ক্যাটাগরি

শেখ হাসিনার দেওয়া নৈশভোজে ভুটানের প্রধানমন্ত্রী

মঙ্গলবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে শেখ হাসিনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করেন।  অনুষ্ঠানে জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম […]

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে মৃত ১৫: ইউএনএইচসিআর

ঘটনার পরদিন মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশের ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ফন ডেয়ার ক্লাউভ। তবে বিকাল ৫টা পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে সরকারের ত্রাণ, পুনর্বাসন ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়। সোমবার বিকাল ৪টার দিকে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের ৯, ১০ ও ১১ […]

বিডিনিউজ টোয়েন্টিফোরের বিরুদ্ধে এবার মামলার আবেদন খুলনায়

আব্দুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তি নিজেকে ডা. ইকবালের ‘ভক্ত ও শুভাকাঙ্ক্ষী’ পরিচয় দিয়ে গত ১০ মার্চ খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে এক হাজার কোটি টাকার ওই ‘মানহানি’ মামলার আবেদন করেন।   খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম অভিযোগ তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে […]

বঙ্গবন্ধুর ভাষণে প্রতিফলিত বৈশ্বিক মূল্যবোধ: ইউনেস্কো প্রধান

মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি। ইউনেস্কো প্রধান বলেন, বঙ্গবন্ধুর ভাষণটি তাৎপর্যপূর্ণ এই কারণে যে, এটা বাংলাদেশকে স্বাধীনতার দিকে ধাবিত করেছে। “একইসঙ্গে স্বাধীনতা, মানবাধিকার, মর্যাদা এবং শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের অগ্রগতির মত বৈশ্বিক মূল্যবোধের প্রতিফলনের কারণেও এটি তাৎপর্যপূর্ণ।” ঐতিহাসিক গুরুত্বের কারণেই ভাষণটি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হেরিটেজে স্থান […]

বঙ্গবন্ধুর প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঙ্গলবার বেলা ১২টা ২০ মিনিটে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার আগে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন। পরে শেরিং দর্শকদের বইয়ে স্বাক্ষর এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। ভুটানের প্রধানমন্ত্রী দর্শকদের বইতে লিখেছেন, “বিদেশি […]

ঢাবিতে ছাত্রলীগ-বামজোটের সংঘর্ষে আহত ২০

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সংঘর্ষে ফটো সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে ছাত্র ফেডারেশন মোদীর কুশপুতুল পোড়ানোর কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচিতে ছত্রলীগের দুই দফা বাধার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া, পানির বোতল […]

সফর শেষে দেশের পথে নেপালের প্রেসিডেন্ট

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নেপাল এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। শাহজালাল আন্তর্জার্তিক বিমান বন্দরে নেপালের প্রেসিডেন্টকে বিদায় জানান পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও এসময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুদিনের সফরে সোমবার ঢাকা পৌঁছান প্রেসিডেন্ট ভাণ্ডারী। নেপালের কোনো প্রেসিডেন্টর এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরের প্রথম দিন […]

পারদ উঠেছে ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াসে

টানা তিন দিন ধরে বিরাজমান এ তাপদাহ আরও অন্তত কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। এসময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, “টানা তিন দিন ধরে […]

সিএমপির উপকমিশনার পদে রদবদল

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর মঙ্গলবার এ আদেশ দেন বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ। মার্চ মাসের শুরুতে আট উপ-কমিশনারের কর্মস্থল বদলির পর এবার আরও তিন জনের কর্মস্থল বদল হয়েছে। নতুন আদেশ অনুযায়ী নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাককে দক্ষিণ জোনের দায়িত্ব দেয়া হয়েছে। আর দক্ষিণ জোনের এসএম […]

কড়াইল বস্তিতে স্ত্রী-সন্তানকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মঙ্গলবার সকালে কড়াইল বস্তির পাশের লেক থেকে ২৪ বছর বয়সী হাসি বেগম এবং তার আট বছরের ছেলে নিরব হোসেনের লাশ উদ্ধার করা হয়। হাসির স্বামী রুবেল ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছেন বনানী থানার ওসি নূরে আযম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লেকে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মা-ছেলে […]