করোনাভাইরাস: আমিরাতে এক বাংলাদেশির মৃত্যু, আক্রান্ত ২৩

গত সপ্তাহের মঙ্গলবার ৪২ বছর বয়সী দুবাইপ্রবাসী ওই বাংলাদেশির মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুবাইয়ের কন্সাল জেনারেল ইকবাল হোসেন খান। তিনি জানান, মৃত বাংলাদেশির বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু পরে তার করোনাভাইরাস টেস্ট পজিটিভ আসে। হাসপাতালে ভর্তি অবস্থাতেই তার মৃত্যু হলে, চিকিৎসকরা জানান মূলত করোনাভাইরাসেই তার মৃত্যু […]
কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

আনাস আল সালেহর টুইটারে দেওয়া এক স্ট্যাটাসের বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক ‘আরব টাইমস’ এ খবর জানায়। এতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার প্রক্রিয়া সহজ করার জন্য তাদের দূতাবাসগুলো যথাযথ সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” অবৈধ অভিবাসীদের কুয়েত সরকার সাধারণ ক্ষমা ঘোষণার তৃতীয় দিন আজ। পহেলা এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অবৈধ অভিবাসীদের […]
করোনাভাইসরাস: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০০ ঘর তৈরির অর্থ দিবে জার্মান আ.লীগ

স্থানীয় সময় মঙ্গলবার জার্মানিতে লকড ডাউনের মধ্যেও জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু ও সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে জার্মানির সকল প্রান্ত থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতা ও কর্মীরা প্রথমবারের মতো অনলাইনে ভিডিও কনফারেন্স মাধ্যমে যুক্ত হন। ওই ভিডিও কনফারেন্স থেকেই বাংলাদেশের মানুষের জন্য এ সহযোগিতার ব্যাপারে একমত হন সংগঠনের […]
করোনাভাইরাস: মালয়েশিয়ায় কেমন আছে বাংলাদেশি শিক্ষার্থীরা

সংক্রমণ কমাতে পুরো মালয়েশিয়ায় লক ডাউন চলছে ১৮ মার্চ থেকে, লকড ডাউন থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত। এ অবস্থায় দেশটিতে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা কেমন আছেন জানতে চেয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে টেলিফোনে কথা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। তাদের কথাগুলোই এখানে তুলে ধরা হয়েছে। খুলনার ছেলে মালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ আরমান […]
করোনাভাইরাস: ইতালিতে গৃহবন্দি প্রবাসীর ডায়েরি, পর্ব ৭

প্রতি দুই সপ্তাহ পরপর বাজার হাতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। অন্যান্য অনেক জায়গার চেয়ে আমাদের এখানে এখন পর্যন্ত সুযোগ সুবিধাগুলো বেশ ভালো পাচ্ছি এটাও আল্লাহর অশেষ রহমত। আমার মেঝমামা থাকেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে। সেখানে অনলাইনে বাজার করতে পারছেন ঠিকই, কিন্তু অনেক সময় পাঁচটা আইটেমের মধ্যে তিনটা আইটেমই হাতে পাচ্ছেন না, আর ডেলিভারির স্লট খালি পাওয়াও ভাগ্যের ব্যাপার। বাধ্য […]
জার্মানির চিঠি: সূর্যকে উপেক্ষা করে চার দেয়ালের ভেতর

জার্মানির সংক্রমনের তালিকা গানিতিক হারে বেড়েই যাচ্ছে এবং ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বড় বড় দেশগুলোও হিমশিম খেয়ে যাচ্ছে। সবাই জরুরি খাদ্য সংগ্রহ করে হোম কোয়ারান্টাইনে আছে। বার্লিন, যে শহর কখনো ঘুমায় না, যেখানে লাখ লাখ মানুষের চলাচল সেখানে সব রাস্তা সব বাহন প্রায় শূন্য। আমার শহরে বাওহাউজ স্কুল যেখানে প্রতিদিন প্রায় ৫ হাজার পর্যটকদের […]
কুয়েতে প্রবাসীদের ব্যাংক ঋণের মাসিক কিস্তি স্থগিত

দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা ‘আল রাই’ এ খবর জানায়। খবরে বলা হয়, কুয়েতের প্রধান ব্যাংকগুলো ঘোষণা দিয়েছে যে তারা সব নাগরিক ও প্রবাসীদের ভোক্তা ঋণ, কিস্তি ও ক্রেডিট কার্ডে কিস্তি পরিশোধের সব অর্থ পরিশোধ স্থগিত করার ঘোষণা দিয়েছে। এ বিলম্বের কারণে যে সুদ, মুনাফা বা অন্য কোন খরচ জমবে সেটিও মওকুফ করা […]
চীনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

তার নাম মো. ময়নুদ্দিন মাইন (২২)। বাড়ি যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। পিতা-মাতা আব্দুল মালেক ও নাসিমা বেগম। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধায় চীনের ইউনান প্রদেশের চেনগং শহরে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বাংলাদেশ কনস্যুলেট অফিস কুনমিং। ময়নুদ্দিনের পাসপোর্ট মাইনের বন্ধুরা জানায়, মাইন চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ চতুর্থ […]
কোরিয়ার ‘রোগী নম্বর ৩১’ ও করোনাভাইরাসের শিক্ষা

পুরো একমাসে কোরিয়ায় মাত্র ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়। কিন্তু কাজপাগল জাতি কাজে ব্যস্ত। প্রস্তুতি থাকলেও এটিকে প্রথম থেকে নজর দেয়নি সিউল প্রশাসন। এরপর কোরিয়ার কাহিনী অন্যরকম। ‘রোগী নম্বার ৩১’ যেন এক ‘সুপার স্প্রেডার’। কোরিয়ার রোগতত্ত্ব বিভাগের মতে, দেশটিতে করোনাভাইরাস রোগী বৃদ্ধির পেছনের নায়িকা হলো ‘রোগী নম্বার ৩১’, তিনি সবচেয়ে বেশি এ রোগ ছড়িয়েছেন। অধিক […]
করোনাভাইরাস: ইতালিতে গৃহবন্দি প্রবাসীর ডায়েরি, পর্ব ৬

বেশ কয়েকদিন হলো এখানে জানালা দিয়ে নিচে তাকালে ড্যান্ডেলিয়ন দেখতে পাই। কিন্তু ছুঁয়ে দেখা হয় না। প্রকৃতিতে বসন্ত এসেছে আজ ১০ দিন হতে চললো, গাছে গাছে নতুন পাতায় সবুজ হতে শুরু করেছে চারদিক। আমার রান্নাঘরের পাশেই বিশাল এক ঝাউগাছ। বেশ কিছু পাখির বাস এতে। আজকাল চারদিক এতো নিঃস্তব্দ থাকে বলে পাখির কিচিরমিচির বেশ স্পষ্টই শোনা […]