ক্যাটাগরি

৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

এজন্য সরকারের তহবিল থেকে ৯৩০ কোটি টাকা ব্যয় হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী করোনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে মাথাপিঁছু ২ হাজার ৫শ এবং ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা  প্রদান করবেন।’ এ বছরের ৪ এপ্রিল সংঘটিত ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও ঘুর্ণিঝড়ে দেশের ৩৬টি জেলার ৩০ […]

সমস্যা বুঝি, কিন্তু জীবন আগে: প্রধান বিচারপতি

রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে চলা ছয় বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চে আরও কয়েকটি ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ চালুর দাবি উঠলে তিনি বাস্তবতা তুলে ধরে একথা বলেন।  ভার্চুয়াল আপিল বেঞ্চ চলার এক পর্যায়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির কাছে আরজি জানিয়ে বলেন, বর্তমানে চারটি ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ পরিচালিত হচ্ছে। রমজান চলছে, […]

লকডাউনে জামিন, অন্তর্বর্তী আদেশের মেয়াদ বাড়ল ২ সপ্তাহ

প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন রোববার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে সেসব মামলার জামিন ও সব […]

কোভিড-১৯: মহাখালীতে চালু হল ২১২টি আইসিইউ শয্যার হাসপাতাল

রোববার মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, “এই হাসপাতালটি চালুর মাধ্যমে কোভিড রোগীদের সেবা আরও উন্নত হবে। এই হাসপাতালে ২১২টি আইসিইউ আছে। এইচডিইউতে আছে প্রায় আড়াইশ বেড। “অন্যান্য বেডগুলোতেও সেন্ট্রাল অক্সিজেন আছে। সেখানে হাই-ফ্লো নেইজল ক্যানোলা ব্যবহার করতে পারব। অন্যান্য বেডে অক্সিজেন কনসেনট্রেটর আমরা দিয়ে দিচ্ছি।” ঢাকা শহরে যতগুলো […]

বিশেষ ফ্লাইটে গন্তব্যের পথে প্রবাসীরা

বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদিনে বিভিন্ন এয়ারলাইন্সের ঢাকা থেকে ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। “সকাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ওমান এয়ার ও এমিরেটস তিনটা ফ্লাইট পরিচালনা করেছে।” বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, রোববার ঢাকা থেকে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও দুবাইয়ে বিমানের চারটি ফ্লাইট রয়েছে। “এরই […]

মামুনুল গ্রেপ্তার

রোববার বেলা ১টার দিকে তাকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার হারুন অর রশিদ। মামুনুল এই মাদ্রাসার শিক্ষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপ-কমিশনার হারুন অর রশিদ বলেন, “২০২০ সালে মোহাম্মদপুর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি বলেন, “হেফাজতের বিরুদ্ধে পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা, […]

ইফতারের জন্য ‘এক ঘণ্টার ছুটি’ চেয়েছিলেন বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকরা

১৪ এপ্রিল রোজা শুরুর পর থেকে ইফতারকে কেন্দ্র করে এক ঘণ্টার ছুটি চেয়ে আন্দোলন করে আসছিলেন তারা। আন্দোলনরত শ্রমিক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বকেয়া বেতন ও ইফতারের ছুটি নিশ্চিত করতে কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে চীনা কোম্পানি সেপকো থ্রির সাইট অফিসে যাওয়ার […]

বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই

আন্দোলনরত শ্রমিক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বকেয়া বেতন ও ইফতারের ছুটি নিশ্চিত করতে কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে চীনা কোম্পানি সেপকো থ্রির সাইট অফিসে যাওয়ার পথে পুলিশের গুলিতে পাঁচজন শ্রমিক নিহত হন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত আরও ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল […]

হেফাজত নেতা জুবায়ের রিমান্ডে

শনিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক শুনানি শেষে পাঁচ দিন হেফাজতের আদেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতে মাওলানা জুবায়েরের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। কাঠগড়ায় দাঁড়ানো জুবায়েরকে বিচারক জিজ্ঞাসা করেন, তার কিছু বলার আছে কিনা। উত্তরে আসামি […]

হাসপাতালের ১১তলা থেকে লাফিয়ে কোভিড রোগীর ‘আত্মহত্যা’

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসিব ইকবাল প্রয়াত ইমদাদুল হকের ছেলে। রাজধানীর নিউ ইস্কাটনের একটি বাসায় থাকতেন তিনি। মুগদা থানার এসআই শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টা ৫০ মিনিটে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি বলেন, “হাসিব ইকবাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালের ১১ […]