ক্যাটাগরি

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দিন, ডি-৮ নেতাদের প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার বিকালে গণভবন থেকে বাংলাদেশে অনুষ্ঠিত দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এই সমস্যা বাংলাদেশের পরিবেশ, সমাজ এবং অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলছে। “মানবিক বিবেচনাবোধ থেকে বাংলাদেশ ১ দশমিক ১ মিলিয়ন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়েছে। শুরু থেকে বাংলাদেশ রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ, সম্মানজনক এবং টেকসই […]

জেনারেল আজিজের সঙ্গে ভারতের সেনাপ্রধানের বৈঠক

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাসদর দপ্তরে দুই দেশের সেনাপ্রধান সাক্ষাতে মিলিত হন বলে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আইএসপিআর জানায়, আলোচনায় বর্ডার রোড অর্গানাইজেশন বাস্তবায়ন, সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক বিনিময়, পারস্পারিক […]

শুক্র ও শনিবার ই-মিউটেশন কার্যক্রম বন্ধ

বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে বিভাগীয় কমিশনারদের সাথে ভূমি বিষয়ক সমন্বয় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য জানান। পরবর্তীতে এ বিষয়ে একটি পত্র জারি করা হয় বলে জানায় ভূমি মন্ত্রণালয়। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সহ দেশের আটটি বিভাগের বিভাগীয় […]

আরও কঠোর পদক্ষেপ আসতে পারে: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিসিএস কর্মকর্তাদের ‘৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স’ এর সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, “করোনাভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা নিলেও ভবিষ্যতে হয়তো কঠোর পদক্ষেপ নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য এবং সেটা আমরা নেব। “সমগ্র দেশবাসীকে আজকে […]

ডি-৮ মন্ত্রিপরিষদের সভাপতি মোমেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলা হয়, বুধবার পরিষদের ভার্চুয়াল সভায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলুর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন মোমেন। এবারের সম্মেলন থেকে তুরস্কের কাছ থেকে আগামী দুই বছরের জন্য জোটের সভাপতির দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মহামারীর মধ্যে ৫ এপ্রিল থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ডি-৮ এর দশম সম্মেলন আয়োজন […]

৫ দিনের সফরে ভারতের সেনাপ্রধান ঢাকায়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে তার এ সফর বলে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন। বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেই ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় সেনাপ্রধান। হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সেনাপ্রধানের স্ত্রী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি […]

শুক্রবার থেকে দোকানপাট ও শপিংমল খোলা

শুক্রবার ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে জানানো হয়। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হবে বলেও সতর্ক করেছে সরকার। করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বাড়তে থাকায় ৫ এপ্রিল ভোর ৬টা […]

কোভিড-১৯: দেশে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু

বৃহস্পতিবার একযোগে সারাদেশে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়। পাশাপাশি নিবন্ধিতদের প্রথম ডোজের টিকাও দেওয়া হবে বলে জানানো হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরুর পর এই পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাদেরই এখন দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হল। দ্বিতীয় ডোজ টিকার জন্য এসএমএস পাঠানো শুরু হয়েছে সোমবার থেকেই। এসএমএসে […]

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, মাদানীকে পুলিশে দিল র‌্যাব

বুধবার সকালে তাকে নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। রাতে গাজীপুর মহানগরের গাছা থানায় হস্তান্তর করা হয় বলে র‌্যবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাছায় এক ওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে। মামলার বরাতে […]

‘হিট শকে’ ধান চিটা: কেন হয়, প্রতিকার কী

এবার প্রায় অর্ধ লাখ হেক্টর জমির ফসল কোনো না কোনোভাবে এ ‘হিট শকের’ মুখে পড়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। এতে ক্ষতির পরিমাণ কয়েকশ কোটি টাকা হতে পারে। কৃষিতে এক যুগের মধ্যে এমন বড় ধরনের ‘হিট শক’ ঘটেনি বলে জানান কৃষি বিশেষজ্ঞরা। কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে তাই উদ্যোগ নিচ্ছে সরকার। কারণ বৃষ্টিহীন তাপপ্রবাহ মার্চ মাসের দ্বিতীয়ার্ধ থেকে […]