ক্যাটাগরি

দুর্ঘটনায় রিকশাচালকের মৃত্যু, ডিএসসিসির গাড়ি পোড়াল জনতা

শুক্রবার সকালে বিবির বাগিচা এলাকায় ওই দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সিটি করপোরেশনের গাড়িটিতে আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ। যাত্রাবাড়ী থানার এসআই মো. আব্বাস বলেন, “সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় একজন রিকশাচালক ঘটনাস্থলে মারা গেছে।” নিহত রিকশাচালকের পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলে তিনি জানান। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, সকাল ৯টার দিকে সিটি […]

প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট শুরু শনিবার

বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত আসে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরার বিষয়টি মাথায় রেখে শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। “ওই দেশে কোনো বাংলাদেশি আটকে পড়লে তারাও দেশে ফিরতে […]

আইডি কার্ড না থাকলে যাচাই বাছাই ‘যৌক্তিক’: ডিএমপি

বিভিন্ন গণমাধ্যমে এমন খবরের প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিবৃতিতে যাতায়াতের সময় আইডি কার্ড দেখাতে যারা ব্যর্থ হয়েছেন তাদের যাচাই বাছাই করা চলমান বিধি নিষেধের প্রেক্ষিতে যৌক্তিক বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পুলিশের কাজে সহায়তা করতে নাগরিকদের অনুরোধ জানিয়ে ডিএমপি বলেছে, প্রয়োজনে কর্তৃপক্ষকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘মুভেমন্ট পাস’ […]

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

বৃহস্পতিবার সমন্বিত ভর্তি কমিটির ষষ্ঠ সভায় সময় বাড়ানো এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক আবেদনের সময় বাড়ানোর পাশাপাশি মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তির শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। তবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের সব শর্ত অপরিবর্তিত থাকবে। মানবিকের শিক্ষার্থীরা এখন জিপিএ ৬ এবং বাণিজ্যের শিক্ষার্থীরা জিপিএ সাড়ে ৬ থাকলে […]

গুচ্ছ ভর্তি : লকডাউনের পরের ১০ দিনও করা যাবে আবেদন

বৃহস্পতিবার সমন্বিত ভর্তি কমিটির ষষ্ঠ সভায় সময় বাড়ানো এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক আবেদনের সময় বাড়ানোর পাশাপাশি মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তির শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। তবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের সব শর্ত অপরিবর্তিত থাকবে। এবার গুচ্ছভুক্ত প্রক্রিয়ায় পরীক্ষার মাধ্যমে ২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি […]

অপ্রয়োজনে রাস্তায়, ঢাকায় ১৫ জনের জরিমানা

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার দুপুরে শাহবাগ এলাকায় তাদের জরিমানা করা হয়। পলাশ কুমার বসু বলেন, “এক ব্যক্তি ওড়না নিয়ে বের হয়েছেন, তা নিউ মার্কেটের একটি দোকানে দেবেন বলেছেন। কিন্তু নিউ মার্কেটে তো বন্ধ জানানো হলে কোনো সদুত্তর দিতে পারেননি।” এভাবেই অপ্রয়োজনে মানুষ বের হচ্ছে জানিয়ে তিনি বলেন, ওই এলাকায় প্রায় তিন ঘণ্টা সচেতনতামূলক মাইকিং […]

সাগরে মাছ ধরা নিষেধ ৬৫ দিন, নিষেধাজ্ঞা শুরু ২০ মে

গত ১৩ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ এর ধারা ৩ এর উপধারা ২ এ প্রদত্ত […]

সুপ্রিম কোর্টে মতিন খসরুর জানাজা, ফুলেল শ্রদ্ধায় বিদায়

সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল […]

লকডাউন: দ্বিতীয় দিনে ঢাকায় বেড়েছে রিকশা-অটোর চলাচল, তৎপর পুলিশও

বৃহস্পতিবার রামপুরা, মালিবাগ, বিজয়নগর, কাকরাইল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। তবে যান ও পথচারী চলাচল নিয়ন্ত্রণে তৎপর রয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরাও। কয়েকটি স্থানে পুলিশের তল্লাশি চৌকিতে রিকশা উল্টে রাখা ও সিএনজি আটক করার দৃশ্য দেখা গেছে। প্রথম দিনে বিভিন্ন সড়কে রাস্তায় বেষ্টনী দিয়ে যান চলাচল বন্ধের যে দৃশ্য দেখা গিয়েছিল দ্বিতীয় দিনে তা নেই। পরিবর্তে […]

মুভমেন্ট পাস: জরিমানা পরিশোধ করতে হবে না সেই চিকিৎসককে

ট্রাফিক পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে কথা ওঠার পর এবং সার্বিক দিক বিবেচনা করে ওই চিকিৎসককে যে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছিল, তা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। “তাকে ট্রাফিক অফিসে এসে বিষয়টি সমাধান করতে হবে।” সরকারের প্রজ্ঞাপনে চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিদের লকডাউনের […]