চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের আসামি আশীষ রায় গ্রেপ্তার

আশীষ চৌধুরীকে গ্রেপ্তারে মঙ্গলবার রাতে প্রথমে গুলশানের একটি বাসা ঘিরে অভিযানের কথা সাংবাদিকদের এসএমএস পাঠিয়ে জানায় র্যাব। পরে সেই বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।” গুলশান এক নম্বর সেকশনের ওই বাসা থেকে ২৩ বোতল বিদেশি মদ, কয়েক ক্যান […]
মালিবাগে হোটেল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

মঙ্গলবার বিকালে ইকবাল হোসেন (৫০) নামের এ ব্যক্তির মৃতদেহ ‘আর ইসলাম’ আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান রামপুরা থানার উপ পরিদর্শক তাইজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সোমবার বিকালে ওই ব্যক্তি হোটেলে ওঠার সময় নিজেকে জনশক্তি রপ্তানী ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচয় দেয়। “হোটেলের পাঁচ তলার একটি কক্ষে তিনি ঢোকার পর আর […]
ডা. বুলবুল হত্যায় গ্রেপ্তার আরও দুজনের স্বীকারোক্তি
তারা হলেন- রায়হান ওরফে আপন এবং রাসেল হোসেন হাওলাদার। দুজনই ছিনতাইকারী বলে পুলিশের ভাষ্য। আহমেদ মাহী বুলবুল এই মামলায় গ্রেপ্তার সোলাইমান ও আরিয়ান গত ৩ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এখন তারা কারাগারে। রায়হান ও রাসেল ছিলেন পুলিশ রিমান্ডে। মঙ্গলবার তাদের আদালতে নিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল […]
সকালে-বিকালে নগরজুড়ে ‘গাড়ি যেন নড়েই না’

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফাহমিদার যাত্রাপথে তখন অফিস ফেরত গাড়ির দীর্ঘ বহর বিমানবন্দর সড়কের মহাখালী থেকে বনানী হয়ে ওই ফ্লাইওভার ছাড়িয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলে গেছে। কালশী থেকে মাটিকাটা, ইসিবি চত্বর হয়ে বনানীগামী যানবাহনও আটকে যায় যানজটে, গাড়ি যেন নড়েই না। ফলে মঙ্গলবার এ পথটুকু আসতে চারগুণ বেশি সময় লাগে তার। মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে ফাহমিদা […]
শাহজালালে ইয়াবাসহ দুই রোহিঙ্গা কিশোর আটক
মঙ্গলবার বিকালে নিয়মিত টহলের সময় বিমানবন্দর এলাকায় একটি রেস্তোরাঁর সামনে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। এপিবিনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, “এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি টহল দলের তাদের সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদে তারা এলোমেলো কথাবার্তা বলতে থাকে।” পরে তাদের দেহ তল্লাশির করে ৬ হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয় […]
ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার এনু-রুপনের এক মামলার রায় বুধবার

ঢাকার ক্রীড়াক্লাব গুলোতে ক্যাসিনো বন্ধে অভিযানের মধ্যে ২০২০ সালের ১৩ জানুয়ারি গ্রেপ্তার করা হয় এই দুই ভাইকে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১২টি মামলা হয়। তার মধ্যে ওয়ারী থানার অর্থ পাচার আইনের মামলায় এনু-রুপনসহ ১১ জনের বিরুদ্ধে একটি মামলায় বুধবার রায় দেবেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল […]
শাহজাহানপুরে জোড়া খুন: আকাশের স্বীকারোক্তি

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন নিজের খাসকামরায় ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। পরে আকাশকে কারাগারে পাঠানো হয়। এর আগে সাত দিনের রিমান্ড শেষে মাসুমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নি.) মোহাম্মদ ইয়াসিন শিকদার। পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মো. জাফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে […]
কক্সবাজারে সাগরতলে অ্যাকুরিয়াম তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে তিনি এই নির্দেশ দেন বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন তিনি। বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “কক্সবাজারে মাননীয় […]
ভুয়া এনআইডি দিয়ে চাকরি নিয়ে চুরি-ডাকাতি

এভাবে গত ১২ বছরে তারা ব্যাংক ডাকাতিসহ বিভিন্ন সোনার দোকানে চুরির সঙ্গে জড়িত ছিল। গত ৪ ফেব্রুয়ারি কচুক্ষেতের রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় রাঙাপরী জুয়েলার্স থেকে প্রায় ৩০০ ভরি সোনা লুটের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে মুন্সীগঞ্জ ও বরিশাল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. কাউসার হোসেন ওরফে বাচ্চু মাস্টার (৪২), […]
কুমিল্লা সিটির ভোট নির্ধারিত সময়ে হচ্ছে না

ইভিএমে ভোট করতে সব প্রস্তুতি নিয়ে জুনে এই সিটিতে ভোটগ্রহণ হবে বলে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কমিশনের প্রথম সভা শেষে ইসি সচিব বলেন, “কুমিল্লা সিটির সীমানা সংক্রান্ত জটিলতা ছিল।… সবশেষ ৪ এপ্রিলে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, এ সংক্রান্ত মামলা নিষ্পত্তি হয়েছে, এখন আর কোনো বাধা […]