সম্পাদকের সুর বদল, হৃদয় মণ্ডলের মুক্তি চাইল ঢাবি শিক্ষক সমিতি
শুক্রবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হৃদয় চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার দায়ে ফাঁসিয়ে মুন্সিগঞ্জ সদরের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তারের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক […]
হৃদয় মণ্ডলকে গ্রেপ্তার মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত: অ্যামনেস্টি

শনিবার এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি উদ্বেগ জানিয়ে বলেছে, ওই ঘটনা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার সর্বশেষ দুর্গের উপর সরাসরি আঘাত। গত ২০ মার্চ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হৃদয় মণ্ডল দশম শ্রেণিতে বিজ্ঞান পড়ানোর সময় প্রসঙ্গক্রমে শিক্ষার্থীর প্রশ্নে ধর্ম নিয়ে কথা বলেন। সেই ক্লাসের কথা কয়েকজন শিক্ষার্থী রেকর্ড করে এবং […]
সদরঘাটে ‘গ্রেট ওয়াল’ মার্কেটের আগুন নিভেছে

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, ছয়টি ইউনিটের চেষ্টায় শুক্রবার রাত ৯টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে। তিনি জানান, রাত ৮টার দিকে সেখানে আগুন লাগে, এর সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই মার্কেটে প্রসাধনীসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর দোকান আছে। স্থানীয়রা জানিয়েছেন, এটা ওই এলাকার সবচেয়ে বড় মার্কেট। […]
হৃদয় চন্দ্র মুক্তি না পেলে ‘আমাকেও গ্রেপ্তার করা হোক’: জাফর ইকবাল

ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগকে দেওয়া প্রতিক্রিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক এই অধ্যাপক বলেছেন, হৃদয় চন্দ্র মণ্ডলকে মুক্তি না দেওয়া হলে তাকেও যেন গ্রেপ্তার করা হয়। “মুন্সীগঞ্জের শিক্ষক হৃদয় মণ্ডলের সাথে যা হয়েছে তা আমার জন্য অত্যন্ত দুঃখের। দুঃখের এই কারণে যে, আমি শিক্ষকতা জীবনে বিজ্ঞানই পড়িয়েছি ছাত্র-ছাত্রীদের। […]
হৃদয় মণ্ডলের মুক্তি চেয়ে শাহবাগে সাংস্কৃতিক সমাবেশ

শুক্রবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে কবিতা ও গানের মাধ্যমে প্রতিবাদ জানানোর পাশাপাশি হৃদয়ের মুক্তির দাবি জানানো হয়। গত ২০ মার্চ মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল বিজ্ঞান পড়ানোর সময় প্রসঙ্গক্রমে এবং শিক্ষার্থীর প্রশ্নে ধর্ম নিয়ে কথা […]
সদরঘাটে ‘গ্রেট ওয়াল’ মার্কেটে আগুন

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, শুক্রবার রাত ৮টার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। ওই মার্কেটে প্রসাধনীসহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর দোকান আছে। স্থানীয়রা জানিয়েছেন, এটি ওই এলাকার সবচেয়ে বড় মার্কেট।
নায়েক হাকিম লাপাত্তা, বিসিএসের খবর ভুয়া: পুলিশ

পুলিশে কর্মরত এক কনস্টেবল গত ৩০ মার্চ প্রকাশিত ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে নিয়োগে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বলে খবর বের হলে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বেশ আলোচনা হয়, যাতে পুলিশ কর্মকর্তারাও তাকে প্রশংসায় ভাসান। সরকারি চাকরিতে নিয়োগের জন্য ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলে পুলিশ ক্যাডারের জন্য সুপারিশপ্রাপ্ত […]
নর্থ সাউথের ছাত্রী নিহত: কভার্ড ভ্যান চালক ও সহকারীর ‘স্বীকারোক্তি’

পুলিশ হেফাজতে চার দিনের জিজ্ঞাসাবাদ শেষে দুই আসামিকে শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার উপ পরিদর্শক রিপন কুমার। পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মো. জাফর হোসেন জানান, আসামিরা ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। “পরে ঢাকার মহানগর হাকিম মোশাররফ হোসেন তার খাস […]
লন্ডনে বাংলাদেশি শিক্ষক সাবিনার খুনির যাবজ্জীবন

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, এর ফলে কচি সেলামাজ নামে ওই ব্যক্তিকে কমপক্ষে ৩৬ বছর জেল খাটতে হবে। শুক্রবার ওল্ড বেইলের কেন্দ্রীয় অপরাধ আদালত আসামির অনুপস্থিতিতে এই রায় দেয়। গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ২৮ বছর বয়সী সাবিনা নেসাকে হত্যা করেন সেলামাজ। এর কয়েকদিন পর পূর্ব সাসেক্সের ইস্টবোর্নের […]
সব দেশে টিকা নিশ্চিতে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

শুক্রবার জার্মানি ও টিকা জোট গ্যাভি আয়োজিত ‘দ্য ২০২২ গ্যাভি কোভ্যাক্স এএমসি সামিট: ব্রেক কোভিড নাউ’ শীর্ষক এক ভার্চুয়াল সম্মেলনে ধারণ করা ভিডিও বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, “দুর্ভাগ্যবশত কিছু দেশ এখনও তাদের টিকা লক্ষ্যমাত্রা অর্জন থেকে অনেক দূরে রয়ে গেছে। এই দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ মনোযোগ এবং সমর্থন পাওয়ার যোগ্য।” সব […]