স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শহীদ স্মরণ

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর দমন অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিরা। বরাবরের মতোই রাষ্ট্রীয়ভাবে দিনটিকে পালন করা হচ্ছে জাতীয় দিবস হিসাবে। তবে বাংলাদেশের জন্মের ৫০ বছর পূর্তিতে এবারের স্বাধীনতা দিবস এসেছে অনন্য এক উদযাপনের মুহূর্ত হয়ে। সুবর্ণজয়ন্তীর সঙ্গেই বাংলাদেশ উদযাপন করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, যার […]
গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সরকারকে তৎপর হতে তাগিদ

‘১৯৭১ এর গণহত্যার স্মরণ, এবং ১৯৭১ এর গণহত্যার বৈশ্বিক স্বীকৃতি অর্জনে কর্মসূচি নির্ধারণ’ শীর্ষক আলোচনায়, এ বিষয়ে প্রবাসীদের আরও সংগঠিত হওয়ার পরামর্শও ওঠে আসে। গণহত্যার ৫০তম বছরে ভার্চুয়াল এ আলোচনার আয়োজন করে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ) এবং অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি সমাজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যায় সম্পৃক্তদের বিচারের প্রসঙ্গ টেনে অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য […]
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশিদের প্রিন্স চার্লসের অভিনন্দন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ১০ দিনের অনুষ্ঠানমালার নবম দিন বৃহস্পতিবার প্রিন্স অব ওয়েলস চার্লসের একটি ভিডিওবার্তা প্রচার করা হয় । বার্তায় তিনি বাংলায় বলেন, “স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশকে আমার অভিনন্দন।” দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিরও প্রশংসা করেন তিনি। “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ব্রিটেন, বাংলাদেশ, কমনওয়েলথভুক্ত দেশ এবং […]
বঙ্গবন্ধুর জীবনাদর্শ এখনও মানুষের অনুপ্রেরণা: মোদী

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “আমি আগামীকাল জাতীয় দিবসের উদযাপনে অংশ নেওয়ার জন্য অধীর অপেক্ষায় আছি, যাতে শততম জন্মবার্ষিকীতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও স্মরণ করা হবে। “গত শতাব্দীর অন্যতম শীর্ষ নেতা বঙ্গবন্ধু, যার জীবন ও আদর্শ এখনও লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে।” টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যও […]
আলো নিভিয়ে ভয়াল কালরাত স্মরণ

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত ৯টায় ব্যক্তি উদ্যোগে এক মিনিটের জন্য নেভানো হয় বৈদ্যুতিক বাতি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে প্রতিবেদক রাসেল সরকার জানান, রাত ৯টা বাজার সঙ্গে সঙ্গে টিএসসি এলাকায় সড়কবাতিসহ গুরুত্বপূর্ণ স্থাপনার বাতিগুলো এক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়। রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমির কলেজে একাডেমিক ভবন ও মাঠের বাতিগুলো রাত ৯টার পর […]
রাজারবাগ পুলিশ লাইনস: মুক্তিযুদ্ধের প্রথম লড়াই

সাড়ে তিন ঘণ্টার যুদ্ধে রাজারবাগের বাঙালি পুলিশ সদস্যরা সামান্য থ্রি-নট-থ্রি নিয়ে প্রাণপণে লড়ে যান ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে। সেইরাতে শহীদ হন কমপক্ষে দেড়শ বাঙালি পুলিশ সদস্য। স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত ছিলেন বাঙালি পুলিশ সদস্যরাও একাত্তরের মার্চে রাজারবাগ পুলিশ লাইনসে শাহজাহান মিয়া ছিলেন ওয়্যারলেস অপারেটর। পুলিশ কনস্টেবল আবু শামার ডিউটি ছিল অস্ত্রাগারে। সেই রাতের স্মৃতি […]
মোদীকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ

দুই উদযাপনে যোগ দিতে শুক্রবার সকালে বাংলাদেশে আসবেন প্রতিবেশী দেশের সরকার প্রধান, এরপর বিকালে যোগ দেবেন জাতীয় প্যারেড গ্রাউন্ডের জাতীয় অনুষ্ঠানে। সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোদীকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; দেওয়া হবে লালগালিচা সংবর্ধনা। ২০২০ সালের মার্চে মুজিববর্ষের আয়োজনে মোদীর উপস্থিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে যায়। বিশ্বব্যাপী মারণঘাতি এই […]
বিশ্ব ব্যর্থ হলে গণহত্যার বিচারের ভার নেন বঙ্গবন্ধু: মফিদুল হক

পঞ্চাশ বছর আগে ২৫ মার্চের কালরাতে বাঙালি জাতির ওপর পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চ লাইট নামের সেই মানবতাবিরোধী হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে তিনি একথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ১০ দিনের অনুষ্ঠানমালার নবম দিন বৃহস্পতিবার সাবেক সংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় ‘গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা’ শীর্ষক স্মারক বক্তব্যের মূল আলোচক ছিলেন মফিদুল। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম […]
নরেন্দ্র মোদীর আগমনে ‘অভাবনীয়’ নিরাপত্তা বলয়

জোড়া উদযাপনকে কেন্দ্র করে গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন থেকে ১০ দিনের আয়োজন শুরু হয়েছে। এসব আয়োজনে এরই মধ্যে অংশ নিয়েছেন মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানের সরকার প্রধানরা। আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন শুক্রবার সকালে ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গোপালগঞ্জ এবং সাতক্ষীরায়ও যাবেন। সফরে ঢাকার সোনারগাঁও হোটেলে অবস্থান করবেন তিনি। শনিবার দেশে ফিরে […]
স্কুল-কলেজ খুলবে ২৩ মে

বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ঈদ উল ফিতরের পর ২৩ মে থেকে স্কুল-কলেজে শ্রেণিকক্ষে পাঠদান শুরুর সিদ্ধান্ত হয়েছে। মহামারী পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত জানিয়েছিলেন। তবে চলতি মাসে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা […]