ক্যাটাগরি

শেষ হল সংসদের সপ্তদশ অধিবেশন

বুধবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মাধ্যমে সংসদের বৈঠকের ইতি টানেন। এর আগে সংসদে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। আট কার্যদিবসের এই অধিবেশন শুরু হয়েছিল গত ২৮ মার্চ। অধিবেশনে মোট নয়টি বিল পাস হয়। একাদশ সংসদের প্রথম বেসরকারি বিলও […]

মিষ্টি কুমড়া দিয়েও ‘বেগুনি’ হয়: শেখ হাসিনা

তিনি বলেছেন, চাহিদা বাড়ায় বেগুনের দাম বাড়ছে বলে মিষ্টি কুমড়া দিয়ে ‘বেগুনি’ তৈরি করা যায়।   বুধবার জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিভিন্ন পণ্যের বাজার দর নিয়ে কথা বলেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, “বেগুনের দাম… এই রোজার সময় সবাই বেগুনি খাবে। হঠাৎ ১১০ টাকার ওপরে বেগুন হয়ে গেল। সেটা এখন […]

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ: প্রস্তাব পাসের সময় ‘জয় বাংলা’ স্লোগান এমপিদের

বুধবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য শাজাহান খান কার্যপ্রণালী বিধির ১৪৭ অনুযায়ী প্রস্তাবটি উপস্থাপন করেন। এ প্রস্তাবের ওপর প্রায় তিন ঘণ্টার আলোচনা শেষে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। প্রস্তাবটি পাস হওয়ার সময় সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে জয় বাংলা স্লোগান দেন। প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ‘জয় বাংলা’ […]

মিরপুরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বরের ‘বি ব্লকের’ দুই নম্বর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়। নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা আক্তার জানান, ছয়তলা ওই ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। তৃতীয় তলা পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নেভায়। তিনি বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা […]

শ্রীলঙ্কার মত সংকট এড়াতে ‘আমরা সতর্ক’: প্রধানমন্ত্রী

বুধবার জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ বিষেয়ে বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শঙ্কা প্রকাশ নিয়ে তিনি এ কথা বলেন।  প্রধানমন্ত্রী বলেন, “মাননীয় বিরোধী দলীয় নেতা আশঙ্কা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার বিষয়টা দেখে। এটা বাস্তব তবে একটা কথা তাকে বলতে চাই যে, আমরা সরকার গঠন করার পর থেকে এই পর্যন্ত […]

খুলনায় ছাত্র খুনের অভিযোগে আশুলিয়ায় গ্রেপ্তার ২

গ্রেপ্তাররা হলেন তাছিন মোড়ল (২২) ও সাব্বির ফারাজী (২৩)। সিআইডির এলআইসি শাখা মঙ্গলবার রাজধানীর আশুলিয়া থানার গাজীর চট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বুধবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ও খুনের নেপথ্যের কথা তুলে ধরেন এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। গত ৩১ মার্চ সকাল সাড়ে ১১টায় নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত হন […]

‘প্রতিদিনের বাংলাদেশ’র সম্পাদক হলেন মুস্তাফিজ শফি

মুস্তাফিজ শফি। রংধনু গ্রুপের এই সংবাদপত্রে তিনি ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সম্পাদকের দায়িত্ব নিয়েছেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকাকে একটি আধুনিক ও দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন মুস্তাফিজ শফি। মুস্তাফিজ শফি এর আগে তিন বছরের বেশি সময় দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করে […]

প্রাথমিক শিক্ষকের মৃত্যুতে সন্তানের শিক্ষার খরচ দেবে ট্রাস্ট, আইন আসছে

বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন, ২০২২’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করা হবে। এটি হবে একটি সংবিধিবদ্ধ সংস্থা।” ট্রাস্টের প্রধান কার্যালয় […]

আওয়ামী লীগ থাকলে উপজেলাতেও ‘ট্রাফিক জ্যাম হবে’: তাজুল

বুধবার জাতীয় সংসদে রাজধানীর যানজট নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সমালোচনার জবাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা তুলে ধরে তিনি এ কথা বলেন। “২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাই সড়কে ব্যক্তিগত গাড়ি বেড়েছে। আওয়ামী লীগ যদি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকে, তাহলে উপজেলাতেও গাড়ির লাইন লেগে যাবে।” সংসদে […]

‘উচিৎ শিক্ষা’ দিতে সোহেল চৌধুরীকে খুন করেন আশীষরা: র‌্যাব

ঢাকার গুলশানের একটি বাসা থেকে আশীষকে (৬৩) গ্রেপ্তারের পরদিন বুধবার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বনানীর ট্রাম্পস ক্লাবের সামনে ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইকে অপমান এবং ক্লাবটি বন্ধ করতে সোহেল চৌধুরীর তৎপরতাই এই খুনের কারণে হিসেবে খুঁজে পেয়েছে র‌্যাব। […]