গ্যাস নিয়ে ঢাকাবাসীর ভোগান্তি দ্বিতীয় দিনে

শ্যামলীর বাসিন্দা জান্নাত চামেলী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি আবারও গ্যাস নেই। এভাবে প্রতিদিন অঘোষিত ভোগান্তি চলছে।” পশ্চিম ধানমণ্ডির জাফরাবাদের বাসিন্দা নেছার উদ্দিন বলেন, “গতকাল রাত ৯টার পর একটু গ্যাস এসেছিল। আমরা ভাবছিলাম সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু সকাল বেলা রান্না ঘরে গিয়ে দেখি গ্যাস জিরো।” তাদের ভবনের কেউ কেউ […]
লকডাউনের সিদ্ধান্ত এখনও হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

বুধবার স্বাস্থ্যসেবা বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “এ বিষয়ে আমাদের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত যখন হয়, তখন আমরা জানিয়ে দেব। লকডাউনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নেয় না।” সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় ফের ‘লকডাউনের’ সুপারিশ করবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “এই মুহূর্তে আমরা পরীক্ষা নিচ্ছি। আমরা […]
দক্ষিণখানে ব্যবসায়ীকে গুলি করে হত্যার খবর

দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশনস) আফতাব উদ্দিন জানান, বুধবার বেলা ১১টার দিকে আইনুশবাগ চাঁদনগর এলাকায় ওই ঘটনার পর পর বিক্ষুব্ধরা একটি গাড়িতে আগুন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই পুলিশ কর্মকর্তা বলেন, “প্রথমিকভাবে জানতে পেরেছি, অধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার সাথে ‘জাপানি হান্নান’ নামের এক ব্যক্তির জড়িত থাকার […]
শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে লোটে শেরিং

লোটে শেরিং বুধবার বেলা ১১টার দিকে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জানান। এরপর দুই নেতা বৈঠকে মিলিত হন বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান। বাংলাদেশের জোড়া উদযাপনে সঙ্গী হতে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে […]
এবার রোজায় কখন সেহেরি, কখন ইফতার

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল বাংলাদেশে রোজা শুরু হবে। আপাতত ১৪ এপ্রিল রোজা শুরু হবে ধরে নিয়ে সেহেরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সে অনুযায়ী, ১৪ এপ্রিল প্রথম রোজা হলে ঢাকা ও আশপাশের এলাকার মুসলমানদের ভোররাত ৪টা ১৫ মিনিটের মধ্যে সেহেরি শেষ করতে হবে; ইফতারির সময় ৬টা ২৩ মিনিট। ইসলামিক […]
২৪ মার্চ ১৯৭১: ‘বরদাশত করা হবে না’, হুঁশিয়ারি মুজিবের

মিরপুরে অবাঙালিরা বাঙালিদের বাড়ির ওপর ওড়ানো বাংলাদেশের পতাকা ও কালো পতাকা জোর করে নামিয়ে দেয়। রাতে বিহারিরা ওই এলাকায় ব্যাপক বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টি করে। পরদিন ইত্তেফাক সেই খবর প্রকাশ করে, যার শিরোনাম ছিল, ‘এ তবে কিসের আলামত?’ এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধুর বাসভবনে সমাগত মিছিলকারীদের উদ্দেশে বিরামহীন ভাষণ দেন শেখ মুজিব। সরকারকে হুঁশিয়ার […]
কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ব্র্যাক

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক জানিয়েছে, অগ্নিকাণ্ডের পরপরই তাদের পক্ষ থেকে জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যারা সেইফ শেল্টারে অবস্থানরত ক্ষতিগ্রস্ত মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছে। ইতোমধ্যে ২৩৩ জন আহতকে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি অংশ আশ্রয় নিয়েছে বালুখালী কাশেমিয়া হাই স্কুল মাঠে। তাদের মধ্যে ব্র্যাক প্রতিনিধিরা ইতিমধ্যে ৫৯৫ কেজি ফর্টিফায়েড […]
শবে বরাতের ছুটি ৩০ মার্চ

ছুটি পুনর্নির্ধারণ করে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, “জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শবে বরাত উপলক্ষে ছুটির নির্ধারিত তারিখ ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনর্নির্ধারণ করা হল।” শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে ছুটি থাকে। গত ১৪ মার্চ জাতীয় চাঁদ দেখা […]
করোনাভাইরাসে আক্রান্ত হাজী সেলিম

মঙ্গলবার রাতে হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল বিকালে আমরা করোনাভাইরাসের রিপোর্ট পেয়েছি। আজকে আবারও টেস্ট করানোর পর দ্বিতীয় বার পজিটিভ রেজাল্ট পেয়ে উনাকে ল্যবএইড হাসপাতালে ভর্তি করেছি। “উনার শারীরিক অবস্থা ভালো আছে, ডাক্তারের পরামর্শে হাসপাতালে চিকিৎসা চলছে।” ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা বলেন, “করোনাভাইরাসের […]
বঙ্গবন্ধুর চিন্তা ও মননে ছিল নারীর সমঅধিকার: স্পিকার

মঙ্গলবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের আয়োজনের সপ্তম দিন নির্ধারিত বিষয়ের ওপর আলোচনায় এ কথা বলেন তিনি। স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার সার্বিক পরিকল্পনা, গৃহিত কার্যক্রম ও তার বাস্তবায়নের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছে বাংলাদেশের নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন। “বঙ্গবন্ধু কেবল নারীর সমঅধিকার ও সমতায় […]