ক্যাটাগরি

বুধবারের ভোট হচ্ছে, ১১ এপ্রিলের সিদ্ধান্ত পরদিন

তবে ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও একটি সংসদীয় আসনের নির্ধারিত নির্বাচন হবে কি না তা বৃহস্পতিবার জানা যাবে।  সোমবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকের পর অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ একথা জানান। অনির্ধারিত এ বৈঠকে বিদ্যমান পরিস্থিতিতে ৩১ মার্চ ও ১১ এপ্রিলের ভোটগুলো হবে কিনা তা নিয়ে আলোচনা হয়। […]

টিকা নিয়েছেন ৫৩ লাখের বেশি মানুষ

গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণ টিকাদান শুরু করে সরকার। এর আগে ২৭ ও ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে পাঁচ শতাধিক মানুষকে এই টিকা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ইনফরমেশন সার্ভিসেস-এমআইএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার সারাদেশে ৫৬ হাজার ৪৩১ জন মানুষ টিকা নিয়েছেন। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে ৯৩১ জনের মাঝে উপসর্গ দেখা দিয়েছে। তবে […]

বিএসএমএমইউর নতুন উপাচার্য ডা. শারফুদ্দিন

তাকে তিন বছরের জন্য নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিলন হলে অনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ডা. রফিকুল আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন শারফুদ্দিন। বিএসএমএমইউর আগের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সম্প্রতি অবসরে গেছেন। এদিকে, ঢাকা ডেন্টাল করেজের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পেয়েছেন ডা. বোরহান উদ্দিন হাওলাদার। ঢাকা […]

করোনাভাইরাস: ২৯ জেলা ঝুঁকিপূর্ণ

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের এ তথ্য জানান।  তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, ফেনী ও চাঁদপুর রয়েছে এই ২৯ জেলার মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখায় ২৪ মার্চ পর্যন্ত আসা তথ্য বিশ্লেষণ করে এসব জেলাকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান ডা. ফ্লোরা। […]

৪২তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণ ৬০২২ জন

সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। বিশেষ এ বিসিএসে কেবল চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় (এমসিকিউ) উত্তীর্ণদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগের জন্য চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। স্বাস্থ্য ক্যাডারে দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগ দিতে গত বছর নভেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ […]

সাংস্কৃতিক কমপ্লেক্স হচ্ছে ২৫ উপজেলায়

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। ফাইল ছবি যেসব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মিত হচ্ছে সেগুলো হল- মুন্সিগঞ্জের লৌহজং, টাঙ্গাইলের কালিহাতি, মাদারীপুরের শিবচর, শরীয়তপুরের ডামুড্যা, ফরিদপুরের ভাঙ্গা, গাজীপুরের কাপাসিয়া, মানিকগঞ্জের সিংগাইর, ময়মনসিংহের গৌরীপুর, মুক্তাগাছা ও নান্দাইল, জামালপুরের ইসলামপুর, নেত্রকোণার কেন্দুয়া, শেরপুরের নালিতাবাড়ি, রাজশাহীর বাগমারা, […]

সাধারণ ছুটি ঘোষণার ভাবনা নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয় করোনাভাইরাস সংক্রমণ রোধে ১৮টি নির্দেশনা জারি করার পর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে প্রতিমন্ত্রী এ কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী সরকারের ১৮ দফা নির্দেশনা সাংবাদিকদের শুনিয়ে বলেন, আগের অভিজ্ঞতা থেকেই এসব নির্দেশনা জারি করা হয়েছে। সাধারণ ছুটি দেওয়ার কোনো চিন্তা-ভাবনা সরকারের আছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “এ পর্যন্ত আমাদের এ রকমের কোনো সিদ্ধান্ত নেই, […]

টিকা না পেলে নতুন চিন্তা করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সোমবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সম্প্রসারিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “টিকা কর্মসূচি আমরা এখনও চালিয়ে যাচ্ছি। এই মাসে টিকার যে চালান আসার কথা ছিল সেই টিকা আমরা পাইনি। সেটা যথাযথ পাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমাদের প্রধানমন্ত্রী বিষয়টি জানিয়েছেন। “যে সংখ্যায় টিকা পাওয়ার কথা […]

মহামারী: জনসমাগমে বিধিনিষেধসহ ১৮ নির্দেশনা

সোমবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউসের স্বাক্ষরে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব নির্দেশনা অবিলম্বে সারাদেশে কার্যকর হবে এবং আপাতত অন্তত দুই সপ্তাহ বলবৎ থাকবে। যেসব এলাকা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে, সেসব জায়গায় আন্তঃজেলা যান চলাচল সীমিত করা, প্রয়োজনে […]

মহামারী নিয়ন্ত্রণে ১৮ দফা নির্দেশনা

সোমবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউসের স্বাক্ষরে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব নির্দেশনা অবিলম্বে সারাদেশে কার্যকর হবে এবং আপাতত অন্তত দুই সপ্তাহ বলবৎ থাকবে। ১৮ দফা ক. সব ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণের এলাকায় সব […]