ক্যাটাগরি

লকডাউনে আবারও অসহায়দের পাশে সৈকতরা

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছিন্নমূল মানুষকে খাবার দেওয়ার মাধ্যমে এসব কর্মসূচি শুরু করেন তারা। সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও তাদের কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন। টিএসসিতে নিজেরা খাবার রান্না করে ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণ করেন সৈকত ও তার বন্ধুরা। গতবছর লকডাউন […]

লকডাউনেও মহাসড়কে জট

মঙ্গলবার দূরপাল্লার কিছু বাস চলাচল করলেও ভাড়া দিতে হয়েছে কয়েকগুণ বেশি। বাসে উঠতে পারলেও বাড়ি ফেরার পথে কিছুক্ষণ পর পর যানজটে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, কাভার্ডভ্যান কিংবা ছোট ছোট যানবাহনে ভেঙে ভেঙে বাড়ি ফিরছেন। ‘কঠোর লকডাউন’ শুরুর আগে অনেকেই ছুটছেন গ্রামের বাড়িতে। মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটের মঙ্গলবার দুপুরের চিত্র। ঢাকা চট্টগ্রাম […]

ছাত্র পরিষদের আখতার গ্রেপ্তার, জানাল পুলিশ

আখতার হোসেন মঙ্গলবার সন্ধ্যায় তাকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে তুলে নেওয়া হলেও শাহবাগ থানা পুলিশ তখন অস্বীকার করেছিল। রাতে গোয়েন্দা পুলিশ জানায়, তারা আখতারকে একটি মামলায় গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি মতিঝিলে ছাত্র অধিকার পরিষদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় […]

মহামারীতে নিরানন্দ উদযাপন, নববর্ষে স্বাস্থ্যবিধি মানার নতুন যুদ্ধ

রাজধানীতে রমনার বটমূল থেকে দিনের শুরুতে ভৈরবী রাগিনীতে বুধবার নতুন বছরের আগমনী বার্তা যেমন ঘোষিত হবে না, তেমনি বর্ণিল মঙ্গল শোভাযাত্রাও বের হবে না চারুকলা থেকে, উৎসবেও মাতবে না দেশ। এসব আয়োজন ঘিরে নগরজুড়ে রাস্তায় থাকবে না বর্ণিল পোশাকে সজ্জিত মানুষের পদচারণা। এখানে সেখানে বসবে না মেলা। নাগরদোলায় ছোটদের সঙ্গে শখ করে বড়দেরও দোল খাওয়া […]

হেফাজত নেতা মুফতি শরিফউল্লাহ গ্রেপ্তার

মঙ্গলবার সন্ধ্যায় যাত্রাবাড়ির মীরহাজিরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ওয়ারি) আজহার মুকুল জানান। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত যে তাণ্ডব চালিয়েছিল, তার প্রভাব যাত্রাবাড়িতেও গিয়ে পড়ে। “হেফাজত নেতা-কর্মীরা শাপলা চত্বর ছেড়ে চলে যাওয়ার সময় যাত্রাবাড়িতে ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এই […]

ছাত্র পরিষদের নেতা আখতারকে তুলে নেওয়ার অভিযোগ

আখতার হোসেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সংগঠনের নেতা আখতার ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে পুলিশ আখতারকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার সঙ্গে থাকা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রমজান উপলক্ষে আমরা সংগঠনের পক্ষ থেকে […]

মামুনুলের মাদ্রাসা থেকে গ্রেপ্তার হেফাজত নেতা ইলিয়াস: র‌্যাব

র‌্যাব-২ অপস্ অফিসার এএসপি আবদুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতার পরিকল্পনা, ধর্মীয় উগ্রবাদিতা ছড়ানো, ষড়যন্ত্র ও অপপ্রচার চালানোর অভিযোগে সোমবার রাতে কেরাণীগঞ্জের ঘাটারচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় র‌্যাব- ২ ওয়ারেন্ট অফিসার জামাল উদ্দিন বাদি হয়ে মুফতি ইলিয়াসসহ মোট ৯ জনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন। মামলার বরাত দিয়ে কেরানীগঞ্জ মডেল […]

বৈশাখের শুরুটা তপ্তই থাকবে

পঞ্জিকার পাতা উল্টে বৈশাখ আসছে বুধবার। আবহাওয়াবিদরা বলছেন, বৈশাখের সপ্তাহখানেক বেশ গরমে কাটবে। পাঁচ-ছয় দিন পরে কোথাও কোথাও কালবৈশখীর দাপট থাকবে। এসময় বজ্রবৃষ্টিও হতে পারে। এখন ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, ঈশ্বরদী, রাঙামাটি, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়, পটুয়াখালী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার চলতি মৌসুমের সর্বোচ্চ […]

ঘরবন্দি সময়ে বৈশাখের কড়া নাড়া

মন খারাপ করা এ সময়ে তাই ঘরে থেকেই বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে রাজধানীবাসী। নাচ আর গানে প্রথম সূর্যোদয় কিংবা নববর্ষের প্রথম দিনে মেলা এবং এখানে সেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছেটা এবারও শিকেয় তুলে রাখতে হচ্ছে। বুধবার, ১৪২৮ বঙ্গাব্দের প্রথম দিন থেকেই দেশ যাচ্ছে ‘কঠোর’ লকডাউনে। ফলে বাধ্যতামূলক ঘরবন্দি জীবনে এবার ঘরোয়াভাবে উদযাপন করতে হচ্ছে বাঙালির সর্বজনীন […]

‘মহামারী বাড়াতে পারে শিশুশ্রম’

জাতিসংঘের ২০২১ সালকে শিশুশ্রম নির্মূল বর্ষ ঘোষণা করা উপলক্ষে মঙ্গলবার আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলওর সহায়তায় বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সৈয়দা মুনিরা সুলতানা বলেন, “আমাদের আশঙ্কা, কোভিডের কারণে মানুষের আয়-রোজগার কমে যাওয়ার ফলে শ্রমবাজারে শিশুর সংখ্যা বেড়ে যেতে পারে।” তিনি জানান, বর্তমানে বিশ্বে শিশু শ্রমিকের সংখ্যা […]