ক্যাটাগরি

রিজেন্টকাণ্ড: স্বাস্থ্যের সাবেক ডিজির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১২ মে নতুন দিন রেখেছেন। আসমিদের মধ্যে জামিনে থাকা আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম এদিন আদালতে হাজিরা […]

ই-অরেঞ্জ: টাকা পাচারকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানতে চায় হাই কোর্ট

সেইসঙ্গে টাকা পাচারে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়ে রুলসহ আদেশ দিয়েছে আদালত। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আগামী ৪ মাসের মধ্যে বিষয়গুলো প্রতিবেদন আকারে আদালতে জমা দিতে বলা হয়েছে বিবাদীদের। […]

নারায়ণগঞ্জের ‘রিয়াজ বাহিনীর’ ৫ জন গ্রেপ্তার

বুধবার রাতে রূপগঞ্জ ও সোনারগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান। গ্রেপ্তাররা হলেন, রিয়াজুল ইসলাম টিপু ওরফে রিয়াজ (২২), মো. জাহিদুল ইসলাম ওরফে কালা ভাগিনা (২৩), মারুফ হোসেন মুন্না (২৩), মো. সেলিম (২৩) ও মো. মাহবুব মিয়া (২৩)। বৃহস্পতিবার কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের […]

যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপে বাংলাদেশ

বুধবার ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল ৯টায় এই বৈঠক শুরুর কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বিষয়ক আন্ডার সেক্রেটারি বনি ডেনিস জেনকিন্স। দুদেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের দুদিন পর অনুষ্ঠিত হচ্ছে অষ্টমবারের এই ডায়ালগ। […]

মামা হালিমের রহস্য কোথায়? মামা বলছেন আবহাওয়ায়

দেশ স্বাধীন হওয়ার আগে দীন মোহাম্মদ কাজ করতেন এক খাবারের দোকানে। সেখানেই ওস্তাদের কাছে হালিম রান্নার কৌশল শিখেছিলেন। পরে ছোট্ট একটি দোকান দিয়ে নিজেই হালিম বিক্রি শুরু করেন। এখন শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও বহু মানুষের কাছে এক নামে পরিচিত সেই হালিম, ‘মামা হালিম’। দীন মোহাম্মদকে এখন খুব কম লোকই তার আসল নামে চেনে। হালিম […]

বাড়ছে ছোট গাড়ি, বাড়াচ্ছে যানজট

রাজধানীতে গত কিছুদিন ধরে যানজট বেড়ে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ির এমন বেড়ে যাওয়াকে কারণ দেখাচ্ছে সড়কে শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা। এদিকে দেশে মানুষের আয় বাড়ার কারণে সড়কে গাড়ির সংখ্যাও বাড়ছে বলে সংসদে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।  তবে বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনে জোর না দিয়ে ছোট গাড়িকে উৎসাহ দেওয়া সড়কে বিশৃঙ্খলা আরও বাড়িয়ে তুলছে। […]

আজিমপুর কলোনিতে ঘরের ভেতরে নার্সের লাশ

প্রতীকী ছবি কাবেরী রানী সরকার (৩২) নামে ওই নার্স হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে তার ভাই অভিযোগ করেছেন। তবে তার মৃত্যুর কারণ এখনই নিশ্চিত করতে পারছে না পুলিশ। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র নার্স কাবেরী আজিমপুর দক্ষিণ কলোনির ৩০ নম্বর ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে থাকতেন তার স্বামী রুপম চৌধুরীকে নিয়ে। বুধবার সকাল সাড়ে ১০টায় সেই বাসা থেকে […]

জলবায়ু পরিবর্তনে শিশুরাই ‘সবচেয়ে ক্ষতিগ্রস্ত’: ইউনিসেফ

শিশুর ওপর সহিংসতা বাড়ার সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক তুলে ধরে এর নেতিবাচক প্রভাব নিয়ে সতর্ক করেছেন ইউনিসেফ ছাড়াও কয়েকটি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। বুধবার রাজধানীর একটি হোটেল ইউনিসেফ, ওয়ার্ল্ড ভিশন এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর আয়োজনে এক আলোচনাসভায় এমন সতর্কবার্তা উঠে আসে। বিরূপ আবহাওয়া, বন্যা, নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিসহ পরিবেশগত অভিঘাতের কারণে […]

লিবিয়ায় গ্যাস স্টোভ বিস্ফোরণে ৫ বাংলাদেশি দগ্ধ

বুধবার সন্ধ্যায় লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দিন মঙ্গলবার রাজধানী ত্রিপোলি থেকে দুশ’ কিলোমিটার দূরের তবরুক শহরে এই দুর্ঘটনা ঘটেছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেইসবুক পেইজে এক পোস্টে বলা হয়, “তবরুক শহরে বাংলাদেশিদের একটি আবাসস্থলে ইফতারি তৈরির সময় ভয়াবহ গ্যাস স্টোভ বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনার সময় রুমে অবস্থানকারী […]

সব দলকে ভোটে আনতে ‘সর্বোচ্চ চেষ্টার’ পরামর্শ

নির্বাচন কমিশন আয়োজিত ধারাবাহিক সংলাপের তৃতীয় ধাপে বুধবার সকালে নির্বাচন ভবনে বিভিন্ন পত্রিকার সম্পাদক, কলাম লেখক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন দ্বাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে ‘সর্বশক্তি’ দিয়ে চেষ্টা করবেন এবং তাতে কোনো ‘ত্রুটি থাকবে না’। সংলাপে দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী […]