ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে আসালের ত্রয়োদশ বার্ষিক সম্মেলন

শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউতে সংগঠনের সদর দপ্তর থেকে ভার্চুয়াল এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘দ্য নিউ নরম্যাল-এ্যাম্ব্র্যাসিং দ্য চেইঞ্জ’ স্লোগানে এ সম্মেলন থেকে বাইডেন-কমলা হ্যারিস প্রশাসনের কাছে ১০ দফা দাবি আদায়ের প্রস্তুতি নেওয়া হয়। বক্তব্য দিচ্ছেন ওসমান সিদ্দিক শুভেচ্ছা বক্তব্য দেন আসালের প্রতিষ্ঠাতা এবং জাতীয় সভাপতি মাফ মিসবাহ উদ্দিন এবং জাতীয় কমিটির মহাসচিব করিম […]

নিউ ইয়র্কে মহানগর আওয়ামী লীগের ‘বিজয় সমাবেশ’

বুধবার ভার্চুয়াল এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নূরুননবী। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া। নূরুননবী বলেন, “৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে অর্জিত বাংলাদেশটাই ধর্ম-নিরপেক্ষতার দলিল। জাতীয় চার নীতির অন্যতম একটি। তাহলে কেন ভাস্কর্য নিয়ে ধর্মান্ধদের সঙ্গে আলোচনার কথা আসছে!” কাদের মিয়া […]

পেন্সিলের শহরে তুষারপাত

  মমতাজুল ফেরদৌস জোয়ার্দার,  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 12 Dec 2020 04:00 PM BdST Updated: 12 Dec 2020 11:09 PM BdST শীত মৌসুমের শুরুতেই তুষারপাতে ঢেকেছিল জার্মানির বাভারিয়া রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর নুরেমবার্গ ও তার পাশের স্টাইন শহর। নুরেমবার্গ ও স্টাইন শহরের তুষারপাত নিয়ে ছবির গল্প। বরফে ঢাকা বিশ্বখ্যাত পেন্সিল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাবার কাস্টেল প্রাসাদ […]

সেরা গবেষকদের তালিকায় থাকা এক প্রবাসী বাংলাদেশি

বিজ্ঞানের ২২টি শাখার উপর ভিত্তি করে তৈরি করা ওই গবেষক তালিকাটি রিসার্চ ডেটা কোম্পানি মেন্ডেলি-তে সংরক্ষণ করা হয়েছে। গত অক্টোবরের ওই তালিকায় ঠাঁই করে নেওয়া মোখলেসুর রহমানের ৬৫টির ওপর নিবন্ধ বিভিন্ন আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন জার্নালে প্রকাশ হয়েছে। তার ওইসব গবেষণা অন্যান্য গবেষকদের কাজে বিশেষ ইতিবাচক ভূমিকা রেখেছে। মোখলেসুর রহমানের প্রকাশিত নিবন্ধগুলো সাড়ে তিন হাজার বারেরও বেশি […]

যুক্তরাষ্ট্রে বিজয় দিবসের সব কর্মসূচি এবার ভার্চুয়াল

ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ইলিনয়, টেক্সাস, পেনসিলভেনিয়া, ম্যাসেচুসেট্স, কানেকটিকাট, নিউ জার্সি, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়া থেকে জানা গেছে, এসব ভার্চুয়াল বিজয়-সমাবেশ হবে ১৬ ডিসেম্বর সন্ধ্যায়। মহামারীর আতংকে কেউই ঘটা করে কোন কর্মসূচি নেননি। নিউ ইয়র্কের ডজনখানেক সংগঠনের পক্ষ থেকে বিজয়-সমাবেশের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সবগুলোই ভার্চুয়াল হবে। কেউ স্বাস্থ্যবিধি লংঘন করে মহামারীর শিকার হতে আগ্রহী […]

কায়রোর রাস্তায় ভিক্ষে করে বেড়ানো দুই শিশুর গল্প

রাস্তার ধারে ধারে থাকা দোকানপাটগুলো ক্রেতাশূন্য। বিক্রেতারা অলস জীবন পার করছে। কখনও দু-একজন উঁকিঝুঁকি দিয়ে আবার চলে যাচ্ছে। যে রাস্তা দিয়ে হাঁটছিলাম, বাজার তার একেবারে শেষপ্রান্তে। তবে দূর বেশি নয়। মিনিট পাঁচেকের পথ। আমি হাঁটছি বাজারে গিয়ে কিছু কেনাকাটার উদ্দেশ্যে। অবস্থা এমন যে বাজারে গিয়ে কিছু পাব কিনা তা নিয়ে বেশ সন্দিহান আছি। এর মধ্যে […]

সন্দ্বীপ ও বোয়ালখালীতে দুই প্রবাসীর ত্রাণ বিতরণ

‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক ও ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা কাদের মিয়ার পাঠানো অর্থে সোমবার পর্যন্ত সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৫ হাজার মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে সেখান থেকে জানায় একদল স্বেচ্ছাসেবক। বোয়ালখালীতে খোরশেদ খন্দকারের ত্রাণ বিতরণ কাদের মিয়া বলেন, “করোনাভাইরাসের তাণ্ডব শেষ না হওয়া পর্যন্ত সবচেয়ে অভাবী সন্দ্বীপবাসীর মধ্যে এভাবেই […]

করোনাভাইরাস: নিউ ইয়র্কে সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের মৃত্যু

স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্ক সিটির কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সী এ সংসদ সদস্যের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। সাবেক এ সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম এ সালাম, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়াসহ […]

করোনাভাইরাস: ফ্রান্স প্রবাসীদের চিন্তা যত দেশকে নিয়েই

গত দুইদিন থেকে ফ্রান্সে করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার পেরুচ্ছে। যদিও বলা হচ্ছে, এ সংখ্যার সঙ্গে নার্সিং হোমের (বৃদ্ধ নিবাস) সংখ্যা যোগ হচ্ছে। কিন্তু তারাও একই রোগ অর্থাৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সাধারণ মানুষ গেলো দুইদিন ধরে মৃতের সংখ্যা হাজারের উপরেই গুণছেন। আর এ নিয়ে অনেকটা উদ্বেগ-আতঙ্কে দিনাতিপাত করছেন দেশটিতে বাংলাদেশি প্রবাসীরা। তাদের অনেকের সঙ্গে […]

করোনাভাইরাস: নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের মৃত্যু

স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৪টায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বলে হাসপাতালের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম হাওলাদার। কামাল আহমেদের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ৫ ভাই ও ৫ বোন […]