বাঙালির উদযাপনে নরেন্দ্র মোদী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দশ দিনের অনুষ্ঠানমালার শেষ দিন শুক্রবার বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসে তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি হয়ে। বিকাল সাড়ে ৪টায় মোদী জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানস্থলে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা তাকে স্বাগত জানান। এরপর ছায়ানটের জাতীয় সংগীতের […]
বায়তুল মোকাররমে সংঘাতে মোদীবিরোধীরা

শুক্রবার জুমার নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে আসা একদল লোক ভারত ও নরেন্দ্র মোদী বিরোধী নানা স্লোগান দিতে শুরু করলে স্থানীয় ছাত্রলীগ ও আওয়মী লীগ কর্মীদের সঙ্গে তাদের মারামারি বেঁধে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সেই সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে। এ সময় মসজিদের উত্তর গেইটের সামনে রাস্তার পাশে […]
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ১০ টাকার স্মারক ডাকটিকেটি এবং উদ্বোধনী খাম অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মো. আশরাফ সিদ্দিকী বিটু সাংবাদিকদের এই তথ্য জানান। ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন, বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দীন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এই সময় […]
বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর ফল-মিষ্টি

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে এসব উপহার তুলে দেন। প্রতিবছরের মতো এবারও স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও […]
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে তিনি ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী তার ছোট বোন […]
বর্ণিল আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানিদের হাতে আটক হওয়ার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, সেই মুহূর্তে ঘোর অন্ধকার, হানাদারের গুলি আর বেয়োনেটে ক্ষতবিক্ষত দেশ। এরপর চলে ৯ মাসের তীব্র লড়াই; ১৬ ডিসেম্বর আসে চূড়ান্ত বিজয়। শুরু হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ গঠনের পালা। ক্ষুধা আর দারিদ্র্যের সেই […]
শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা

শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে তারা রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার দেয়; বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) নেতৃবৃন্দ আলাদাভাবে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকায় […]
বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যেমন জেনেছিল জাপান

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেমন জেনেছিল জাপানিরা, সেই প্রশ্নে উত্তর খুঁজতে গিয়ে পাওয়া গেল ৫০ বছর আগের কয়েকটি জাপানি পত্রিকার সংখ্যা। সে সময় পত্রিকাগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যেসব খবর ছাপা হয়েছিল, সবগুলোতেই বাংলাদেশের স্বাধীনতাকে পরোক্ষ সমর্থন জানানো হয়। জাপানের প্রভাবশালী দৈনিক মাইনিচি ১৯৭১ সালের ২৭ মার্চ সংখ্যায় শিরোনাম করে, ‘পাকিস্তান নাইসেন জোতাই’ (পাকিস্তান গৃহযুদ্ধ)। মূল শিরোনাম ছিল […]
নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা

বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসে শুক্রবার সকালে এয়ার ইনডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে নরেন্দ্র মোদীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত জানানো হয় ২১ বার তোপধ্বনি দিয়ে। এরপর ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে শেখ হাসিনা অভ্যর্থনা মঞ্চে পৌঁছালে […]
২৬ মার্চ, ১৯৭১: স্বাধীনতার ঘোষণা

২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে আটকের আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ‘স্বাধীন’ ঘোষণা করে দেশবাসীর উদ্দেশে একটি তারবার্তা পাঠান। ইপিআরের ওয়ারলেস বার্তায় প্রচার করা হয় তার স্বাধীনতার ঘোষণা। ১৯৮২ সালে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র তৃতীয় খণ্ডে শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে […]