ক্যাটাগরি

ভিসার মেয়াদ ফুরালেও ‘অবৈধ হবেন না’ ইউক্রেইনীয় নাগরিকরা

বুধবার এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। ‘নিরস্ত্রীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার ঘোষণা দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে বিনা উসকানিতে হামলা বলে অভিহিত করছে পশ্চিমা দেশগুলো। সুরক্ষা সেবা বিভাগের চিঠিতে বলা হয়, ইউক্রেইনে যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানকার বিমান […]

টিপ পরায় হেনস্তা: অভিযোগের ‘সত্যতা পেয়েছে’ তদন্ত কমিটি

যার বিরুদ্ধে অভিযোগ, সেই পুলিশ কনস্টেবল নাজমুল তারেক যে নিজেই নিয়ম ভেঙেছেন এবং ঘটনা নিয়ে ‘অসত্য তথ্য’ দিয়েছেন, সে বিষয়েও নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা।  তদন্ত কমিটির অন্যতম সদস্য তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-তেজগাঁও) স্নেহাশীষ কুমার দাস শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষক লতা সমাদ্দারের অভিযোগের আংশিক সত্যতা পাওয়া গেছে। আমরা গতকাল (বৃহস্পতিবার) প্রতিবেদন জমা দিয়েছি।” […]

পল্লবীতে অনিবন্ধিত মোবাইলসহ গ্রেপ্তার ৫

চোরাই পথে আসা ও অনিবন্ধিত মোবাইল কেনাবেচার খবরে ওই অভিযান চালানো হয় বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞিপ্তিতে জানায় র‌্যাব-৪। গ্রেপ্তাররা হলেন- মো. শাহাবুদ্দিন আহম্মেদ (২৬), মো. ওমর ফারুক (৪০), মো. আব্দুল আজিজ (২৪), মো. কাওসারুল হক (২৭) ও মো. ফয়সাল হক (৩৬)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে অনিবন্ধিত ও চোরাই মোবাইল […]

শিক্ষক হৃদয় মণ্ডলকে নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে ঢাবির শিক্ষক নেতা বললেন, তিনি ‘প্রগতির পক্ষে’

শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের গ্রেপ্তারের ঘটনায় বৃহস্পতিবার একটি অনলাইন নিউজ পোর্টালকে অধ্যাপক নিজামুল হক প্রতিক্রিয়া দেন। প্রকাশিত সেই সংবাদে তাকে উদ্ধৃত করে বলা হয়, “আমাদের ৯০ শতাংশ মানুষ যেহেতু মুসলিম, সেখানে ধর্ম নিয়ে কন্ট্রাডিকটরি বক্তব্যটা দেওয়া কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি।” তার এমন বক্তব্যে সোশাল মিডিয়ায় সমালোচনার জন্ম দেয়। শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন […]

শিক্ষক হৃদয় মণ্ডল কারাগারে: ‘রাষ্ট্র কি যুক্তি দিয়ে চলছে?’

প্রথমে মামলা, তারপর পুলিশের গ্রেপ্তার এবং তারপর দুটি আদালতে তার জামিন আবেদন নাকচের ঘটনার পরম্পরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ তানজীবউদ্দিন খান প্রশ্ন তুলেছেন, রাষ্ট্র কি যুক্তি দিয়ে চলছে? হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা নেওয়ার ক্ষেত্রে বিধির ব্যত্যয় চোখে পড়ছে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার চোখে। তিনি সেই সঙ্গে বলছেন, এই মামলা ‘একাডেমিক ফ্রিডম’র উপর আঘাত। বিজ্ঞানের […]

সাবেক এমপি নজরুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে একদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নজরুল ইসলাম ১৯৯৯ সালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এবং ২০০৯-১৪ সাল পর্যন্ত কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন […]

বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের নিঃশর্ত মুক্তি দাবি

১৮ নাগরিকের দেওয়া বিবৃতিতে বলা হয়, মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে ধর্ম অবমাননার ‘মিথ্যা অভিযোগে’ গ্রেপ্তার ও জামিন না দেওয়া, ঢাকায় কলেজ শিক্ষক লতা সমাদ্দারকে টিপ পরার কারণে পুলিশ সদস্যের হেনস্তা, মুজিব শতবর্ষে কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা সমর্থন করে এবং ভাস্কর্য ‘ইসলাম বিরোধী’ কাজ বলে পুলিশ সদস্যের ফেসবুক ও সরাসরি মাইকে বক্তব্য […]

স্কাউটস দিবসে স্মারক ডাকটিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকেটের পাশাপাশি একই মূল্যমানের একটি উদ্বোধনী খামও অবমুক্ত করেন। পাশাপাশি পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি উদ্বোধনী সিলমোহর প্রকাশ করা হয় এই অনুষ্ঠানে। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার,প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস ও কমিশনার দুর্নীতি দমন কমিশন মো.মোজাম্মেল হক খান,প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব […]

রাশিয়ার পক্ষে যুদ্ধে যেতে চায় অনেক বাংলাদেশি, দাবি রুশ দূতাবাসের

বৃহস্পতিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করার পাশাপাশি জানানো হয়েছে, তবে এই মুহূর্তে তাদের স্বেচ্ছাসেবী যোদ্ধার প্রয়োজন নেই। নেটোতে ইউক্রেইনে যোগদানের আগ্রহের প্রতিক্রিয়ায় গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশটিতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর দেড় মাস ধরে সেখানে যুদ্ধ চলছে। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশিদের তাদের পক্ষে যুদ্ধে লড়ার আহ্বান জানান। বিদেশি নাগরিকদের কেউ […]

রাশেদ চৌধুরীকে ফেরাতে ‘ত্বরিত ফয়সালার’ কথা বললেন মার্কিন রাষ্ট্রদূত

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ সংক্রান্ত ‘প্রক্রিয়া’ নিয়েও আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান আইনমন্ত্রী আনিসুল হক। আলোচনায় দুই দেশের সম্পর্ক গুরুত্ব পেয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের আরেকটি দাবি ছিল। সেটা হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যে হত্যাকারী তাদের মধ্যে আদালত দ্বারা সাজাপ্রাপ্ত ফাঁসির আসামী রাশেদ চৌধুরী সেখানে […]