শীর্ষ বৈঠকে হাসিনা-মোদী

শনিবার বিকালে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার উপস্থিতিতে দুই সরকারের প্রতিনিধিরা এসব সমঝোতা স্মারকে সই করবেন। পাশাপাশি ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করারও কথা রয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বাংলাদেশে আসা নরেন্দ্র মোদী তার সফরের দ্বিতীয় দিন বিকাল ৫টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জানান। দুই সরকার প্রধান প্রথমে কিছু সময় একান্তে বৈঠক করেন। […]
হাসিনা-মোদী শীর্ষ বৈঠক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বাংলাদেশে আসা নরেন্দ্র মোদী তার সফরের দ্বিতীয় দিন শনিবার বিকাল ৫টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জানান। দুই সরকার প্রধান প্রথমে কিছু সময় একান্তে বৈঠক করেন। পরে তাদের নেতৃত্বে শুরু হয় দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক,যা চলে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত। দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতার উপস্থিতিতে […]
বাংলাদেশ পরিবর্তনের নজির, ভারত সহযোগী: মোদী

নরেন্দ্র মোদী শনিবার গোপালগঞ্জের ওড়াকান্দিতে গিয়ে মতুয়া সম্প্রদায়ের মন্দিরে পুজো দিয়ে এ কথা বলেন। তিনি বলেন, “ভারত আজ সকলের সাথে, সকলের বিকাশ এবং সকলের বিশ্বাস- এই মন্ত্র নিয়ে এগিয়ে চলেছে। বাংলাদেশ এতে সহযাত্রী। বাংলাদেশ আজ বিশ্বের সামনে বিকাশ আর পরিবর্তনের একটি শক্তিশালী উদাহরণ পেশ করছে। সেই প্রচেষ্টায় ভারত আপনাদের সহযাত্রী। “আমার বিশ্বাস আছে, শ্রী শ্রী […]
বঙ্গবন্ধুর জীবন বাঙালির সংগ্রামেরই ইতিহাস: মোদী

শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মোদী দর্শনার্থী বইয়ে এভাবেই বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন। তিনি লিখেছেন, “অধিকার, নিজস্ব সংস্কৃতি ও আত্মপরিচয়ের জন্যে বাংলাদেশের মানুষের যে সংগ্রাম, বঙ্গবন্ধুর জীবন তারই প্রতিচিত্র। তার অবিনাশী চেতনা আর অদম্য সাহস কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে, বহু বাধা বিপত্তি পেরিয়ে তারা পরিণত হয়েছে বিজয়ী জাতিতে।” বাংলাদেশের […]
বঙ্গবন্ধুর সমাধিতে ভারতীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় পৌঁছান। সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন। পরে স্বাধীন বাংলাদেশের স্থপতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। তিনিই প্রথম বিদেশি সরকারপ্রধান, যিনি টুঙ্গীপাড়া সফর করছেন। শ্রদ্ধা নিবেদনের পর নরেন্দ্র মোদী বঙ্গবন্ধুর সমাধির […]
২৭ মার্চ ১৯৭১: বিশ্ব জানল, বাংলাদেশ স্বাধীন

২৫শে মার্চ রাতের গণহত্যায় ঢাকা পরিণত হয় ধ্বংসস্তুপ আর লাশের নগরীতে। ২৭ মার্চ সকালেও বিভিন্ন জায়গা থেকে ধরে এনে রমনা কালীমন্দিরে ২৭ জনকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। ধারণা করা হয়, সেখানে শহীদদের বেশিরভাগই বাঙালি ইপিআর সদস্য। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সান্ধ্য আইন শিথিল করে সামরিক কর্তৃপক্ষ। শহীদ জননী জাহানারা ইমাম তার ‘একাত্তরের […]
সুবর্ণজয়ন্তীর উদযাপনে ঐক্যের জয়গান

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এ আয়োজনের বিভিন্ন পর্যায়ে যুক্ত হয়ে প্রতিবেশী দেশসহ বিশ্ব নেতারা ৫০ বছরে বাংলাদেশের ‘দৃষ্টান্তমূলক’ উন্নয়নের প্রশংসার পাশাপাশি বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বকে স্মরণ করেছেন। সেই সাথে জলবায়ুর বিরূপ প্রভাব, দারিদ্র্য ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গত দশকগুলোতে বাংলাদেশের অগ্রগতির কথা তারা তুলে ধরেছেন। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে প্রতিষ্ঠার ৫০তম […]
মৌলবাদী তাণ্ডবের পর বিজিবি মোতায়েন

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বাহিনীর পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানিয়েছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারিতে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হেফাজত কর্মীদের হামলার পর সংঘর্ষে চারজন নিহত হন। ব্রাহ্মণবাড়িয়া শহরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাণ্ডব চালিয়ে রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগ […]
‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশনের’ পর্দা উঠলো

শুক্রবার রাতে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী যৌথভাবে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল এক্সিবিশনের’ পর্দা উন্মোচন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। পরে দুই প্রধানমন্ত্রী ডিজিটাল প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও সেখানে ছিলেন। দুই প্রধানমন্ত্রীকে প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল […]
৫০ বছরে বাংলাদেশের অর্জন অবাক করা: জনসন

শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে এক ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “৫০ বছর পূর্তিতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। জন্মের সময়ের অবস্থা থেকে আপনাদের জাতির অর্জন, তা অভিভূত হওয়ার মত। “বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত অগ্রসরমান অর্থনীতির দেশ। আরও সমৃদ্ধ ও পরিবেশগতভাবে টেকসই ভবিষ্যৎ গড়ার একই লক্ষ্য নিয়ে […]