ক্যাটাগরি

মোংলা বন্দরের জন্য নতুন আইন

সোমবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়। গত বছরের ৩ এপ্রিল বিলটি সংসদে ওঠানোর পর দুই মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় […]

রাজধানীতে কভার্ডভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

সোমবার ভোরে রামপুরা টেলিভিশন সেন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রামপুরা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান। নিহত সাদমান সাকিবের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ওসি বলেন, “একটি কভার্ডভ্যানের ধাক্কায় সাকিব গুরুতর আহত হলে ওই চালকই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে চিকিৎসক তাকে […]

পানির অপচয়টা বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

‘বিশ্ব পানি দিবস’ উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা সকলের কাছে একটা আহ্বান জানাব, এই যে ঢাকা শহরে আমরা পানি দিই বা সেই সাথে সাথে বিভিন্ন সিটি কর্পোরেশনসহ উপজেলা পর্যায় পর্যন্ত আমরা পানি পরিশুদ্ধ করে পাইপে সরবরাহ করার ব্যবস্থা নিয়েছি, এগুলো করতে কিন্তু অনেক খরচ হয়। কাজেই পানির অপচয়টা বন্ধ করতে হবে।” নির্মাণ কাজ, […]

বিজয়নগরে আকরাম টাওয়ারে অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সোমবার সকাল পৌনে ৭ টার দিকে আকরাম টাওয়ার নামের ১৫ তলা ওই ভবনের দ্বাদশ তলায় আগুন লাগার খবর পান তারা। এরপর পাঁচটি ইউনিট সেখানে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। লিমা খানম বলেন, “ওই তলায় বিশ্বাস বিল্ডার্ডের অফিস রয়েছে। সেখানে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। ওই […]

টিপ পরায় হেনস্তা: সেই পুলিশ কনস্টেবল চিহ্নিত

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক। ঘটনার সাথে জড়িত হিসেবে তাকে চিহ্নিত করেছি আমরা। শিক্ষক যে জিডি করেছিলেন, তার যথাযথ তদন্ত হবে।” ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে ঢাকার পুলিশ কমিশনার মোহা. […]

পদ্মা সেতুতে যান চলবে জুনে: কাদের

রোববার রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর কাজের অগ্রগতি ৯৭ শতাংশ শেষ হয়েছে। নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি হয়েছে ৯০ দশমিক ৫০ শতাংশ। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯২ ভাগ […]

মোমেন-ব্লিংকেন বৈঠক সোমবার, যা থাকছে আলোচনায়

দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তির দিনে এ বৈঠকে র‌্যাব ও এর সাবেক-বর্তমান কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞাসহ বিনিয়োগ, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরার কথা জানিয়েছেন মোমেন। আবারও বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনী রাশেদ চৌধুরীকে ফেরানোর বিষয়টিও বৈঠকে তোলার কথা বলেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল শনিবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে রোববার সকালে ওয়াশিংটন পৌঁছেন। আইএডি বিমানবন্দরে […]

বিবিয়ানায় ত্রুটি: রাজধানীর অনেক চুলাই জ্বলছে না

রোববার হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রের এ ত্রুটির কারণে শুধু ঢাকায় নয়, সারাদেশেই গ্যাস সরবরাহ কমে যায় বলে গ্যাস সরবরাহকারী কোম্পানি ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। দেশের অন্যতম প্রধান এ গ্যাসক্ষেত্রে ক্রুটি দেখা দেওয়ার পর এদিন দুপুরের মধ্যে তা মেরামতের চেষ্টা করা হয়। দিনভর অপেক্ষায় ছিলেন তিতাস গ্যাসের কর্মকর্তারাও। তবে সোমবার সমস্যার সমাধান হবে বলে আশা […]

কোভিডের কেনাকাটা: ঠিকাদারদের ৩৫০ কোটি টাকা দ্রুত দিতে বলল সংসদীয় কমিটি

রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বলেন, “করোনার শুরুতে জরুরিভিত্তিতে কেনাকাটা হয়েছিল। কিন্তু ঠিকাদারদের সেই টাকা পরিশোধ হয়নি। এখন বলছে, ওই সময় নিয়ম না মেনে কেনাকাটা হয়েছে। কিন্তু যারা সরবরাহকারী তারা তো মালপত্র দিয়েছে। তাদের তো দোষ নেই। […]

ওটিটি নীতিমালার খসড়ায় ‘গোপনীয়তা’ লঙ্ঘনের শংকা টিআইবির

এসব ধারার অপব্যবহারের শঙ্কা প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সেগুলো পরিবর্তনের তাগিদ দিয়েছেন। রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রেগুলেশন ফর ডিজিটাল, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওটিটি প্লাটফর্মস ২০২১’ এর খসড়া নীতিমালায় দেশের পুরো সীমানা ‘নিয়ন্ত্রণের চেষ্টা’ করা হয়েছে, এর এর মাধ্যমে মানুষের সাংবিধানিক মৌলিক অধিকার কিছু কিছু জায়গায় ‘অরক্ষিত’ রয়ে গেছে। তা […]