মেডিকেল ভর্তি পরীক্ষা: সকালে হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

এ পরিস্থিতিতে সেদিন সকালে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হতে এবং সকাল ৮টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অনুরোধ করা হয়েছে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। শুক্রবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা হবে। ঢাকায় ৪৭ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। এ ভর্তি পরীক্ষা স্বচ্ছ […]
পিপলস লিজিংয়ের আরও ৬ খেলাপি জমা দিল ১৯ লাখ টাকা

বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাই কোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি হয়। শুনানিতে ছিলেন পিএলএফএসএল’র সাময়িক অবাসায়ক (প্রবেশনাল লিক্যুইডেটর) মো. আসাদুজ্জামানের আইনজীবী মেজবাহুর রহমান। এ নিয়ে ১২ জন ঋণ খেলাপি প্রায় ৯ কোটি টাকার চেক ও পে-অর্ডার আদালতে জমা হয়েছে। তার মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক আরেফিন শামসুল আলামিন […]
করোনাভাইরাস: উচ্চ সংক্রমণের ঝুঁকিতে ৩১ জেলা

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, এসব জেলায় সংক্রমণ দ্রুত ছড়িয়েছে। এক সপ্তাহে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা জেলার তালিকায় যোগ হয়েছে আরও ২৪টি। তবে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের জানিয়েছিলেন, ২৯টি জেলা করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সে হিসেবে দুদিনে ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় আরও দুটি জেলা যোগ হলো। এক সপ্তাহ ধরে যেসব […]
বাংলাদেশের আয়োজনে ডি-৮ সম্মেলন শুরু ৫ এপ্রিল

চার দিনের এ সম্মেলনের শেষ দিন ৮ এপ্রিল জোটের শীর্ষ নেতাদের বৈঠক হবে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এবারের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করার পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ডি-৮ দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানরা সম্মেলনে বক্তব্য দেবেন। বাংলাদেশ ছাড়া জোটের অন্য দেশগুলো হল মিশর, […]
গবেষণায় ‘চৌর্যবৃত্তি’: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আর্জি সামিয়ার

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন বুধবার বাদীর জবানবন্দি শুনে তা পরে আদেশের জন্য রাখেন বলে ট্রাইব্যুনালের পেশকার শামীম জানান জানান। বাদীর আইনজীবী তানভীর হোসেন আদালতকে বলেন, “সামিয়া রহমানকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তাই তিনি আদালতের কাছে ন্যায় পাওয়ার জন্য এসেছেন।” অভিযোগ বলা হয়, ২০১৭ সালের সেপ্টেম্বর সামিয়া রহমান এবং ক্রিমিনোলজি বিভাগের প্রভাষক সৈয়দ […]
মহামারী: মোটর সাইকেলে রাইড শেয়ারিং বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বুধবার এক চিঠিতে রাইড শেয়ারিং সেবার কোম্পানিগুলোকে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। পাশাপাশি অন্যান্য মোটরযানে রাইড শেয়ারিং সেবার ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে গত বছরের মার্চের শেষে সব যানবাহনের মত রাইড শেয়ারিং সেবাও বন্ধ রাখা […]
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করেছে হেফাজত: আইজিপি

গত ২৬ মার্চ চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলায় আহত পুলিশ সদস্যদেরকে দেখতে বুধবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে তিনি একথা বলেন। বেনজীর আহমেদ বলেন, “২৬ মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে হেফাজতকর্মীরা সারা বাংলাদেশে তাণ্ডব চালায়। প্রথমে বায়তুল মোকাররম মসজিদ, পরে হাটহাজারী মাদ্রাসা থেকে কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করা হয়। “হাজার হাজার ছাত্র হাটহাজারী থানা আক্রমণ করে। […]
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করেছে হেফাজত: আইজিপি

গত ২৬ মার্চ চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলায় আহত পুলিশ সদস্যদেরকে দেখতে বুধবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে তিনি একথা বলেন। বেনজীর আহমেদ বলেন, “২৬ মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে হেফাজতকর্মীরা সারা বাংলাদেশে তাণ্ডব চালায়। প্রথমে বায়তুল মোকাররম মসজিদ, পরে হাটহাজারী মাদ্রাসা থেকে কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করা হয়। “হাজার হাজার ছাত্র হাটহাজারী থানা আক্রমণ […]
মহামারী: ১১ এপ্রিলের পরের আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রি বন্ধ

সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বুধবার রেলওয়ে মহাপরিচালকের দপ্তর থেকে পূর্ব ও পশ্চিম জোনের প্রধানদের চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ১১ এপ্রিলের পরের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আর তার আগে আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যার ৫০ শতাংশ অগ্রিম টিকেট অনলাইন, মোবাইল […]
আবরার হত্যা: পিছিয়েছে সাফাই সাক্ষ্য

বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের কাছে আসামি পক্ষের সাফাই সাক্ষ্যর দিন ধার্য ছিল। এদিন কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। তবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে বিচারক সাক্ষ্য না নিয়ে নতুন দিন ঠিক করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূঞা। এর আগে গত ১৪ মার্চ আত্মপক্ষ সমর্থনে […]