ঢাকায় বাস সঙ্কটে যাত্রীদের ক্ষোভ, বেশি ভাড়া আদায়ের অভিযোগ

বৃহস্পতিবার সকালে অফিসগামী যাত্রীদের রাস্তায় নেমে ভুগতে হয়েছে আগের দিনের মতই। ঢাকা বিমানবন্দর, মহাখালী, কাকরাইল, শাহবাগ, পল্টন, প্রেসক্লাব ও গুলিস্তান এলাকায় বিপুল সংখ্যক যাত্রীকে দীর্ঘ সময় বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। ক্ষুব্ধ যাত্রীরা সকালে ক্ষিলখেতে রাস্তা আটকে বিক্ষোভও করেছেন। তাদের অভিযোগ সরকারের বিধিনিষেধের সুযোগ নিয়ে পরিবহন মালিক-শ্রমিকরা ‘কৃত্রিম সঙ্কট’ তৈরি করেছে; আদায় করা হচ্ছে ‘দুই […]
রাস্তা আটকে, হর্ন বাজিয়ে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

পাঁচ শতাধিক মোটরসাইকেল চালক বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন এবং রাস্তা দখল করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে তারা ‘হয়রানির’ প্রতিবাদ জানাতে থাকেন। বিক্ষোভে অংশ নেওয়া কবি নজরুল কলেজের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, মহামারী শুরুর পর কিন্ডার গার্টেনের চাকরি ও টিউশনি চলে যাওয়ায় তিনি কিস্তিতে মোটরসাইকেল কেনেন। রাইড […]
রাস্তা আটকে, হর্ন বাড়িয়ে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

পাঁচ শতাধিক মোটরসাইকেল চালক বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন এবং রাস্তা দখল করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সেই সঙ্গে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে তারা ‘হয়রানির’ প্রতিবাদ জানাতে থাকেন। বিক্ষোভে অংশ নেওয়া কবি নজরুল কলেজের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, মহামারী শুরুর পর কিন্ডার গার্টেনের চাকরি ও টিউশনি চলে যাওয়ায় তিনি কিস্তিতে মোটরসাইকেল কেনেন। রাইড […]
প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলার রায় পেছালো

বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে এ মামলার রায় ঘোষণা তারিখ ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় বিচারক রায়ের জন্য ১১ এপ্রিল নতুন দিন রেখেছেন। গত ২২ মার্চ রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলা রায়ের পর্যায়ে আসে। প্রবীর সিকদারের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আমিনুল গণী টিটো। ফেইসবুকে লেখার মাধ্যমে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনর ‘সুনাম ক্ষুণ্ণের’ […]
যুক্তরাজ্য বাদে ইউরোপ, আরও ১২ দেশের যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলেছে, আগামী শনিবার থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইউরোপের বাইরে নিষেধাজ্ঞার বাকি ১২টি দেশ হল- আর্জেন্টিনা, বাইরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে। বৃহস্পতিবার বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব এয়ারলাইন্স এসব দেশ থেকে বাংলাদেশে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করে, […]
বাসে উঠতে না পেরে খিলক্ষেতে যাত্রীদের বিক্ষোভ

ক্ষুব্ধ যাত্রীরা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খিলক্ষেত এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে দিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিত শান্ত করে। মিজানুর রহমান নামে প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে অফিস টাইমে লোকজন বাসে উঠতে না পেরে কিছুক্ষণ রাস্তা আটকে রাখে। পরে পুলিশ এসে সবাইকে বাসে উঠিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।” খিলক্ষেত থানার […]
রাস্তার পাশে কার্টনে তরুণীর মরদেহ
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় এক পথচারী কৌতুহলবশত কার্টনটি খোলার পর মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রতীকী ছবি ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে বলে তাদের ধারণা। “ডেন্টাল কলেজের ইমারজেন্সি গেটের উত্তর পাশে রাস্তার […]
টিকার চালান ‘দুয়েক দিনের মধ্যে’, বলছেন স্বাস্থ্যমন্ত্রী

এবারের চালানে ২০ থেকে ৩০ লাখ ডোজ টিকা আসতে পারে বলে ধারণা দিয়েছেন তিনি। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকার ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে এ খবর পেয়েছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী দুয়েক দিনের মধ্যে টিকা আসার সম্ভাবনা রয়েছে, এই খবর বেক্সিমকো থেকে আমরা পেয়েছি। উনারা আমাদের এভাবেই জানিয়েছেন। এটা ২০ লাখও […]
সংসদের দ্বাদশ অধিবেশন শুরু

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় চলমান একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়। করোনাভাইরাস মহামারী মধ্যে অন্য অধিবেশনগুলোর মত এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলবে। কোভিড-১৯ ‘নেগেটিভ’ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। অন্য অধিবেশনগুলোর মত এবারও সংসদ সদ্যসরা তালিকা অনুযায়ী বৈঠকে যোগ দেবেন। অধিবেশনের শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এবার […]
১৮ নির্দেশনা কঠোরভাবে মানতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

বুধবার এক অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সব পর্যটনকেন্দ্র, হোটেল ও যানবাহনসহ অন্যান্য জায়গায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিয়ে-শাদি, ধর্মীয় অনুষ্ঠান ও পিকনিক আয়োজন বন্ধ রাখতে হবে। “কারণ এখনই নিয়ন্ত্রণে নিতে না পারলে নিকট ভবিষ্যতে করোনাকে নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন হয়ে পড়বে। এ কারণে এখনই যেসব জায়গা থেকে দ্রুত করোনাভাইরাস ছড়াচ্ছে সেখানে নির্মূল […]