ক্যাটাগরি

আমার বাসাতেই পানিতে গন্ধ: ওয়াসা এমডি তাকসিম

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের ৫ থেকে ১০ শতাংশ জায়গায় মাঝে মধ্যে পাইপ ফাটা থাকে। যখনই অভিযোগ পাই, সঙ্গে সঙ্গে আমরা তা ঠিক করে দিই। তারপরও কিছু জায়গায় সমস্যা হয়। নয়া পল্টনে আমার নিজের বাসাতেই পানিতে গন্ধ আছে।” ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘নগরবাসীর চাহিদা : ঢাকা ওয়াসার সক্ষমতা’ শীর্ষক […]

জি কে শামীমের মায়ের জামিন মেলেনি

এই বৃদ্ধার জামিন প্রশ্নে দেওয়া রুলে তার আইনজীবীরা শুনানি করবেন না বলে জানালে মঙ্গলবার রুলটি খারিজ করে দেয় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন, তার সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ আল মামুন ভূঁইয়া। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী […]

সরকারি চাকরিতে ঢোকার বয়স না বাড়ানোর কারণ বললেন প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হলে নিয়োগপরীক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে এবং ত্রিশের কম বয়সীদের মধ্যে ‘হতাশা সৃষ্টি হবে’। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের হাবিবে মিল্লাতের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। প্রতিমন্ত্রী বলেন, “অতীতে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড় ধরনের সেশনজট থাকলেও বর্তমানে উল্লেখযোগ্য […]

অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, দুজন গ্রেপ্তার

সোমবার রাতে ঢাকার ভাটারা ও রূপনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস। গ্রেপ্তারার হলেন, মো. তুফায়েল ইসলাম (৩৪) ও মো. বাচ্চু শিকদার (৩৮)। অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী বলেন, “এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বিক্রয় ডটকমে ‘বিটিএসএস প্রাইভেট লিমিটেড’ নামে একটি কোম্পানির নামে চাকরির বিজ্ঞাপন […]

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এগিয়ে মেয়েরা

এ পরীক্ষায় প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন ৭৯ হাজার ৩৩৭ জন। আসন সাপেক্ষে তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জন পরীক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন আছে মোট ৬ হাজার ৪৮৯টি। স্বাস্থ্যমন্ত্রী […]

বৈষম্য নিরোধ বিল সংসদে: বাসা ভাড়া না দিলেও যাওয়া যাবে আদালতে

সংবিধানের ২৭, ২৮ ও ২৯ অনুচ্ছেদে অনুযায়ী সব ধরনের বৈষম্য নিরোধে এ আইনের খসড়া তৈরি করা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ সংসদে তোলেন। পরে সেটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। আইনমন্ত্রী বিলটি উত্থাপনের অনুমতি চাইলে বিএনপির […]

অধ্যাপক তাহের হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড আপিলেও বহাল

খালাস চেয়ে আসামিদের করা আপিল এবং যাবজ্জীবন সাজার দুই আসামির দণ্ড বাড়াতে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণঙ্গা বেঞ্চ মঙ্গলবার এ রায় দেয়। সাজা বহাল থাকায় তাহেরের সহকর্মী ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং তাহেরের বাসার তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর আলমকে ফাঁসিকাষ্ঠেই যেতে হবে। আর জাহাঙ্গীরের ভাই শিবিরকর্মী আবদুস সালাম […]

র‌্যাবের নিষেধাজ্ঞা তুলতে দীর্ঘ প্রক্রিয়া পার হতে হবে: মোমেন

সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “এটা ওদের প্রসেস আছে। এটা আমাদের কমপ্লিট করতে হবে। “এই দেশে প্রায় জিনিসেরই দেয়ার আর মেনি প্রসেসেস… ওই কমিটির ওই লোকগুলোকে সন্তুষ্ট করতে হবে… এটাতে সময় লাগবে। সুইচের মত না যে এক দিনে অন আর অফ করতে পারবে।” বাংলাদেশে অনেক কিছু ‘সহজে’ […]

ওয়াশিংটনে মোমেন-ব্লিংকেন বৈঠক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে শুরু হয়ে পৌনে এক ঘণ্টার এই বৈঠক চলে। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়সহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক বৈঠকে আলোচনা হওয়ার কথা এর আগে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। ‘টানাপোড়েন নয়’ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘গভীর’:পররাষ্ট্রমন্ত্রী   দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ […]

‘টানাপোড়েন নয়’ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘গভীর’:পররাষ্ট্রমন্ত্রী

সোমবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে দুই দেশের সহযোগিতা নিয়ে আলাপে তিনি এ কথা বলেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করতে রোববার ওয়াশিংটনে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। ব্লিংকেনের সঙ্গে সোমবারের বৈঠকে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সম্পর্ক, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে […]