যেমন গেল লকডাউনের প্রথম দিন

অনেকটা ঢিলেঢালাভাবেই কেটে গেছে সোমবার লকডাউন শুরুর দিন। তবে গণপরিবহন না থাকায় কর্মজীবী মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন সোমবার সুনসান চট্টগ্রাম রেল স্টেশন। ছবি: সুমন বাবু লকডাউনের প্রথম দিন রাজধানীতে বিধিনিষেধ মানার ক্ষেত্রে দেখা গেছে […]
দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন

রোববার রাত ৯টা ২০ মিনিটের এ ভূ-কম্পন হয়। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। “ঢাকা থেকে ৪০৩ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ভুটানে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে এ ভূকম্পন হয়েছে।” নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানিয়েছেন, প্রায় ৩-৪ সেকেন্ডের […]
বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে আফগানিস্তানকে পরামর্শ রাষ্ট্রপতির

সোমবার আফগানিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল কাইয়ুম মালিকজাদ বঙ্গভবনে বিদায়ী সাক্ষাতে গেলে রাষ্ট্রপতি এ পরামর্শ দেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, “রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশ আফগানিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কন্নোয়নকে গুরুত্ব দেয়।” রাষ্ট্রপতি সাম্প্রতিককালে গণতন্ত্র প্রতিষ্ঠায় আফগানিস্তানের উদ্যোগের প্রশংসা করেন। প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি বলেছেন, ‘২০২১ সাল বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এ […]
আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত

আগামী ৯ এপ্রিল ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এসব পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সার্বিক কার্যাবলি- চলাচলে সরকারের নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে প্রথম বর্ষের এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে […]
দ্বিতীয় ডোজের সঙ্গে চলবে প্রথম ডোজের টিকাদান

দ্বিতীয় ডোজ টিকার জন্য এসএমএস পাঠানো শুরু হওয়ার কথা রয়েছে সোমবার থেকেই। এসএমএসে দেওয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে। রোববার অনুষ্ঠিত কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে টিকাদান কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং সব পৌরসভার […]
শীতলক্ষ্যায় লঞ্চডুবি: নৌ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, এই লঞ্চডুবির প্রকৃত কারণ অনুসন্ধান ও এর দায়দায়িত্ব নির্ধারণ করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই তদন্ত কমিটির আহ্বায়ক হলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুছ ছাত্তার শেখ। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক […]
বইমেলা চালু কেন, বইমেলাতেই প্রশ্ন

লকডাউনের প্রথম দিন সোমবার দুপুর ১২টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত বইমেলা খোলা রাখা হয়। হাতেগোনা দুয়েকজন ক্রেতা-দর্শনার্থীকে মেলাপ্রাঙ্গণে ঘুরতে দেখা গেলেও অধিকাংশ স্টল-প্যাভিলিয়ন ছিল ক্রেতাশূণ্য। বেশ কিছু স্টল এদিন বন্ধ রাখতেও দেখা যায়। অধিকাংশ স্টল-প্যাভিলিয়নে বিক্রয় কর্মী ছিল সীমিত, স্টলের এক পাশে বই প্রদর্শন করা হলেও অন্যপাশ বন্ধ রাখা হয়। সংক্রমণ কমাতে লকডাউন দিয়ে তার […]
মসজিদে ইফতার ও সেহরির আয়োজন নয়: ধর্ম মন্ত্রণালয়

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, কোরোনাভাইরাসের বিস্তার রোধে মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জামায়াতে নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে। সরকারের জারি করা নির্দেশনার আলোকে আবশ্যিকভাবে কিছু শর্ত পালন করতে হবে। > > মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং সবাইকে অবশ্যই মাস্ক […]
স্পিকার, বিরোধী দলীয় নেতাকে প্রধানমন্ত্রীর নবর্বষের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী কার্ড পাঠিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস জানান, সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, […]
করোনাভাইরাস: টিকার দ্বিতীয় ডোজ শুরু ৮ এপ্রিলেই

সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে অনির্ধারিত আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একটা বিষয়ে আলোচনা ছিল, ভ্যাকসিনের অবস্থাটা কি হবে? দ্বিতীয় ডোজ ৮ তারিখ ( ৮ এপ্রিল) থেকে কি কন্টিনিউ করবে, নাকি করবে না। “এটা প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন, ৮ তারিখ থেকে যে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ শুরু হওয়ার কথা সেটা যথাযথভাবে চলবে। প্রথম ডোজ কাল […]