বায়তুল মোকাররমে তাণ্ডব: মামুনুলদের বিরুদ্ধে মামলায় প্রতিবেদন ২৭ মে

ঢাকার পল্টন থানায় দায়ের করা ওই মামলার এজাহার মঙ্গলবার আদালতে জমা পড়লে মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তা গ্রহণ করে প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেন বলে রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আজাদ রহমান জানান। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান সোমবার রাতে ওই মামলা দায়ের করেন। এজাহারে তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। মামুনুল […]
‘লকডাউনে’ চালু কওমিসহ সব মাদ্রাসা বন্ধের নির্দেশ

এ বিষয়ে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, “সরকারি নির্দেশ সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা এখনও খোলা রয়েছে মর্মে জানা যায়, যা বর্তমান কোভিড পরিস্থিতিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতিমখানা ব্যতীত কওমিসহ সকল আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখার অনুরোধ […]
মহাখালীতে ২০০ শয্যার আইসিইউ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী

পাশাপাশি এখানে এক হাজার শয্যার আইসোলেশন সেন্টারে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে। মঙ্গলবার মহাখালীতে ডিএনসিসি আইসোলেশন সেন্টার পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই কথা জানান। তিনি বলেন, “আইসিইউর কাজ প্রায় সমাপ্ত।বেডগুলো বসানো হয়ে গেছে। সেখানে অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে। এখানে আমরা একটা বিরাট সাপোর্ট দিতে পারব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উনার নির্দেশনায় এগুলো হয়েছে।” […]
দেশের সব বিভাগে সাইবার ট্রাইব্যুনাল গঠন

গত সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এসব ট্রাইব্যুনাল গঠন করে গেজেট প্রকাশ করে। এতদিন শুধু ঢাকায় সাইবার ট্রাইব্যুনাল ছিল। গেজেটে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ক্ষমতাবলে সরকার এই আইনের অধীনে সংঘটিত অপরাধের দ্রুত ও কার্যকর বিচারের জন্য সাইবার ট্রাইব্যুনাল গঠন করেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একটি […]
স্বাস্থ্যবিধি মেনে জরুরি দলিল নিবন্ধনের নির্দেশ

নিবন্ধন অধিদপ্তর থেকে সব জেলা রেজিস্ট্রার এবং সাব-রেজিস্ট্রারকে এই নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিবন্ধনের সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাব-রেজিস্ট্রারদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোভিড-১৯ বিস্তার রোধে ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি শপিং মল, দোকান-পাট, হোটেল-রেস্তারাঁসহ বিভিন্ন […]
আরো ৩ বছর বার্ন ইউনিটের সমন্বয়ক থাকবেন ডা. সামন্ত লাল

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ৫ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে ডা. সামন্ত লালের নিয়োগের মেয়াদ তিন বছরের জন্য বাড়ানো হল। বর্তমানে দেশে ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট রয়েছে। ২০১৫ সালের ৩ এপ্রিল থেকে ডা. সামন্ত লাল বার্ন ইউনিটগুলোর সমন্বয়ক হিসেবে নিয়োজিত আছেন।
বুধবার থেকে সিটির ভেতর বাসও চলবে: মন্ত্রী

বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন। মঙ্গলবার বিকালে নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বুধবার সকাল ৬টা থেকে এটা শুরু হবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সকল সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সেবা চালু থাকবে। “তবে শহরের বাইরের কোনো পরিবহন শহরে প্রবেশ […]
ধর্ষণ ও ভিডিওধারণ: রাবি ছাত্র মাহফুজুরের জামিন স্থগিত

উচ্চ আদালতের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে সাড়া দিয়ে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ভার্চুয়াল চেম্বার আদালত মঙ্গলবার এ আদেশ দেয়। আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মাদ মোরশেদ। আর আসামি মাহফুজুর রহমান সারুদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। মোরশেদ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় মাহফুজুর রহমানের […]
প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র: ডেথ রেফারেন্স হাই কোর্টে

ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে হাই কোর্টের অনুমোদন লাগে; যা ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার বিকেলে এ মামলার রায়সহ ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে। এখন তা হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। যাচাই-বাছাইয়ের পর […]
লকডাউনের দ্বিতীয় দিন: কাজে যেতে ভোগান্তি

মঙ্গলবার সকালে রামপুরা, মালিবাগ, কাকরাইল ঘুরে সড়কে আগের দিনের চেয়ে বেশি যানবাহন চলাচল চোখে পড়েছে। কোনো কোনো সড়কে ট্রাফিক সিগন্যালে দেখা গেছে যানবাহনের লম্বা লাইন। কাকরাইলে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এনামুল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকালও মালিবাগ থেকে হেঁটে কাকরাইলের অফিসে এসেছি। আজকে এই অবস্থা। মনে হয়েছে, গতকালের তুলনায় রাস্তায় যানবাহনের সংখ্যা বেড়েছে। রিকশা তো […]