জাতি মতিন খসরুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: রাষ্ট্রপতি

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা বিচারে তার ভূমিকা জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” রাষ্ট্রপতি বলেন, “সংসদীয় গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় তার অবদান দেশের সংসদীয় ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।” করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মতিন খসরু গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক […]
অধ্যাপক শামসুজ্জামানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, “বাংলা ভাষা ও সাহিত্যাঙ্গনে শামসুজ্জামান খানের অবদান বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” রাষ্ট্রপতি শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। পৃথক বার্তায় অধ্যাপক শামসুজ্জামান খানের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শোকবার্তায় শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত […]
কোভিড আক্রান্তদের টিকা ২৮ দিন পর

এমন জিজ্ঞাসার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক জানান, করোনাভাইরাস আক্রান্ত রোগীরা সেরে ওঠার ২৮ দিন পর টিকা নিতে পারবেন। টিকার প্রথম ডোজ নেওয়ার পর আক্রান্ত ব্যক্তিদের দ্বিতীয় ডোজের বিষয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা প্রথম ডোজ নেননি তারা সুস্থ্য হওয়ার সার্টিফিকেট পাওয়ার কমপক্ষে ২৮দিন পর […]
লকডাউনে আটকা, দ্বিতীয় ডোজ নিয়ে চিন্তা

তাদের কেউ কেউ অন্য কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা নিতে গিয়ে ফিরে এসেছেন। আবার দূরে থাকায় নির্ধারিত দিনে প্রথম টিকা নেওয়ার কেন্দ্রে যেতেও পারেননি। এমন ব্যক্তিরা দু:শ্চিন্তার কথা জানিয়েছেন। তবে দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে দু:শ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্য কেন্দ্র থেকে কিংবা ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার টিকা নেওয়ার কথা […]
কোভিড-১৯: চলে গেলেন অধ্যাপক শামসুজ্জামান খান

বেশ কিছুদিন ধরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার দুপুর আড়াইটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খানের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। সাবেক শিক্ষক শামসুজ্জামান খান স্বাধীনতা […]
জরুরি কাজে বাইরে যেতে মুভমেন্ট পাস নিন: আইজিপি

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধ এবং রমজান উপলক্ষে আইজিপি মঙ্গলবার বিকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জদের এ নির্দেশনা দেন। বুধবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেনজীর আহমেদ বলেন, সরকারি বিধি-নিষেধ চলাকালে বিনা প্রয়োজনে কেউ ঘরের বাইরে যাবেন না। জরুরি প্রয়োজনে […]
ঢাবিতে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা

বুধবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি বিভিন্ন মুখোশ ও প্রতীক নিয়ে অনুষদ প্রাঙ্গণেই সংক্ষিপ্তভাবে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির […]
‘সর্বাত্মক লকডাউনের’ প্রথম দিনে ঢাকায় কড়াকড়ি

শুধু আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, ওয়াসার গাড়ি, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক, সরকারি কর্মকর্তাদের বহনকারী যানবাহনসহ বিশেষ সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন সড়কে এবং অলিগলিতে বিক্ষিপ্তভাবে কিছু রিকশা ও ঠেলাগাড়ি দেখা গেছে- বেশিরভাগই বাজারের মালামাল পরিবহনে নিয়োজিত। ফুটপাতের অধিকাংশ পথচারীই হয় বাজার করতে যাওয়া স্থানীয় বাসিন্দা অথবা হাসপাতালের বা জরুরি সেবা সংস্থার কর্মী। সকালে গুলিস্তান, […]
‘মঙ্গল আলোর’ আশা নববর্ষের প্রভাতে

পহেলা বৈশাখের প্রথম প্রভাতে মহামারী ক্লান্ত মানুষের সামনে লড়াইয়ের উজ্জীবনী গান তুলে ধরে ছায়ানটের শিল্পীরা গাইলেন “আমি ভয় করব না, ভয় করব না। দু’বেলা মরার আগে মরব না ভাই, মরব না।” নজিরবিহীন এই পরিস্থিতিতে আশার বাণী শুনিয়ে ছায়ানট সভাপতি সনজীদা খাতুন বলেন, “আমরা আশা করছি, অন্ধকারের উৎস থেকে আলো উৎসারিত হবেই। নতুন বছর বয়ে আনবে সর্বজনের […]
ফটো স্টোরি: স্মৃতিতে বৈশাখ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 14 Apr 2021 11:13 AM BdST Updated: 14 Apr 2021 11:22 AM BdST করোনাভাইরাস মহামারী ঠেকানোর যুদ্ধে দ্বিতীয়বারের মতো থমকে গেল বাঙালির নতুন বছর উদযাপনের উৎসব। বহুবছরের ঐতিহ্যে পরিণত হওয়া রমনা বটমূলের প্রভাতী সঙ্গীত আর চারুকলার মঙ্গলশোভাযাত্রার আয়োজন গতবছরের মতো এবারও তুলে রাখতে হয়েছে বৃহত্তর মঙ্গলের প্রত্যাশায়। বঙ্গাব্দ ১৪২৮ […]