ক্যাটাগরি

চিকিৎসক-পুলিশ পাল্টাপাল্টি বিবৃতি অনভিপ্রেত: হাই কোর্ট

এ ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতির খবর নজরে আনার পর এ মন্তব্য আসে উচ্চ আদালত থেকে। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চে এ সংক্রান্ত প্রকাশিত খবর তুলে ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি এ ঘটনা তদন্তের জন্য […]

হেফাজতের ২৩ মামলার তদন্ত করবে সিআইডি

মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মলনে সিআইডি প্রধান অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান এ কথা জানান। তিনি বলেন, “সিআইডি পূর্ণাঙ্গ শক্তি নিয়ে তদন্তে নেমেছে। এসব ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে যেসব ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে তা ফরেনসিক বিভাগ পরীক্ষা করছে। এসব ভিডিও ফুটেজের ভিত্তিতে আসামি গ্রেপ্তারসহ প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি দ্রুত সময়ের […]

বিমানের বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুরে গেলেন শতাধিক প্রবাসী

বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, মঙ্গলবার সকাল ৮টা ১৩ মিনিটে ১০৬ জনকে নিয়ে বিমানের ওই বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। আটকে পড়া যাত্রীদের নিয়ে বিকেলে ঢাকা থেকে দাম্মামে একটি ও সন্ধ্যায় জেদ্দায় একটি বিশেষ ফ্লাইট যাবে। আর বিকেলে হংকংয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে বিমানের একটি কার্গো ফ্লাইট।       করোনাভাইরাসের মহামারীর কারণে সর্বাত্মক […]

লকডাউনের বিধিনিষেধ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, “করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট চলাচল, ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখাসহ পূর্বের সকল বিধি-নিষেধ আরোপের সময়সীমা আগামী ২১ এপ্রিল মধ্যরাত থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হল।” করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে বিধিনিষেধের দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে দেশে চলছে ‘সর্বাত্মক লকডাউন’। […]

টিকা তৈরিতে অন্য দেশকেও সহায়তা দেওয়া উচিত: প্রধানমন্ত্রী

মঙ্গলবার সকালে ‘বোয়াও ফোরাম ফর এশিয়ার’ (বিএএফ) এর উদ্বোধনী অনুষ্ঠানে ধারণকৃত ভাষণে এই আহ্বান জানান তিনি। কোভিড-১৯ মহামারী মোকাবেলায় পারস্পরিক শক্তিশালী অংশীদারিত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কোভিড-১৯ ভ্যাকসিনকে বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত। সার্বজনীন ভ্যাকসিন কাভারেজ অর্জনের লক্ষ্যে ভ্যাকসিন উৎপাদনকারী দেশগুলোর উচিত অন্য দেশগুলোকে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা।” […]

কোভিড: টিকাগ্রহীতাদের সংক্রমণের ‘তীব্রতা কম’, সিভাসুর গবেষণার তথ্য

সিভাসু উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশের নেতৃত্বে সাত সদস্যের গবেষক দল গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে প্রথম ডোজের টিকাগ্রহীতাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে এ গবেষণা কার্যক্রম চালান। তবে জাতীয় পর্যায়ে ব্যাপক ভিত্তিতে গবেষণা না হলে এ বিষয়ে সামগ্রিক চিত্র ফুটে উঠবে না বলে তারা আরও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছেন। গবেষণা দলের অন্য সদস্যরা হলেন সিভাসুর […]

যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে রেকর্ড হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। এক পূর্বাভাসে বলা হয়, পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা পরবর্তী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকবে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯ […]

মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন

ওসি রফিকুল ইসলাম সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে রফিকুল ইসলামকে অবসরে পাঠানোর কথা জানানো হয়। প্রজ্ঞাপনে কারণ হিসেবে বলা হয়, রফিকুল ইসলামের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাকে অবসর দেওয়া হল। অবসরজনিত সব সুবিধা তিনি পাবেন বলে জানানো হয়েছে। গত ৪ এপ্রিল রফিকুল ইসলামকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা থেকে সরিয়ে […]

চিকিৎসক-পুলিশ পাল্টাপাল্টি বিবৃতি

এলিফ্যান্ট রোডে পুলিশের সঙ্গে তর্কাতর্কি ঘটে ওই চিকিৎসকের। পুলিশের বিরুদ্ধে হেনস্তা ও হয়রানির অভিযোগ তুলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বিএমএ। অন্যদিকে পুলিশ অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট ওই চিকিৎসকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। মহামারীর রাশ টানতে গত ১৪ এপ্রিল সরকার জনসাধারণের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপের পর পুলিশ […]

মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে ৩ এপ্রিল এক নারীসহ আটকের পর ভাংচুর ও সহিংসতার ঘটনার পাশাপাশি একাধিক বিয়ের ঘটনায় আলোচনায় আসেন হেফাজতের কেন্দ্রীয় এই নেতা। গ্রেপ্তারের পর তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশিদ রোববার রাতে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুনুল তিনটি বিয়ের কথা স্বীকার করেছেন। “এই তিনটি বিয়ের মধ্যে একটির […]