ক্যাটাগরি

দুর্নীতির আসামির দেশত্যাগ: রায় স্থগিতের আবেদনের শুনানি নিয়মিত বেঞ্চে

আগামী ৫ এপ্রিল দুদকের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য রেখে রোববার এ আদেশ দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী ও মুন্সী মনিরুজ্জামান। এর আগে হাই কোর্টের রায় স্থগিত চেয়ে দুদক আবেদন করলে গত ২২ […]

আটকে গেল ইরফান সেলিমের জামিন

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান রোববার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ। আর ইরফান সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোরশেদ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপক্ষ থেকে ইরফান সেলিমের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। হাই কোর্ট যে জামিনটা দিয়েছিল, তা চার […]

হেফাজতের হরতালে রাজধানীতে সতর্ক পুলিশ

সকাল থেকে নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে হেফাজতের কর্মীরা, তবে রাজধানীতে বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। নিরাপত্তার কারণে রোববার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকায় বিভিন্ন এলাকায় রাস্তায় বাসসহ বিভিন্ন গণপরিবহন চলতে দেখা গেছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কম। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে গত শুক্রবার […]

২৮ মার্চ ১৯৭১: বাঙালির প্রতিরোধের মুখোমুখি পাকিস্তানি সেনারা

২৮ মার্চ সকালে পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দেয়। পরে তা বিকেল ৪টা পর্যন্ত বাড়ানো হয়। গণহত্যার পরিকল্পনা বাস্তবায়নে ২৫শে মার্চের রাতে ঢাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল পাকিস্তানি সেনারা। ২৮ মার্চ দুপুরের দিকে শহরের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়। ঢাকা তখনও আতঙ্কের নগরী। এদিন কলকাতার আনন্দবাজার পত্রিকা […]

যাবার বেলায় মোদীর ‘ধন্যবাদ’

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে দেশের পথে রওনা হন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বিমানবন্দরে তাকে বিদায় জানান। যাবার বেলায় মোদী বাংলাদেশের মানুষ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন উষ্ণ আতিথেয়তার জন্য। এই সফর দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে বলেও এক টুইটে তিনি আশা […]

তিস্তা চুক্তি নিয়ে ফের আশ্বাস ভারতের

দুই নেতার বৈঠকের পর পৃথক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, “যৌথ নদীর পানির ন্যায্য হিস্যার ওপর বাংলাদেশের অলংঘনীয় অধিকারের বিষয়টি বরাবরের মতোই জোরালোভাবে উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তিস্তার পানি বণ্টনের ‘অন্তর্বর্তী চুক্তি’ দ্রুত সম্পাদনের জোর দাবি পুনর্ব্যক্ত […]

হেফাজতের তাণ্ডবের নিন্দা ঢাবি শিক্ষক সমিতির

শনিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক নিজামূল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “গতকাল ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের পরিকল্পিত হামলা, অগ্নিসংযোগ, নৈরাজ্য সৃষ্টি, বঙ্গবন্ধুর মুর‌্যাল ভাঙচুর এবং হতাহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। “একইসাথে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত […]

মোদী-হাসিনা বৈঠকে সীমান্ত প্রসঙ্গ

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে সীমান্ত প্রসঙ্গ উঠে আসে বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান। সাক্ষাতের পরে তিনি সাংবাদিকদের বলেন, সীমান্তে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনা বাড়ার কথা তুলে ধরে বিষয়টিকে যথাযথভাবে ‘দেখার জন্য’ নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। “প্রধানমন্ত্রী এই অনুরোধ জানিয়েছেন যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো শূন্যে নেমে আসে। জবাবে ভারতের […]

রপ্তানির টিকা যথাসময়ে আসবে, আশা রাষ্ট্রপতির

শনিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রত্যাশার কথা তুলে ধরেন। সন্ধ্যা ৭টায় মোদী বঙ্গভবনে পৌঁছালে আবদুল হামিদ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে ক্রেডেনশিয়াল হলে বসে বৈঠক করেন তারা। সাক্ষাৎ শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোভিড-১৯ […]

হাসিনা-মোদী বৈঠকে ৫ সমঝোতা স্মারক

শনিবার ঢাকায় নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার নেতৃত্বে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠকের পর এসব সমঝোতা স্মারক বিনিময় হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতা পাঁচটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপনও করেন। যে ৫ বিষয়ে সমঝোতা স্মারক- ১. দুর্যোগ ব্যবস্থাপনা, অভিযোজন ও প্রশমনের ক্ষেত্রে সহযোগিতা ২. […]