বাংলা নববর্ষ উদযাপনে জনসমাগম করা যাবে না

বুধবার মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠিতে এ অনুরোধ জানানো হয়। “আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য […]
করোনাভাইরাস: টিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে বৃহস্পতিবার

দ্বিতীয় ডোজ টিকার জন্য এসএমএস পাঠানো শুরু হয়েছে সোমবার থেকেই। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে। সারাদেশে গণ টিকাদানের শুরুতে গত ৭ এবং ৮ ফেব্রুয়ারি যারা প্রথম ডোজ টিকা নিয়েছিলেন, বৃহস্পতিবার তাদেরই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. […]
ডি-৮ শীর্ষ নেতারা বসছেন বৃহস্পতিবার

দশম এ সম্মেলনের শীর্ষ বৈঠক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে অনুষ্ঠিতব্য শীর্ষ বৈঠকে জোটের দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধানরা বক্তব্য দেবেন। বাংলাদেশের সঙ্গে বর্তমানে জোটের সদস্য মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। এবার জোটের দশম সম্মেলন ঢাকায় হওয়ার কথা ছিল। করোনাভাইরাস মহামারীর পরিবর্তিত পরিস্থিতিতে […]
উবারের গাড়ি মিলবে এখন
উবারের পক্ষ থেকে একটি জনসংযোগ প্রতিষ্ঠান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছে। উবারের মুখপাত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, “বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশনা মেনে আমরা উবারএক্স, প্রিমিয়ার এবং ভাড়া হিসাবে গাড়ি পরিষেবা আবার চালু করেছি। আমরা বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জিং সময়ে রাইডারদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য গতিশীলতার বিকল্পগুলিতে […]
টাকা ফেরাতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১২৯ খেলাপিকে তলব

আগামী ২৪ ও ২৫ মে বেলা সাড়ে ১০টায় তাদের সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে; এই খেলাপিদের মধ্যে পলাতক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারও রয়েছেন। আইএলএফএসএল থেকে নেওয়া ঋণ কখন তারা ফেরত দিতে পারবেন, হাজির হয়ে সে ব্যাখ্যা তাদের দিতে হবে এবং অবশ্যই একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করতে হবে, যে তারিখের মধ্যে তারা […]
নামাজের আগে ও পরে সভা-সমাবেশ নয়: মন্ত্রণালয়

বুধবার মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের সব মসজিদে জুমা ও ওয়াক্তের নামাজ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে-পরে গণজমায়েত নিরুৎসাহিত করাসহ কিছু শর্ত প্রতিপালনের জন্য মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে। শর্তগুলো হলো- >> জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে-পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনো প্রকার […]
‘শিশু বক্তা’ মাদানী এবার র্যাবের হাতে গ্রেপ্তার

বুধবার সকালে তাকে নেত্রকোনা থেকে আটক করা হয় বলে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিডিনিউজ টোয়েনিটফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, “রাষ্ট্রবিরোধী এবং নানা ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণে তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি। রফিকুলের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে। […]
সায়েদাবাদে ভবন থেকে ইঁট মাথায় পড়ে পথচারীর মৃত্যু

নিহত শিউলি আক্তার (৩৬) সায়েদাবাদ এলাকার চা বিক্রেতা দেলোয়ার হোসেনের স্ত্রী। তাদের গ্রামের বাড়ী মুন্সীগঞ্জের বিক্রমপুরে। বুধবার বেলা সোয়া ১টার দিকে আহত শিউলিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান। নিহতের বোন শাহনাজ বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিউলি ক্ষুদ্র […]
সায়েদাবাদে ভবন থেকে ইট মাথায় পড়ে পথচারীর মৃত্যু

নিহত শিউলি আক্তার (৩৬) সায়েদাবাদ এলাকার চা বিক্রেতা দেলোয়ার হোসেনের স্ত্রী। তাদের গ্রামের বাড়ী মুন্সীগঞ্জের বিক্রমপুরে। বুধবার বেলা সোয়া ১টার দিকে আহত শিউলিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান। নিহতের বোন শাহনাজ বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিউলি ক্ষুদ্র […]
ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে স্পিকারের শোক

এক শোকবার্তায় স্পিকার ইন্দ্রমোহন রাজবংশীর আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টা ২০ মিনিটে মারা যান ইন্দ্রমোহন রাজবংশী। এদিকে পৃথক শোকবার্তায় ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রধান […]