শেষ হল সংসদ অধিবেশন

রোববার দুপুরে অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন। তিন কার্যদিবসের এই অধিবেশন শুরু হয় গত ১ এপ্রিল। স্বাস্থ্যবিধি মেনে চালাতে মহামারীকালের অন্য অধিবেশনগুলোর মত এবারও সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নেয়। […]
হেফাজতের তাণ্ডবের চিত্র সংসদে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

রোববার দুপুরে সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় ‘হেফাজতের একটি অংশের তাণ্ডবের পেছনে বিএনপি-জামায়াত জড়িত’ বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, সেই সময় যে ঘটনাগুলো এখানে ঘটানো হলো… এটা অত্যন্ত দুঃখজনক। সব থেকে আশ্চর্যের বিষয় যে যেখানে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি […]
সনজীদা খাতুনের জন্মদিনে ছবি এঁকে শিশুদের শুভেচ্ছা

মহামারীকালে এবার তার জন্মদিনে সরাসরি কেউ শুভেচ্ছা জানাতে না পারলেও নানাভাবে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তার সহকর্মী, ভক্ত-অনুরাগীরা। ‘সন্জীদা আপুমণির জন্মদিনে প্রিয় কাজের উৎসব’ নামে ছবি এঁকে এবং ভিডিও বার্তায় বাসা থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সনজীদা খাতুন প্রতিষ্ঠিত শিশু শিক্ষাপ্রতিষ্ঠান নালন্দার শিক্ষার্থীরা। নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক সমন্বয়ক এসএস রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপার জন্মদিনে […]
হজ ব্যবস্থাপনায় নতুন আইন করতে সংসদে বিল

রোববার ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল-২০২১ সংসদে তোলেন। পরে বিলটি ৪০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার জন্য সরকার এ সংক্রান্ত জাতীয় কমিটি গঠন করবে। হজ ও ওমরাহ এজেন্সিকে শর্ত মেনে নিবন্ধন নিতে হবে। খসড়া আইনে […]
আসলামুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

এক শোকবার্তায় রাষ্ট্রপকি প্রয়াত আসলামুল হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান ৫৯ বছর বয়সী আসলামুল হক। পৃথক শোকবাণীতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। স্পিকার প্রয়াতের রুহের মাগফেরাত কামনা এবং তার পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। ডেুপটি স্পিকার […]
বইমেলা দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বইমেলা চালানোর সিদ্ধান্ত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অব্যাহত থাকবে। এতোদিন ছুটির দিন ছাড়া বইমেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত […]
সাত দিনের ‘লকডাউনে’ যা যা নিষেধ

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিলে রাত ১২টা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে। মহামারী পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয় গত ২৯ মার্চ যে ১৮ দফা নির্দেশনা দিয়েছিল, তার আলোকে এসব নির্দেশনা দেওয়ার কথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এর মধ্যে সব ধরনের গণপরিবহন এবং শপিংমল বন্ধ রাখার […]
আদালত চলবে কীভাবে, সিদ্ধান্ত সরকারের পদক্ষেপ দেখে

রোববার সকালে আপিল বিভাগে মামলা শুনানির ফাঁকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, “কোর্ট কীভাবে চলবে আজকে আমরা ডিসাইড করব। সরকার কী নোটিস দেয়… আমরা আমাদের মতন চালাব, চললেও তো বর্তমানে যে অবস্থা… ঢাকা কোর্টে হাজার হাজার লোক। আমি এগুলোর সব ভিডিও এনেছি। সুতরাং আমরা এখন কী করব তা আগে ডিসাইড […]
সোমবার থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ

রোববার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, “আগামীকাল থেকে সারাদেশের গণপরিবহন বন্ধ থাকবে। “তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।” আরও পড়ুন এক সপ্তাহের জন্য ‘লকডাউন’ আসছে কেমন হবে এবারের ‘লকডাউন’
চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে ট্রাস্ট গঠনে সংসদে বিল

‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ রোববার সংসদে তোলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ। প্রস্তাবিত আইন অনুযায়ী, ১৩ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে সরকার। ট্রাস্টের আর্থিক যোগান সরকারি অনুদান, দেশি-বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের অনুদান, লভ্যাংশ, ট্রাস্টের প্রতিষ্ঠান ও সম্পদ থেকে প্রাপ্ত আয় থেকে হবে। […]