্য: দিদির জাদুতে কমলো মৃতের সংখ্যা

এ যেন সেই সুকুমার রায়ের হযবরল-র গল্প। ছিল রুমাল হয়ে গেলো বেড়াল। ছিলো সাত, হয়ে গেল তিন। পি সি সরকারের জাদুও বলা যেতে পারে। চোখের পলক ফেলতে না ফেলতেই সাত হয়ে গেল তিন। এই জাদুটাই পশ্চিমবঙ্গে হয়েছে করোনায় মৃতের সংখ্যা নিয়ে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের করোনা বিষয়ক বিশেষজ্ঞ কমিটি জানিয়ে দেয়, রাজ্যে করোনায় মৃত্যুর […]

আলো জ্বালিয়ে করোনাভাইরাসের অন্ধকার মোকাবেলার ডাক মোদীর

রোববার স্থানীয় সময় রাত ৯টায় সবাইকে একযোগে ঘরের সব আলো নিভিয়ে নিজ নিজ বাড়ির দরজা, জানালা কিংবা বারান্দায় ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ ও মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে অনুরোধ করেছেন তিনি। শুক্রবার ভিডিও কনফারেন্সে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মোদী এ কর্মসূচি ঘোষণা করেন বলে জানিয়েছে এনডিটিভি। “৫ এপ্রিল রোববার রাত ৯টায়, আপনারা দয়া করে ঘরের […]