ক্যাটাগরি

জামিনে বেরিয়ে ‘নতুন শুরুর’ কথা বললেন ইভ্যালির শামীমা

গত বুধবার গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তির পর ইভ্যালিফ্যানস ক্লাব ব্যানারে একটি গ্রুপের আমন্ত্রণে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হন শামীমা; জেলে যাওয়ার আগে তাকে কখনও এধরনের সরাসরি আলাপে দেখা যায়নি। গ্রাহকের সঙ্গে প্রতারণার যে ৩৩টি মামলা শামীমার বিরুদ্ধে রয়েছে সেগুলোর বেশির ভাগ ক্ষেত্রে বাদীর সঙ্গে আপোষের ভিত্তিতে জামিন পেয়েছেন বলে অনুষ্ঠানের আয়োজকরা জানান। আলোচনার ইউটিউব […]

আবাসিক হোটেলে ইয়াবা ব্যবসা, গ্রেপ্তার ৬

গ্রেপ্তাররা হলেন- হোটেল নিউ পদ্মা ইন্টারন্যাশনালের মালিক রইস উদ্দিন রবি (৪৩), ব্যবস্থাপক মোহাম্মাদ আলম ওরফে রনি (৪০), হানিফ মোল্লা (৩৬), হৃদয় খান (২৭), শাহিদা বেগম (৪৫) ও রিমিয়ারা খাতুন (৩০)। তাদের কাছ থেকে ১১ হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ডিএনসির ঢাকা মহানগর উত্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, “আবাসিক হোটেল ব্যবসার আড়ালে রইস উদ্দিন […]

ঘটনাগুলো ‘পরিকল্পিত’ বলছে সেক্টর কমান্ডার্স ফোরাম

একের পর এক ঘটে যাওয়া সাম্প্রতিক এসব ঘটনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে শনিবার একটি বিবৃতি দিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়,এক মাসের মধ্যে পরপর তিনটি ঘটনা ঘটেছে। প্রথমে ঢাকার লতা সমাদ্দার, এরপর মুন্সীগঞ্জের হৃদয় মণ্ডল এবং তারপর নওগাঁর আমোদিনী পাল। এরা সকলেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং ‘সংখালঘু’ সম্প্রদায়ের মানুষ উল্লেখ […]

টিপু হত্যা: ওমর ফারুকসহ ৫ জন কারাগারে

শনিবার পাঁচ দিনের রিমান্ড শেষে এসব আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নি.) মোহাম্মদ ইয়াসিন শিকদার। পরে মহানগর হাকিম বেগম ফারাহা দিবা ছন্দা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শাহজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ পরিদর্শক শওকত আকবর এসব তথ্য জানান। […]

দেশে প্রতি পাঁচজনে একজন ভুগছেন উচ্চ রক্তচাপে: ওয়েবিনারে তথ্য

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শনিবার আয়োজিত ওয়েবিনারে এ তথ্য তুলে ধরা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ওয়েবিনারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক শামীম জুবায়ের বলেন, “উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ এবং হৃদরোগজনিত মৃত্যুঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এছাড়াও উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক এবং কিডনির ক্ষতি হয়।”  “২০২৫ সালের মধ্যে উচ্চ রক্তচাপের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে ২৫ শতাংশ কমানোর […]

শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলার ধারা ও জামিন না হওয়ায় প্রশ্ন

দুই সপ্তাহের বেশি সময় ধরে কারাবন্দি এই বিজ্ঞান শিক্ষককে কেন জামিন দেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী, অধিকারকর্মী ও আইনের শিক্ষকরা। তারা বলছেন, আইনি প্রক্রিয়া ‘যথাযথভাবে না মেনে’ একজন শিক্ষককে এভাবে বিচারের মুখোমুখি করলে সাম্প্রদায়িক শক্তিই উৎসাহ পাবে। তখন শিক্ষকদের ‘অ্যাকাডেমিক ফ্রিডম’ বলে কিছু থাকবে না, তাতে অশিক্ষা আরও বাড়বে। হৃদয় মণ্ডল মুন্সীগঞ্জ […]

কেউ যেন হয়রানির শিকার না হয়: শিক্ষামন্ত্রী

শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন আশ্বাস দিয়ে বলেন, “কোনোভাবেই যেন কেউ হয়রানির শিকার না হয়।” গত ২০ মার্চ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল দশম শ্রেণিতে বিজ্ঞান পড়ানোর সময় প্রসঙ্গক্রমে শিক্ষার্থীর প্রশ্নে ধর্ম নিয়ে কথা বলেন। সেই ক্লাসের কথা কয়েকজন […]

‘বড় বাপের পোলায় খায়’: বাপ কে? পোলা কে?

সেই হাঁকেই গত মঙ্গলবার একটি দোকানে ভিড়েছিলেন জেসমিন আক্তার। চকবাজারের ইফতারে রসনা তৃপ্ত করতে ছেলেকে নিয়ে লালমাটিয়া থেকে এসেছিলেন এই গৃহবধূ। ‘বড় বাপের পোলায় খায়’ হাঁকডাকে এগিয়ে যান মোহাম্মদ হোসেনের দোকানের সামনে। খাবারটি দেখে জেসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাম শুনে ভেবেছিলাম সম্ভবত বড় কোনো খাবার। আস্ত খাসি দিয়ে তৈরি বড় কিছু বা অন্য কোনো […]

ঢাকায় ডিবির জালে ২৭ ‘ছিনতাইকারী’

বুধবার ও শুক্রবার হাজারীবাগ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও শাহবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের রমনা ও লালবাগ বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আব্দুর রহমান শুভ (২২), ইয়াছিন আরাফাত জয় (১৯), বাবু মিয়া (২৮), ফরহাদ (২১), হৃদয় সরকার (২৪), আকাশ (২০), জনি খাঁন (২২), রোকন (১৮), মেহেদী হাসান ওরফে ইমরান (২৭), মনির হোসেন (৪১), জুয়েল […]

সর্বনিম্ন ফিতরা এবার ৭৫ টাকা

গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল ৭০ টাকা। এবার তা বাড়লেও সর্বোচ্চ ফিতরা আগের মতোই থাকছে। রোজার মধ্যে শনিবার জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় এবারের হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। ইসলামী বিধান অনুযায়ী, রোজার ঈদে মুসলমানরা […]