মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির : পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে ৩ এপ্রিল এক নারীসহ আটকের পর ভাংচুর ও সহিংসতার ঘটনার পাশাপাশি একাধিক বিয়ের ঘটনায় আবার আলোচনায় আসেন হেফাজতের কেন্দ্রীয় এই নেতা। গ্রেপ্তারের পর তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশিদ রোববার রাতে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুনুল তিনটি বিয়ের কথা স্বীকার করেছেন। “এই তিনটি বিয়ের মধ্যে […]
কৃষি অর্থনীতির সঙ্গে শিল্পেও বিশেষ নজর: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বে ধারণকৃত এক ভাষণে তিনি একথা বলেন, যা সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী বলেন, “দেশের কৃষিটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। কৃষিভত্তিক অর্থনীতি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। কৃষি অর্থনীতির সাথে সাথে আমরা শিল্পের দিকেও বিশেষ নজর দিয়েছি। “কারণ উৎপাদিত পণ্য বাজারজাত করার ব্যবস্থা এবং দেশে-বিদেশে […]
চিকিৎসক হয়রানির অভিযোগ বিএমএর
সোমবার সংগঠনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে, এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ চেয়েছে বিএমএ। পাশাপাশি রোববার রাজধানীর এলিফ্যান্ট রোডের ঘটনার দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত এবং বিভাগীয় শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে বিবৃতিতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. […]
‘সর্বাত্মক লকডাউনে’ মানুষ-গাড়ি চলছে দেদার

গণপরিবহন বন্ধ থাকলেও রাজধানীর বিভিন্ন সড়কে রিকশা, অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি চলছে দেদারছে। ফুটপাতেও বেড়েছে সাধারণ মানুষের চলাচল। সোমবার সকালে কাকরাইল, বিজয় নগর, রামপুরা, মালিবাগ, শান্তিনগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন দৃশ্যই। তবে সরকারি নির্দেশনা মেনে বন্ধ রয়েছে শপিংমল-বিপণী বিতানগুলো। কাঁচাবাজার সংলগ্ন দোকান-পাট ছাড়া বন্ধ রয়েছে অন্যান্য দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও। সকাল সাড়ে ১০টায় কাকরাইলের নাইটিঙ্গেল […]
মামুনুল হক সাতদিনের রিমান্ডে

কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠনটির এই নেতাকে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাতদিন রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানার এসআই সাজেদুল হক। শুনানি নিয়ে মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী সাতদিনই মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানিয়েছেন। “আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। আদালত তা নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন,” বলেন তিনি। মামুনুল হককে রোববার […]
আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির

ওই এক সপ্তাহের লকডাউন শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে আবার সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ কমিটির। রোববার রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় লকডাউন বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। ধীরে ধীরে লকডাউন শেষ করার পূর্ব পরিকল্পনা তৈরির রাখার পরামর্শ দিয়েছে কমিটি। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আসছে ‘কঠোর […]
চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের মানুষদের জেলা প্রশাসনের খাদ্য সহায়তা

রোববার নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমন এসব খাদ্য সামগ্রি বিতরণ করেন। কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন চলাকালে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত খাদ্য সামগ্রি বিতরণের অংশ হিসেবে এসব পণ্য দেয়া হয়। এর প্রতিটি প্যাকেটে ছিল আট কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিড়া, দুই কেজি আলু, […]
শিশু নির্যাতন: মাদ্রাসা অধ্যক্ষের জামিন মেলেনি হাইকোর্টে

রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চে জামিন আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ হয়েছে। ওই অধ্যক্ষ হলেন লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার আত-তামরীন ইন্টারন্যাশনাল হিফযুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ মোহাম্মদ ইউসুফ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি মাদ্রাসার শিক্ষক মাসুম বিল্লাহের যৌন নির্যাতনের ঘটনা তদন্ত না করে উল্টো ঘটনা প্রকাশ করায় নির্যাতনের […]
শিশু নির্যাতন: মাদ্রাসা অধ্যক্ষের জামিন মেলেনি হাই কোর্টে

রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চে জামিন আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ হয়েছে। ওই অধ্যক্ষ হলেন লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার আত-তামরীন ইন্টারন্যাশনাল হিফযুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ মোহাম্মদ ইউসুফ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি মাদ্রাসার শিক্ষক মাসুম বিল্লাহের যৌন নির্যাতনের ঘটনা তদন্ত না করে উল্টো ঘটনা প্রকাশ করায় নির্যাতনের […]
৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার

এজন্য সরকারের তহবিল থেকে ৯৩০ কোটি টাকা ব্যয় হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী করোনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে মাথাপিঁছু ২ হাজার ৫শ এবং ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন।’ এ বছরের ৪ এপ্রিল সংঘটিত ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও ঘুর্ণিঝড়ে দেশের ৩৬টি জেলার ৩০ […]