বায়তুল মোকাররমে সংঘর্ষ: আসামি পাঁচ শতাধিক

পল্টন থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে শুক্রবার রাতেই মামলাটি দায়ের করেন বলে পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় আসামিদের কোনো রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ঢাকায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরের বিরোধিতা করে আসছিল হেফজতে ইসলামসহ […]
২৯ মার্চ ১৯৭১: বিভিন্ন স্থানে প্রতিরোধ যুদ্ধ, বাঙালি সেনাদের বিদ্রোহ

ঢাকায় নৃশংস গণহত্যার রেশ কাটেনি; শহর ছেড়ে গ্রামের পথে মানুষের ঢল। যারা পারছেন, সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিচ্ছেন। পথচারীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করতে ঢাকা শহরের বিভিন্ন প্রবেশ পথে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়েছে। একাত্তরের ২৯ মার্চ কেরানীগঞ্জে বিছিন্নভাবে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের গোলাগুলি হয়। বৃহত্তর ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটে মুক্তিযোদ্ধাদের হামলায় উদ্বেগে পড়ে হানাদারেরা। সন্ধ্যায় ঢাকা […]
মহামারী: নতুন করে বিধিনিষেধ আসছে, ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, সোমবারই দেশের কিছু এলাকার জন্য এ ধরনের ঘোষণা ‘আসতে পারে’। “আগামীকাল হয়ত বিভিন্ন টাইপের লকডাউনের ঘোষণা আসবে। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি- এসব এলাকায় যাওয়া-আসা বন্ধ করা, বিয়ে শাদী অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, পিকনিক এগুলোও বন্ধ করা… যেখানে জনসমাগম হয় সেসব অনুষ্ঠানে বিধিনিষেধ আসতে পারে।” মন্ত্রী জানান, সংক্রমণ […]
টিকার পরের চালান কবে, নিশ্চিত নন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকার পরের চালান কবে বাংলাদেশ হাতে পাবে, সে বিষয়ে এখনও নিশ্চিত নন তিনি। সময়মত টিকা না পেলে চলমান টিকাদান কর্মসূচিতেও এর প্রভাব পড়বে। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের উত্তরে বলেন, “আমরা নতুন করে কোনো শিডিউল পাইনি। আমরা জিজ্ঞেস করেছি বেক্সিমকোর মাধ্যমে। তারা জানিয়েছেন, (পরের চালানের বিষয়ে) তারা এখনও কোনো খবর পাননি। […]
মশার উৎপত্তিস্থল খুঁজতে এপ্রিলে নামছে ভ্রাম্যমাণ আদালত: তাপস

রোববার সন্ধ্যায় নগর ভবনের বুড়িগঙ্গা হলে নিয়মিত সাপ্তাহিক মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের পর্যালোচনা সভায় ডিএসসিসি মেয়র সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, “গতবছর আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে সফলতা পেয়েছি। সেই সফলতা ধরে রাখতে এবছর আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেজন্য এ বছর আরও বেশি পরিশ্রম করতে হবে এবং ঢাকাবাসীকে ডেঙ্গু রোগের প্রকোপ […]
মুক্তিযুদ্ধের ভারতীয় বীরেরা সাক্ষাৎ করলেন সেনাপ্রধানের সঙ্গে

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিনিধি দলের সদস্যরা রোববার সেনা সদর দপ্তরে গিয়ে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে এ বীর সেনানীদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। “প্রতিনিধি দলের সদস্যগণ বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রা ও […]
ধর্মীয় উন্মাদনা-উচ্ছৃঙ্খলতা: সরকারের কঠোর হুঁশিয়ারি

ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরোধিতায় গত তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, সংঘাত ও প্রাণহানির প্রেক্ষাপটে সরকারের এই সতর্কবার্তা এল। রোববার সকাল থেকে হেফাজতে ইসলামের ডাকে হরতালের মধ্যে দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ায় ধর্মভিত্তিক ওই সংগঠনের কর্মীরা। বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত দুইদিন যাবত কতিপয় উচ্ছৃঙ্খল ব্যাক্তি […]
প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনে ছুটি ২২ মে পর্যন্ত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। সেখানে বলা হয়, এই সময়ে ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় অবস্থান করবে এবং অনলাইন শিক্ষা কার্যক্রমও অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা ও অনুশাসন মেনে চলার […]
পি কে হালদারের ৪৫০ শতক জমি ও দুটি ফ্ল্যাট জব্দ
মামলার তদন্তের অংশ হিসেবে রোববার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন আদালতের এক আদেশে এসব সম্পত্তি জব্দ করেন বলে সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। গত ২৫ ফেব্রুয়ারি পি কে হালদারের একটি ১০ তলা ভবনসহ এক হাজার ৮০ শতাংশ জমি জব্দ করার আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ। প্রশান্ত […]
মহামারীর নতুন ধাক্কা সামলাতে আ. লীগকে প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রোববার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন দলটির সভাপতি। শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস ‘সাময়িকভাবে কিছু বাধা’ সৃষ্টি করলেও তাতে থেমে না গিয়ে সরকার দেশ ও মানুষের কল্যাণে কাজ অব্যাহত রেখেছে। “সেই ক্ষেত্রে আমি আমার আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছেন, তাদেরকে বলব এবং আওয়ামী লীগ […]