ক্যাটাগরি

খাতা খোলার হাল ফেরেনি

গত বছর মহামারীর প্রাদুর্ভাবের পর হালখাতা খোলার অনুষ্ঠান করতে পারেননি এই ব্যবসায়ীরা। এবারও ভাইরাস সংক্রমণ এড়াতে কঠোর বিধি-নিষেধের কারণে বৈশাখের অনুষ্ঠানসহ সব বন্ধ হওয়ায় হালখাতাও হচ্ছে না। শাঁখারী বাজার কারিগরি শিল্পী সমিতির কোষাধ্যক্ষ অরুণ সুর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরের মতো এবারও হালখাতা হচ্ছে না।” বুধবার পহেলা বৈশাখ, শুরু হবে ১৪২৮ সাল। তবে […]

বাংলা নববর্ষে ই-পোস্টার

কমিটির উদ্যোগে প্রকাশিত পোস্টারটিতে বঙ্গবন্ধুর ছবিসহ তার একটি উক্তি ব্যবহার করে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে। “স্বাধীন জাতি হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের মর্যাদাকে দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত করতে হবে,” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই উক্তিটিকে পোস্টারটিতে শিরোনাম হিসেবে ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার কমিটির পাঠানো একটি সংবাদ […]

শঙ্কিত হবেন না, সরকার আছে পাশে: প্রধানমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় সরকার যখন কঠোর বিধি-নিষেধ আরোপ করছে, তখন এসেছে বাংলা নববর্ষ। এই প্রেক্ষাপটে মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মহামারী মোকাবেলায় দেশবাসীকে সাহস জোগানোর পাশাপাশি সরকারের নেওয়া নানা পদক্ষেপ ‍তুলে ধরেন। সংক্রমণের দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর প্রায় ১ কোটি ২৪ লাখ ৪২ হাজার নিম্নবিত্ত […]

রোজা শুরু বুধবার

মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, সেই হিসেবে ৯ মে হবে শবে কদর। এদিকে সৌদি আরবে মঙ্গলবার থেকে রোজা রাখা শুরু হয়েছে। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ধর্ম মন্ত্রণালয় তারাবি ও অন্যান্য ওয়াক্তের নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি নিয়ে নামাজ সম্পন্ন করার […]

লকডাউনে স্বাস্থ্য সেবার সব প্রতিষ্ঠান খোলা

সব অধিদপ্তর, দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের এসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে মঙ্গলবার অফিস আদেশ জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। করোনাভাইরাসের সংক্রমণ সামাল দিতে বুধবার থেকে এক সপ্তাহ সব ধরনের অফিস ও পরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, […]

করোনাভাইরাস: আরও ৬৯ মৃত্যু, নতুন আক্রান্ত ৬০২৮

টানা তিনদিন দৈনিক ৭০ জনের বেশি মৃত্যুর পর মঙ্গলবার তা কমল। সোমবার ৮৩ জন, রোববার ৭৮ জন এবং শনিবার একদিনে ৭৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন ৬৯ জনের মৃত্যুতে দেশে করোনাভাইরাসে মোট ‍মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৯১ জনে। গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দৈনিক মৃত্যু […]

এবারও ছায়ানটের বর্ষবরণ আয়োজন ডিজিটাল মাধ্যমে

নববর্ষের সকাল ৭টায় ঘণ্টাখানেকের সেই আয়োজন বাংলাদেশ টেলিভিশন ও নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রচার করার কথা জানিয়েছে ছায়ানট। ১৯৬৭ সাল থেকে পহেলা বৈশাখের নতুন সূর্যোদয়ের সাথে সাথে রমনার বটমূলে প্রভাতী আয়োজনের মাধ্যমে বর্ষবরণ করে আসছে ছায়ানট। বাঙালির নিজস্ব সংস্কৃতির অংশ হয়ে উঠা এ আয়োজন এ নিয়ে টানা দুই বছর বাতিল করা হলো। এর আগে ১৯৭১ সালে […]

লকডাউনে চলাচলে ‘মুভমেন্ট পাস’ চালু

পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, মঙ্গলবার মুভমেন্ট পাসের ওয়েবসাইট চালুর প্রথম ঘণ্টায় আবেদন জমা পড়ে‌ছে প্রায় সোয়া লাখের মতো। আর প্র‌তি মি‌নিটে প্রায় ১৫ হাজার আবেদন জমা হচ্ছে। দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটেরিয়ামে মুভমেন্ট পাস ওয়েবসাইটটির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে জানানো হয়, যে কেউ এ ওয়েবসাইটে ঢুকে কয়েকটি তথ্য দিয়ে সহজেই […]

খাদ্যপণ্যের বিজ্ঞাপনে একগুচ্ছ নিষেধাজ্ঞা আসছে, থাকছে জেল-জরিমানা

ভাষাসহ সাধারণ কিছু বিষয় ছাড়াও শিশুখাদ্য, পানীয় এবং শিশুদের নিয়ে ও তাদের লক্ষ্য করে প্রচারিত খাদ্যদ্রব্যের বিজ্ঞাপন তৈরি ও প্রচারের ক্ষেত্রে খসড়া প্রবিধানমালায় আরও কিছু শর্ত অন্তর্ভুক্ত থাকছে। ‘নিরাপদ খাদ্য (বিজ্ঞাপন) প্রবিধানমালা ২০২১’ এর এসব শর্ত অমান্য করলে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ এর ৪১ ও ৪২ ধারা লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং সে অনুযায়ী শাস্তির […]

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার বলেন, “১৪২৮ নববর্ষ উপলক্ষে আজ সন্ধ্যা সোয়া ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।” স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে গত ২৫ মার্চ সবশেষ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ এপ্রিল) বাংলা ১৪২৮ সালের প্রথম দিন, পহেলা বৈশাখ। তবে করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় বাংলা নতুন বছরের প্রথম […]