আদমজী কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি

অতিরিক্ত সচিব (পাট) সাবিনা ইয়াসমিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয় বলে মন্ত্রণালয়ের পাট-১ অধিশাখার এক অফিস আদেশে এ কথা জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিজেএমসির পরিচালক (গবেষণা ও মান উন্নয়ন), ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা, বিজেএমসির সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল অধিদপ্তরের একজন উপ-পরিচালক পদ মর্যাদার কর্মকর্তা এবং বস্ত্র ও […]
সম্ভাবনাময় ক্ষেত্র কাজে লাগাতে কাজ করবে বাংলাদেশ-নেপাল

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারীর মধ্যে বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান এ বিষয়ে একমত হন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। রাত নয়টার দিকে নেপালের প্রেসিডেন্ট বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। প্রেস সচিব বলেন, “পারস্পরিক সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেগুলোকে […]
বাংলাদেশ-নেপালের মধ্যে ৪ এমওইউ স্বাক্ষর

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারির উপস্থিতিতে এসব এমওইউ স্বাক্ষর হয়। পর্যটন সহযোগিতা শীর্ষক এমওইউতে বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেন এবং নেপালের পক্ষে সংস্কৃতি, পর্যটন ও সিভিল এভিয়েশন সচিব যাদব প্রসাদ কৈরালা সই করেন। স্যানিটারি ও ফাইটোস্যানিটারি বিষয়ক এমওইউতে বাংলাদেশের পক্ষে কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ […]
সৌজন্য সাক্ষাতে পরস্পরের প্রশংসায় হাসিনা ও ভাণ্ডারী

সোমবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুই নেতার সাক্ষাত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়বস্তু সংবাদকর্মীদের বলেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন নেপালের রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘আপনি বিশ্বের দারুণ এক অনুপ্রেরণাদায়ী নেতা।’ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেন, ‘আমি আপনার অনুরাগী।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত এক […]
অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ বঙ্গবন্ধুই চিনিয়েছেন: সেলিনা হোসেন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনের অনুষ্ঠানমালার ষষ্ঠ দিন সোমবারের ‘বাংলার মাটি আমার মাটি’ শিরোনামের আলোচনায় একথা বলেন তিনি। সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বঙ্গবন্ধুর ‘বাংলার মাটি, আমার মাটি’ চিন্তা তার জীবনের মৌলিক সত্যের দর্শন। এই শব্দটিকে তিনি নিরন্তর সাধনায় সমৃদ্ধ করেছেন- এটা কোনো স্লোগান ছিল না। তিনি গভীর বিশ্বাসে নিজের জাতিসত্ত্বাকে […]
বাঙালির বঙ্গবন্ধু দক্ষিণ এশিয়ার পূজনীয় নেতা: নেপালের প্রেসিডেন্ট

সোমবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। নেপালি প্রেসিডেন্ট বলেন, “অনলবর্ষী বক্তা, সংগঠক ও যোদ্ধা হিসাবে বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছিলেন এবং অর্জন করেছিলেন নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্য। এ অঞ্চলের মানুষের কাছেও তিনি পূজনীয় নেতা।” বাঙালির জোড়া উদযাপনে ১০ দিনব্যাপী আয়োজন ’মুজিব চিরন্তন’ এর […]
জনতা ব্যাংকের কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কমিশনের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন বলে পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানান। মামলার আসামিরা হলেন- মেসার্স আসিফ অ্যাপারেলস লিমিটেড এবং আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ, পরিচালক আসিফ সালাহ উদ্দিন মালিক, জনতা ব্যাংকের এসপিও মো. মোর্তেজা আলম, ব্যাংকের মানবসম্পদ বিভাগের এজিএম মো. শাহাব […]
বিশ্বকে টেকসই উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দশ দিনের আয়োজনের ষষ্ঠ দিন সোমবার জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে তার এই আহ্বান আসে। শেখ হাসিনা বলেন, “বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন আমাদের এই উপমহাদেশের দেশগুলোকে সব থেকে বেশি নাজুক করে তুলেছে। জলবায়ু পরিবর্তনে আমাদের কোনো ভূমিকা নাই, তারপরও আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাই আমরা অভিযোজনের […]
নেপালের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী হাসিনার সৌজন্য সাক্ষাৎ

সোমবার দুপুরে তিনি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নেপালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি বিদ্যা দেবী ভাণ্ডারীর হাতে মুজিববর্ষ উপলক্ষে স্মরক উপহার তুলে দেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে দুই দিনের সফরে সোমবার সকালে ঢাকা পৌঁছান বিদ্যা দেবী ভাণ্ডারী। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. […]
বঙ্গবন্ধুর জন্য গান্ধী শান্তি পুরস্কার

সোমবার ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২০১৯ সালের পুরস্কারের জন্য ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সায়েদ আল সায়েদের নাম ঘোষণা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে এই পুরস্কারের ঘোষণা এল। বাঙালির এই উদযাপনে যোগ দিতে শুক্রবার স্বাধীনতা দিবসেই বাংলাদেশে আসছেন ভারতের […]