রেনু হত্যা মামলায় ১৩ আসামির বিচার শুরু

ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতিমা ইমরোজ ক্ষণিকা বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১ জুলাই দিন রাখেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল্লাহ আবু জানান। আসামিরা হলেন- ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, শাহিন, বাচ্চু মিয়া, বাপ্পি ওরফে শহিদুল ইসলাম, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, রাজু ওরফে […]
নারী প্রতিনিধিত্ব: অগ্রগতি জানতে দলগুলোকে চিঠি দেবে ইসি

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। ২০০৮ সালে দলগুলোর নিবন্ধন প্রথা চালু করে ইসি। ২০২০ সালের মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) মেনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো সব স্তরে ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কমিশন সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু […]
দোহারে ডাকাতির ঘটনায় ঢাকায় আটক ৩

রাজধানীর খিলগাঁও ও শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন – রুবেল ফরাজী ওরফে রিফাত হাওলাদার (২৮), সোহাগ শেখ ওরফে রুবেল ও মো. সোহেল (২৪)। বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, ডাকাতির সময় ব্যবহার করা হাফ প্যান্ট, গেঞ্জি, গ্রিল ভাঙার যন্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার […]
১১ এপ্রিলের সব নির্বাচন স্থগিত

ওই দিন দেশের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা এবং একটি সংসদীয় আসনে উপ নির্বাচন হওয়ার কথা ছিল। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করেন। মহামারী পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “১১ […]
লঞ্চের দুই শ্রেণিতে ভাড়া বাড়ল ৬০%

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ‘গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অভ্যন্তরীণ যাত্রীবাহী লঞ্চের ডেক শ্রেণি ও বসে যাওয়া শ্রেণির বিদ্যমান ভাড়ার ৬০ শতাংশ’ বাড়ানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণকালীন অর্থাৎ সরকারি প্রজ্ঞাপনে বর্ণিত সময়ের জন্যভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এ ভাড়া কার্যকর হবে […]
জোবাইদা আপিল করতে পারবেন কিনা, জানা যাবে ৮ এপ্রিল

চার বছর আগে উচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে তার লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ আদেশের জন্য দিন নির্ধারণ করে দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জোবাইদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আইনজীবী মো. খুরশীদ […]
প্রথমবারের তরিকায় মহামারীর দ্বিতীয় ধাক্কা সামলাতে জোর প্রধানমন্ত্রীর

সবাইকে মাস্ক পরার পাশাপাশি ঠিকঠাক স্বাস্থ্যবিধি অনুসরণ এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনার সময় প্রধানমন্ত্রী বলেন, “স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। স্বাস্থ্য বিধি মানাটা বন্ধ হয়েছে। হিসেব করে দেখেছি, যতগুলি বড় বড় বিয়ের অনুষ্ঠান, বিয়ে বাড়িতে গেছে ফিরে এসে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত। “যারা বিভিন্ন জায়গায় বেড়াতে চলে গেছে পর্যটন… […]
ধর্মের নামে নাশকতা: ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে সংগঠিত হওয়ার আহ্বান আইজিপির

হেফাজতে ইসলামের সাম্প্রতিক সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান বৃহস্পতিবার পরিদর্শন করে প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ প্রধান। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডব চালায় কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম সমর্থকরা। গত ২৬ থেকে ২৮ মার্চ- তিনদিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে […]
দুদকের মামলায় ৬ মাস জামিন চাইতে পারবে না সেই তুফান

এই মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে বৃহস্পতিবার এ আদেশ দিয়েছে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সাজ্জাদ হোসেন। আর তুফানের পক্ষে ছিলেন আইনজীবী শাহ আলম সরকার। জামিন প্রশ্নে রুল জারি […]
সামিয়া রহমানের অভিযোগ তদন্ত করবে সিআইডি

বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন আগামী ২০ মে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ‘মিথ্যা ও বানোয়াট’ ইমেইলের ভিত্তিতে গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ দায়ে শাস্তি দেওয়া হয়েছে, এমন অভিযোগে বুধবার মামলার আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের সেপ্টেম্বর সামিয়া রহমান এবং […]