পাঁচ পুলিশ সুপার বদলি
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে বদলির প্রজ্ঞাপন জারি হয়েছে। ময়মনসিংহ মুক্তাগাছার ত্বিতীয় এপিবিএন অধিনায়ক মোহাম্মদ নজরুল ইসলামকে বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার, ১ এপিবিএন ঢাকার অধিনায়ক নিজামুল হক মোল্যাকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার বেলায়েত হোসেনকে ১ এপিবিএনের অধিনায়ক, খুলনা রেঞ্জের পুলিশ সুপার সারওয়ার […]
শাল্লার হামলা ‘জঘন্য’, দোষীদের শাস্তি দাবি হেফাজতের

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর হেফাজতে ইসলাম এই দাবি করে। সংবাদ সম্মেলনে হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হক ছাড়াও হেফাজতে ইসলামের মহাসচিব নূরুল ইসলাম, ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি জুনায়েদ আল হাবীব, আজিজুল হক ইসলামাবাদী, আতাউল্লাহ আমিন উপস্থিত ছিলেন। এক হিন্দু যুবকের ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে […]
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ব্রিটেনের রানীর শুভেচ্ছা

শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। সোমবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রানী দ্বিতীয় এলিজাবেথ রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতির উদ্দেশে রানী বলেছেন, “স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে আপনাকে অভিনন্দন এবং বাংলাদেশের জনগণকে শুভকামনা […]
মানুষের জন্য দল-মত নির্বিশেষে দাঁড়াতে হবে: রাষ্ট্রপতি

এ উপলক্ষে আয়োজিত ১০ দিনের আয়োজনের ষষ্ঠ দিন সোমবার জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, “সরকার ও রাজনৈতিক দল যখন সততা, আন্তরিকতা দিয়ে জনস্বার্থে কাজ করে তখন জাতির উন্নতি ও কল্যাণ নিশ্চিত হয়। সাধারণ হতদরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণে দল-মত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে পারলে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। মুজিববর্ষে এটাই হবে […]
২৫ মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না
পাশাপাশি ওই রাতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় আলোকসজ্জা না করার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, “২৫ মার্চ গণহত্যা দিবসের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান তথা সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে […]
দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে অনুমতি: হাই কোর্টের রায় স্থগিত চায় দুদক

এ সংক্রান্ত আবেদন সোমবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার আদালতে তোলা হলে বিচারপতি ওবায়দুল হাসান আবেদনটি আগামী ২৮ মার্চ শুনানির জন্য রাখেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্য পক্ষে ছিলেন অ্যাডভোকেট-অন-রেকর্ড হাসিনা আক্তার। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই রায় স্থগিত চেয়ে রোববার আবেদন করেছিলাম। আজ শুনানির […]
বাঙালির উদযাপন মঞ্চে নেপালের প্রেসিডেন্ট

সোমবার ‘বাংলার মাটি আমার মাটি’ থিমে ষষ্ঠ দিনের আয়োজনে সম্মানিত অতিথির বক্তব্য দেবেন নেপালের প্রথম নারী রাষ্ট্রপতি। জাতীয় প্যারেড স্কয়ারে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকাল সাড়ে ৪টার দিকে বিদ্যা দেবী ভাণ্ডারী অনুষ্ঠানস্থলে এলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও […]
জলপাইগুড়ির পথে ‘মিতালী এক্সপ্রেস’ চালুর ঘোষণা ২৭ মার্চ

সোমবার দুপুরে রেলভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৬ মার্চ ট্রেনটি চালুর ঘোষণা দেওয়ার কথা ছিল। সেই সিদ্ধান্ত পাল্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৭ মার্চ যৌথভাবে এ ঘোষণা দেবেন। “ট্রেনটির ‘মিতালী এক্সপ্রেস’ নামে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। সপ্তাহে দুটি দিন ঢাকা ও জলপাইগুড়ি থেকে এ ট্রেন চলাচল করবে। তবে মহামারী পরিস্থিতি […]
‘লকডাউন’ বা সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত হয়নি: সরকার
গত দুদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে আলোচনায় বিভ্রান্তি তৈরির প্রেক্ষাপটে সোমবার সরকারের এক তথ্যবিবরণীতে বিষয়টি স্পষ্ট করা হয়। তাতে বলা হয়, “করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারি সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ […]
আচারের বয়ামে ইয়াবা নিয়ে তিনি যাচ্ছিলেন সৌদি আরব

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, সোমবার ভোরে গালফ এয়ারের (জিএফ ২৫১) একটি ফ্লাইটে বাহারাইন হয়ে সৌদি আরবে যাওয়ার কথা ছিল রাকিব হোসেন নামের ওই যুবকের। ভোর সাড়ে ৩টায় বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে প্রবেশ করার পর তাকে তল্লাশি করেন নিরাপত্তারক্ষীরা। “এ সময় তার সাথে থাকা তেঁতুলের আচারের দুটি বড় বয়ামে ৯ হাজার ৮৮৫টি […]