দরজা ভেঙ্গে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের ‘দোলনচাঁপা’ ভবনে নিজের ফ্লাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন উত্তরা বিভাগের উপ কমিশনার মো. শহিদুল্লাহ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ফ্ল্যাটে ড. তারেক শামসুর একাই থাকতেন। স্ত্রী ও সন্তান দেশের বাইরে থাকেন। সকাল সাড়ে আটটার দিকে গৃহপরিচারিকা বাসায় এসে অনেক ডাকাডাকি করার পরও […]
প্রথমদিন বিশেষ ফ্লাইটের অর্ধেকই বাতিল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা দিনে বিভিন্ন এয়ারলাইন্সের ৫টি দেশের ১৪টি বিশেষ ফ্লাইটের স্লট নির্ধারিত ছিল। কিন্তু নানা কারনে সাতটি ফ্লাইটই বাতিল করা হয়েছে। “এর মধ্যে বিমানের আসা-যাওয়াসহ পাঁচটি ও সংযুক্ত আরব আমিরাতের বাজেট এয়ারলাইন্স ফ্লাই দুবাইয়ের দু্টি ফ্লাইট রয়েছে। সকাল থেকে শুধু সালাম এয়ারের একটি ফ্লাইট যাত্রীদের […]
ভোরের বৃষ্টিতে স্বস্তি

রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল ভিজিয়ে দিয়ে যায় শনিবার ভোরের এক পশলা বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরর জানায়, ভোর চারটার দিকে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ অঞ্চলের অনেক জায়গায় অস্থায়ী দমকাসহ বজ্রবৃষ্টি হয়েছে। রাঙামাটি, ফেনী, খাগড়াছড়ি ও চট্টগ্রাম অঞ্চলেও ভোরের দিকে বজ্রবৃষ্টি হয়। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, “এ সময় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে […]
দেশের চলচ্চিত্রে কবরী উজ্জ্বল নক্ষত্র: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।” প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। করোনাভাইরাসে আক্রান্ত কবরী রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় […]
কোভিড-১৯: লকডাউনের ‘কড়াকড়িতে’ এক মাসের সর্বনিম্ন পরীক্ষা

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সর্বাত্মক লকডাউনে বিধিনিষেধের মধ্যে যানবাহন চলাচল বন্ধ থাকায় উপসর্গ থাকলেও অনেকে পরীক্ষা কেন্দ্রে যেতে পারছেন না। এছাড়া বিদেশগামীদের সংখ্যা কমে যাওয়াতেও পরীক্ষা কমেছে কিছুটা। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদিন দেশজুড়ে ১৮ হাজার ৯০৬টি নমুনা পরীক্ষা করা হয়, যা ১৫ মার্চের পর সব চেয়ে কম। ওই দিন ১৮ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা হয়। […]
বাংলা চলচ্চিত্রের বিকাশে কবরীর অবদান অবিস্মরণীয়: রাষ্ট্রপতি

এক শোকবার্তায় তিনি বলেন, “কবরী ছিলেন বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলা চলচ্চিত্রের বিকাশে তার অবদান মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।” করোনাভাইরাসে আক্রান্ত সাবেক সংসদ সদস্য, চিত্রনায়িকা ও নির্মাতা কবরীর শুক্রবার রাতে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান। ৭১ বছর বয়সী এ […]
বাংলাদেশিদের ওপর ফের ভিসা নিষেধাজ্ঞা দক্ষিণ কোরিয়ার

শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিউলে বাংলাদেশ দূতাবাস। ’কোভিড-১৯ নেগেটিভ’ সনদ হাতে থাকার পরও অনেকের মধ্যে তা পুনরায় শনাক্ত হওয়ার কারণে গত বছরের ২৩ জুন বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছিল দক্ষিণ কোরিয়া। সাড়ে সাত মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত ফেব্রুয়ারিতে ভিসা আবেদন গ্রহণ শুরু করে পূর্ব এশিয়ার দেশটি। […]
কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার

শুক্রবার বিকাল ৫টার দিকে রাজধানীর ইমপাল্স হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান একাত্তর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মিল্টন আনোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা রিফাত সুলতানা। “তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে তার কন্যা সন্তানের […]
বিপুল নকল টেস্টিং কিটসহ আটক ৯

এসব কিট ও রি-এজেন্ট জন্ডিস, ডায়াবেটিকস, নিউমোনিয়া, করোনাভাইরাস, ক্যান্সারসহ বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষায় ব্যবহার করা হতো। র্যাব – ২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব – ২ বৃহস্পতিবার বিকালে থেকে শুক্রবার সকাল পর্যন্ত মোহাম্মদপুরের লালমাটিয়ায় বায়োল্যাব ইন্টারন্যাশনাল এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান বনানীতে অবস্থিত এক্সন টেকনোলজি অ্যান্ড সার্ভিস ও হাইটেক […]
করোনাভাইরাস: দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ লাখের বেশি মানুষ

বৃহস্পতিবার একদিনেই টিকা নিয়েছেন এক লাখ ৯৬ হাজার ৯৭৬ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ১০ হাজার ৫৭২ জন। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৮৬ হাজার ৮৮৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬৬ লাখ ১৭ হাজার ৩৬ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিয়েছেন। বৃহস্পতিবার বিকাল […]