ক্যাটাগরি

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী আফগান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সোমবার সকালে গণভবনে আফগানিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ সৌজন্য সাক্ষাতে এলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, “উন্নয়নের জন্য শান্তি জরুরি। আমরা মানুষকে সম্পৃক্ত করি যেন তাদের সমর্থন শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে।” পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বৈঠকের বিষয়ে জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ আফগান ভাষায় […]

লকডাউন বাড়ছে কিনা বৃহস্পতিবার বৈঠকের পর সিদ্ধান্ত

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন। অব্যাহত ঊর্ধ্বমুখী সংক্রমণের ধারা সামাল দিতে শনিবার ‘লকডাউনের’ ঘোষণা দেয় সরকার, যা সোমবার সকাল থেকে শুরু হয়েছে। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার এ সময়ে কী করা যাবে আর কী করা […]

আরও ভাতা পাবেন বিভিন্ন শ্রেণির বীর মুক্তিযোদ্ধারা

এখন থেকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে বছরে দুটি উৎসব ভাতা এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে বাংলা নববর্ষ ভাতা দেবে সরকার। এছাড়া জীবিত সব বীর মুক্তিযোদ্ধা পাবেন পাঁচ হাজার টাকা করে বিজয় দিবসের ভাতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে ‘ খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে উৎসব […]

শাহবাগে র‌্যাবের অভিযান, মাস্ক না পরায় জরিমানা

অপ্রয়োজনীয় চলাচল বন্ধ ও মাস্ক পরা নিশ্চিত করতেই অভিযানটি চালানো হচ্ছে বলে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান। তিনি বলেন, “সরকারের নির্দেশনাগুলো বলবৎ করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নিচ্ছে। লকডাউনে যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছে তাদের সচেতন করা হচ্ছে। “বেলা ১২টা চলা অভিযানে মাস্ক না পরায় কয়েক জনকে ২০০ থেকে ৫০০ টাকা […]

রমজানে অফিস ৯টা-সাড়ে ৩টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে সোমবার এ সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পুরো রমজানে এই […]

প্রথম দিন ঢাকায় ঢিলেঢালা ‘লকডাউন’

সোমবার লকডাউনের প্রথম দিন রাজধানীতে বিধিনিষেধ মানার ক্ষেত্রে দেখা গেছে ‘ঢিলেঢালা’ভাব। আর তা মানাতেও খুব বেশি কড়াকড়ি দেখা যায়নি। ভোর ৬টায় লকডাউনের শুরু থেকে ঢাকায় বাস চলছে না। তবে প্রাইভেট কার, অটোরিকশা ও রিকশা চলছে রাস্তায়। সীমিত পরিসরে সরকারি অফিস-আদালতের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকায় কেউ কেউ পায়ে হেঁটে, কেউ বা রিকশায় কর্মস্থলে যাচ্ছেন। […]

সংক্রমণ নিয়ন্ত্রণে ফের লকডাউন শুরু

অনেকটা অপ্রত্যাশিতভাবে প্রায় এক বছর পর আবার স্বাভাবিক জীবনযাত্রা নিয়ন্ত্রণের পথে যেতে হলো সরকারকে। দেশজুড়ে চলাচল সীমিত করায় এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধ্যকতা দেওয়ায় অনেক কিছুই করা যাবে না, মানতে হবে বেশ কিছু ‘অপ্রিয়’ নিয়মও। লক্ষ্য সাত দিনেই সংক্রমণ কমিয়ে আবার নিয়মিত কার্যক্রমে ফেরা। গত বছর সংক্রমণ কমাতে ঘোষণা করা হয়েছিল সাধারণ ছুটি, যেটির […]

বিমানবন্দরে পরিত্যক্ত সেই শিশু হাসপাতালে ‘ভালো আছে’

পরে তাকে সমাজকল্যাণ অধিদপ্তরের কাছে তুলে দেওয়া হবে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শিশুটি ভাল আছে, কোনো সমস্যা নেই। তবে আরো কিছুদিন তাকে হাসপাতালে রাখতে হবে। “শিশুটি এখন পুলিশ পাহারায় আছে। হাসপাতালে সপ্তাহখানেক থাকার পর তারা সমাজকল্যাণ অধিদপ্তর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”  গত শুক্রবার সকালে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবন্দর […]

ফের লকডাউনে বাংলাদেশ

অনেকটা অপ্রত্যাশিতভাবে প্রায় এক বছর পর আবার স্বাভাবিক জীবনযাত্রা নিয়ন্ত্রণের পথে যেতে হলো সরকারকে। দেশজুড়ে ‘লকডাউন’ দিয়ে সবার মধ্যে যোগাযোগ সীমিত করে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধ্যকতা তৈরি করে সোমবার সকাল থেকে অনেক কিছুই করা যাবে না, মানতে হবে বেশ কিছু ‘অপ্রিয়’ নিয়মও। লক্ষ্য সাত দিনেই সংক্রমণ কমিয়ে আবার নিয়মিত কার্যক্রমে ফেরা। গত বছর […]

‘লকডাউনে’ আদালত চলবে সীমিত পরিসরে

রোববার রাতে এ সংক্রান্ত আলাদা তিনটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এসব বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুধু আপিল বিভাগের চেম্বার আদালত, হাই কোর্টের চারটি বেঞ্চ চালু থাকবে। আর মুখ্য বিচারকি হাকিম বা মুখ্য মহানগর হাকিমের আদালত সীমিত পরিসরে চালু থাকবে, তবে সব অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের কার্যক্রম […]